বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তোমাকে দিলাম সকল পূর্ণিমা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রাতে তোমাকে খুব মনে পড়ল। অল্প কিছু চোখের জলও ঝরল। তুমি এসবের কিছু বুঝবে না। কারণ আমার মনে হয়, তোমার হৃদয়টা পাহাড় দিয়ে তৈরি, যেখানে কষ্টের জল পড়লেও জমে থাকবে না। গড়িয়ে পড়ে যাবে। তবু আমার এই মন কেন জানি তোমাকে বুঝতে চায়। চায় তোমার পৃথিবীটাকে ফুলে ফুলে সাজিয়ে দিতে। তোমার ছোট্ট মনটাকে সারাক্ষণ মাতিয়ে রাখতে! কত পূর্ণিমা ছিল ওই চাঁদের সঙ্গে তোমার ছবিটা সাজিয়ে রাখতাম। তা ঠিক, আমি এখনো রাখি। কিন্তু এখন সেই মধুমিত মুখ আর দেখি না। মনে হয় দেখি শুধু তোমার পাথুরে মনকে। তোমাকে নীরবে ভুলে যাচ্ছি। আমি জানি তুমিও আমাকে ভুলে যাবে। ভুলে তো তুমি আমাকে যাবেই। কারণ তুমি তো আমাকে ভালোবাসনি। ভালোবেসেছি শুধু আমিই। তাই বলো, এত সহজে তোমাকে কীভাবে ভুলে যাই? তুমি হয়তো বিশ্বাস করবে না। শুধু তোমাকে ভাবার জন্য সকল পূর্ণিমাতে আমি শুধু তোমাকেই ভাবি। ইচ্ছে হলে আসিও কোনদিন। সত্যিই তোমাকে বরণ করে নেব। আয়মান তাহা সোনাইমুড়ী পাবলিক হাইস্কুল সোনাইমুড়ী, নোয়াখালী।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ তোমাকে দিলাম সকল পূর্ণিমা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now