বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমানী বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X আমি অফিসে যাচ্ছি| - হুমম . - সাবধানে থাকবা| - হুমম . - কোনোরকম অসুবিধা হইলে আমাকে সাথে সাথে ফোন দিবা| - হুমম . - কি ব্যাপার মন খারাপ নাকি? - কই নাতো . - তাহলে শুধু হুমম হুমম করতেছো কেন? - এমনি| আচ্ছা এখন অফিসে যাও| সাবধানে যাবা| আর তারাতারি বাসায় ফিরবা| ঠিক আছে? - ওকে জানপাখি . এই বলে বউকে কাছে টেনে এনে ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম| ওকেও একটা দিতে বললাম কিন্তু দিলো না| মুখটা বাকা করে রান্না ঘরের দিকে চলে গেলো| ওর মন খারাপের কারনটা বুঝলাম না| এই মেয়েটা যে এত্তো জিনিস নিজের মধ্যে কিভাবে লুকায় রাখে বুঝি না| আবার কারন জিজ্ঞাসা করলেও বলে না| কি যে করি মেয়েটাকে নিয়ে| . অফিসে বসে ফাইল গুলা চেক করতেছি| কিন্তু কোনোমতেই কাজে মন বসাতে পারতেছি না| সবকিছু গরমিল হয়ে যাইতেছে| কাজে মন না বসার কারনটাও আমি বুঝতে পারতেছি, মিমের এই মন খারাপের ব্যাপারটাই হলো কারন| . আচ্ছা আজ তো কোনো স্পেশাল দিনও না, আবার মিমের বার্থডেও না, ওর বার্থডে হলো আগামীকাল| তাহলে ওর এরকম হয়ে থাকার কারনটা কি| নাহ কিচ্ছু মাথায় ঢুকতেছে না| . আচ্ছা মীমকে তো একটা ফোন দেওয়া যায়| এখন নিশ্চই ওর মনটা খারাপ নাই| সিরিয়াল টিরিয়াল দেখে মন ভালো করে ফেলছে| আমি জানি ওর ফেবারিট একটা সিরিয়াল একটু আগেই শেষ হয়ে গেছে| ফোনটা হাতে নিয়ে ফোনবুকে ওর নামটা বের করতেছি, হঠাৎ দেখি শাওনের কল| শাওন আমার ছোটবেলার বন্ধু| ছোটবেলা থেকেই আমরা দুইজনই সবকিছু একে অপরকে শেয়ার করি| . - কিরে কি খবর? - এইতো ভালো দোস্ত... কিন্তু ভাবীর মন খারাপ ক্যান? . - মানে? তুই বুঝলি কেমনে? - আরে একটু আগে ভাবীরে বার্থডে উইশ করার জন্য ফোন দিলাম, উইশও করলাম| কিন্তু ভাবী কোনো গুরুত্বই দিলো না| আর সন্ধ্যায় বাসায় যাওয়ার জন্য দাওয়াতও দেয়নাই| তাই তোর কাছে ফোন দিলাম দাওয়াত পাওয়ার জন্য| তোদের কি কোনো ঝগড়া হইছে মামা? . - হা হা হা.... শালা ফকির দাওয়াত কি কেউ কোনোদিন এইভাবে চায় রে?? সেই ছোটবেলার শাওনই রয়ে গেলি| একটুও পাল্টালি না তুই| - ধুর ব্যাটা তোর সাথে আবার কিসের ফরমালিটি রে?? আগে বল কখন তোর বাসায় যাবো বার্থডের দাওয়াত খাইতে? . - কিসের বার্থডে? আজকে তুই মীমকে উইশ করতে গেছিস ক্যান? ওর বার্থডে তো কালকে - মানে? পচিশ তারিখ ওর বার্থডে না? . - হ্যা পচিশ তারিখই তো ওর বার্থডে| আজ তো চব্বিশ তারিখ| - আরে ছাগল আজ আজকেই পচিশ তারিখ| আর আজই ভাবীর বার্থডে| বিশ্বাস না হইলে ক্যালেন্ডার দেখ . ও মাই গড... কান দিয়ে আর কোনো শব্দ যাইতেছে না| আমিতো দুনিয়ার ন্যাচারাল টাইম থেকে দীর্ঘ একদিন পিছায় আছি| এইরকম ভুল আমি যে করতে পারি বিশ্বাসই হইতেছে না| নিজেকে মধ্যযুগের বাসিন্দা মনে হইতেছে| এখন কি হবে?? এখন বুঝতে পারতেছি মীম কেন এরকম করতেছে| এখন কিভাবে ওর অভিমান ভাঙাবো আমি.... . কিছুক্ষন ঝিম মেরে বসে থাকলাম| বাসায় গেলে মিমের রিঅ্যাকশন কেমন হতে পারে তা পুরাপুরি চোখের সামনে দেখতে পাইতেছি আমি| তারপর কোনোমতে সিচুয়েশনটা কন্ট্রোল করার ধাপগুলা মাথার মধ্যে সেট করে নিলাম শাওনের সাথে কথা বলে| ওকে বুঝতেই দেওয়া যাবে না যে, ওর বার্থডের ব্যাপারটা আমার মনে ছিলো না| যেকোনো ভাবে ওকে বুঝাতে হবে ওকে আমি সারপ্রাইজ দিতে চাইছি| এইটা যদি সম্ভব হয় তবেই আজকের মিশন আমার সাকসেস| . দিনের বাকী সময়টা একটাও কল দিলাম না মেয়েটাকে| তারাতারি বেরিয়ে পড়লাম অফিস থেকে| এখনও অনেক কাজ বাকী| এতোক্ষনে হয়তো ওর রাগের তাপমাত্রা লক্ষের কোঠায় পৌছে গেছে| বাসায় গিয়ে কলিংবেল টেপার সাথে সাথেই দরজা খুলে গেলো| মনে হইতেছে মীম দরজার এপাশেই আমার জন্য অপেক্ষা করতেছিল| দরজা টা খুলে দিয়ে রান্নাঘরে চলে গেলো আমিও গিয়ে ওকে পিছন থেকে ও জড়িয়ে ধরলাম| . - কি হইছে আমার জানপাখিটার?? - কই কিছু নাতো . - এইযে সকাল থেকে মনমরা হয়ে আছো| জিজ্ঞাসা করলেও কিছু বলতেছো না - বললাম তো কিচ্ছু হয়নাই . - বললাম তো কিছু হইছে - যাও তোমার অফিস নিয়ে পরে থাকো| আমার দিকে কোনো খেয়াল দিতে হবে না . - ওওও এই জন্যেই কি আমার পাখিটা রাগ করছে?? - কে আপনার পাখি? যান যান আপনার সুন্দরী কলিগদের কাছে যান..... হুহ... ওরাই তো আপনার সব| ওদের সাথে থেকেই তো আপনি ভুলে যান, আজ কোনো একটা স্পেশাল ডে| . - আজ আবার স্পেশাল ডে?? ও হ্যা মনে পড়ছে| আজ আমার বড় ফুফার মৃত্যুবার্ষিকী| বাহ কি লক্ষী বউ আমার আমাদের ফ্যামিলির সবকিছু মনে থাকে| এরকম লক্ষী বউ ঘরে ঘরে থাকা উচিত| - ধুর . - কি হলো? - কিছু না... যাও কথাই নাই তোমার সাথে - কিন্তু কেন? - জানি না বলেই ওখান থেকে এসে বেডরুমের দিকে যতে থাকলো| শাওনটা ততোক্ষনে পুরোপুরি সাজিয়ে ফেলেছে বেডরুম| অতঃপর ছোটখাটো আলোকসজ্জার মধ্য দিয়ে মীমকে বার্থডে উইশ করা হলো| মীমের দিকে তাকালাম ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না| হঠাৎ করে এত্তো ভালোবাসা পেলে যে কারও এরকম হওয়াটা স্বাভাবিক| এটা আমার জানা আছে| কিছুক্ষন পর পাগলিটা একদৌড়ে আমার বুকে এসে আছড়ে পড়লো| আর বলতে লাগলো "হেইট ইউ... হেইট ইউ... হেইট ইউ..." আমিও আর কথা বাড়ালাম না| বলতে থাকুক| অন্য কেউ না জানলেও অন্তত আমিতো জানি কি পরিমান ভালোবাসা লুকিয়ে আছে এই কথাটার মধ্যে| আমিও দেরি না করে পরম যত্নে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম| . যাক শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক মতোই হয়ে গেলো কোনো রকম ঝামেলা ছাড়াই| ফার্স্টে ভাবছিলাম বাসায় গেলে মীম মেয়েটা লঙ্কাকান্ড না বাধিয়ে ছাড়বে না| অনেক অনেক ধন্যবাদ গুরুজী আপনাকে| আপনি যদি এই সারপ্রাইজ জিনিসটা প্রথমে আবিস্কার না করতেন তাহলে আমার আজ খবর ছিলো| ওকে গুরুজী... বাসায় এসে কেক খেয়ে যাওয়ার আমন্ত্রন রইলো| শাওন- "মামা রোমান্স তো অনেক হইলো... কেক কাটবি না, খিদেয় তো পেট চো চো করতেছে" আমি- "ধুর ব্যাটা আগে রেস্ট নিতে দে| দেখছিস কত্তো কষ্ট করে তোর ভাবীর অভিমান ভাঙাইলাম| তুই পারবি এইরকম??"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

→ অভিমানী স্যারের চিঠি
→ অভিমানী বউ
→ অভিমানী ভালোবাসা
→ অভিমানী ভালবাসা ২
→ অভিমানী ভালবাসা
→ অভিমানী♥মন-৮
→ অভিমানী♥মন-৬
→ অভিমানী♥মন-৫
→ অভিমানী♥মন-৪
→ অভিমানী♥মন-৩
→ অভিমানী♥মন-২
→ অভিমানী♥মন-১
→ অভিমানী
→ অভিমানী বউ (*.*)
→ অভিমানী বউ (*.*) শেষ পর্ব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now