তুমি তো শুধুই আমার(পর্ব৬)
X
ইভা বলল,"এই শোন আমি যাবো না।"
দীপা বলল,"কিন্তু আমি আর চিত্রা তো যাবো।"
ইভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল,"তোদের যাওয়ার ইচ্ছা হলে যা।আমার ইচ্ছা নাই।"
চিত্রা বলল,"না গেলি।কিন্তু রনি ভাইয়াকে কি বলবো?"
ইভা রাগান্বিত হয়ে বলল,"তোদের যা ভালো লাগে বলগা।এখন এখান থেকে যা।"
দীপা বলল,"তোকে তো নিয়ে তো যাবোই।আমরা যদি না পারি তাহলে রনি ভাইয়া তোকে কোলে করে নিয়ে যাবে।"
এই বলে চিত্রা আর দীপা দীপার রুমে গেল।রনিকে ফোন দিল দীপা।রনি বলল,"কি হয়েছে?আমার বউকে রাজি করতে পেরেছ?"
"না পারিনি।"
"আচ্ছা ওকে রাজি করাও আমি রাত আটটায় আসবো।তোমরা রেডি থাকো।"
রাত আটটায়
রনিকে দেখে দীপা আর চিত্রা নিচে গেল।ইভাকে দেখতে না পেয়ে বলল,"আমার নায়িকা কই?"
চিত্রা বলল,"আপনার নায়িকা যাবে না।"
রনি বলল,"কেন যাবে না?ওকে আমি তো নিয়েই যাবো।এই নীরব এদের দুইজনকে তোর বাইকে নিয়ে যাবি।আর নায়িকাকে আমি নিয়ে যাবো।"
নীরব রনির দিকে তাকিয়ে বলল,"তা বলতে হবে না।আগে তোর বউকে রাজি কর।"
রনি চিত্রা আর দীপা ইভার রুমে গেলো।রনি দেখলো বেশ সুন্দর লাগছে।নীল জামা পড়েছে।রনি ইভার একদম কাছে যেয়ে বলল,"তুমি যাবে না কেন?"
ইভা রনির দিকে তাকিয়ে বলল,"এমনি।"
"এমনি?নাকি বিয়ের পরে যাওয়ার ভাবনা ভাবছ?"
"আমি যাবো না।"
"যাবে না?"
"না।"
"যাবে না?"
"না না না না না না।"
রনি একটা মুচকি হাসি দিয়ে বলল,"কে বলল তুমি যাবে না?"
এই বলে রনি ইভাকে কোলে তুলে নিলো।ইভা রনিকে আকড়ে ধরে বলল,"এই আপনি কি করছেন?"
"তোমাকে নিয়ে যাবো।"
,"আমি যাব না।"
"যাবেনা কেন?যখন বলেছি নিয়ে যাবো তখন নিয়েই যাবো।"
রনি ইভাকে কোলে করে নিয়েই নীচে গেলো। তারপর রনি যে বাইক চালাবে সেই বাইকে উঠালো।তারপর রেস্টুরেন্টে গেল।রনি ইভার হাত ধরলো।যাতে ইভা হাত ফসকে কোথাও না যায়।ইভা কিছুই বলছে না।কি আর বলবে?সবাই যে মনে করে ইভা রনির হবু বউ।দীপা আর চিত্রা দেখছে আর মিটিমিটি হাসছে।চিত্রা দিপাকে বলল,"দেখ দেখ দীপা এমন বর পাওয়া ভাগ্যের ব্যাপার।"
দীপা বলল,"ঠিক বলেছিস।কি সভাগ্যবান ইভা!!!ইভাকে ছেড়ে যেতেই চাই না।আল্লাহ চিত্রাকেও জানি এমন একটা দেন।"
চিত্রা বলল,"হ্যা দোয়া কর।"
রেস্টুরেন্ট থেকে বের হয়েও রনি ইভার হাত ছাড়লো না।তারপর রনি ইভাকে বাড়ি পৌঁছে দিলো।ভেতরে ঢুকেই দীপা চিত্রা হেসে অস্থির।ইভা বলল,"এই হাসছিস ক্যান?"
চিত্রা বলল,"তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিবো না।খুব রোমান্টিক ভাব হলো।খুব ভালো তোর বর।",
আবার দুইজন হাসি দিচ্ছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now