বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গিফার গোত্রের এক ডানপিটে যুবক অসীম সাহসী। দুর্বার তার চালচলন। গোত্রের প্রায় সবাই খুন রাহাজানি আর ডাকাতি করে। নানান পাপাচারে তারা লিপ্ত।
সেটা ছিল জাহেলি যুগ।
গোত্রের অন্যদের সাথে যুবকও রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন।
তার ছিল যেমন সাহস, তেমনি ছিল বুদ্ধির বহর। ফলে অল্প দিনের মধ্যেই তিনি বিখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হয়ে যান
তার ভয়ে চারদিকে কম্পমান। সবার মুখে মুখে ফেরে তার নাম।
কি ভয়ঙ্কর দস্যি যুবক!
সময় বয়ে যায় স্রোতের মতো। মৌসুমও বদগলে যায়। বদলে যায় হাওয়ার গতি।
কিছুকাল পরেই যুবক বুঝতে পারেন, কাজটি বড় অন্যায়। বড় জঘন্য! ডাকাতি রাহাজানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে? কার জন্যে এসব? কিসের জন্যে?
নিজের ভেতর পুড়তে থঅকেন যুবক। পুড়তে থাকেন বিবেকের আগুনে।
পুড়তে পুড়তে রূপোলী বৃষ্টির ছোঁয়া পেয়ে যান তিনি। যুবক ছেড়ে দেন তার পাপের পেশা। ছেড়ে দেন ডাকাতি আর রাহাজানি। তারপর- তারপর খুঁজতে থাকেন সোনালি রোদ্দুর।
কোথায় সেই রোদ্দুর?
যার উত্তাপ তার মুষড়ে পড়া, ভেঙ্গে যাওয়া হৃদয়খানি আবার ভোরের মতো কোমল হয়ে উঠতে পারে?
জাহেলি যুগ।
তবু তিনি মূর্তিপূজা করেন না। দেব-দেবীর উপাসনাও করেন না।
ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদাতেই মশগুল হয়ে গেলেন তিনি। আল্লাহর ধ্যানেই কেটে যায় তার সকাল দুপুর। অষ্ট প্রহর।
তখনও তিনি নবীর (সা) সংবাদ পাননি। জানেন না রাসূলের (সা) কথা।
একজন বললো, মক্কার এক ব্যক্তি তোমার মতো ‘লাইলাহা ইল্লাল্লাহ’ বলে থাকেন। তিনি নবী (সা)। তাঁর কাছে ওহি আসে।
চমকে উঠলেন যুবক। তাই নাকি!
যুবকটির নাম আবুযার।
গিফার গোত্রে জন্ম বলে তিনি ‘আবুযার গিফারী’ নামেই পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন।
লোকটির কাছে নবীর (সা) আবির্ভঅবের সুসংবাদ পেয়ে আবুযার তার ভাই আনিসকে মক্কায় পাঠালেন। বললেন, নতুন নবীর (সা) সম্পর্কে সবকিছু ভাল করে জেনে আসবে।
আনিস মক্কায় গিয়ে নবী (সা) সম্পর্কে বিস্তারিত জানলেন। তাকে দেখলেন। ফিরে এসে আবুযারকে সেসব কথা খুলে বললেন।
আবু যার শুনলেন। কিন্তু পিপাসা মিটলো না।
পরদিন তিনি নিজেই রওয়ানা হলেন মক্কার উদ্দেশ্যে।
আবুযার চলছেন মক্কার পথ বেয়ে। খুঁজছেন নবীকে (সা)। কিন্তু কারুর কাছে জিজ্ঞেস করতে পারছেন না। কোথায় তিনি?
মক্কার লোকেরা খুব খারাপ। তারা খুবই বদমেজাজি। আবুযার শুনেছেন তাদের সম্পর্কে এসব কথা। নবীর (সা) কথা জানতে চাইলে তারা ক্ষেপে গিয়ে মারতেও পারে।
সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত আবুযার। তবুও নবীর (সা) দেখা পেলেন না। দিন শেষে বিশ্রামের জন্যে শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোনায়।
পরদিন আবার বের হলেন।
ঘুরলেন মক্কার অলিতে গলিতে। আবারও ক্লান্ত হয়ে মসজিদে বিশ্রাম নিলেন।
হযরত আলীর (রা) চোখে পড়লো তার এই যাতায়াত। তিনি বুঝলেন এ কোনো আগন্তুক মুসাফির। কাছে গিয়ে বললেন,
আমার বাসায় চলুন। আপনি খুব পরিশ্রান্ত। বিশ্রাম নেবেন।
আলীর (রা) এ ক’দিন তার কাছে কিছুই জিজ্ঞেস করেনন। কিন্তু আজ তার মনে সন্দেহ দেখা দিল। মুসাফিরটি একমনে কাকে খুঁজছেন?
বললেন, আপনি কোন্ উদ্দেশ্যে মক্কায় এসেছেন?
আবুযার বললেন,
আমি বহুদূর থেকে এসেছি। এসেছি নতুন নবীর (সা) সাথে সাক্ষাতের আশায়। তাঁকে জানার জন্যে। বুঝার জন্যে। শংকিত হৃদয়ে আবুযার চেয়ে রইলেন আলীর দিকে।
আলী (রা) বললেন, কাল সকালে আমার পিছে পিছে যাবেন। তবে খুব সাবধানে। আমি যেখানে প্রবেশ করবো, আপনিও সেখানে প্রবেশ করবেন।
আনন্দ আর উত্তেজনায় অস্থির আবুযার। চোখে তার ঘুম নেই।
কখন শেষ হবে এই রাত? কখন হবে প্রভাত? সারারাত চেয়ে থাকেন প্রতীক্ষার চাতক।
প্রতীক্ষার পালা শেষ হলো।
অবশেষে পৌঁছুলেন তারা নবীর (সা) কাছে।
খুশিতে দুলে উঠলো আবুযারের প্রাণ। নবীকে (সা) দেখে ফুলে উঠলো তার বুকের ছাতি। সমুদ্রের মতো বিশাল হলো তার হৃদয়ের সাহস। ইসলামের দাওয়াত কবুল করলেন আবুযার গিফারী।
নবী (সা) বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছো- একথা এখন মক্কার কাউকে কিন্তু বলবে না। এরা কেউ জানতে পারলে তোমার জীবনের আশংকা দেখা দিতে পারে।
আমি মক্কা ছেড়ে যাবো না। যতোক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে কুরাইশদেরকে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিতে না পারি। নির্ভীককণ্ঠে বললেন দুঃসাহসী আবুযার।
তিনি মসজিদে গেলেন।
কুরাইশরা তখন বসে বসে গল্পগুজবে মশগুল।
তাদের মধ্যে ঝড়ের বেগে উপস্থিত হলেন আবুযার। বজ্রের মতো তার কণ্ঠ। বললেন,
হে কুরাইশ গোত্রের লোকেরা! আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল।
তার কথাগুলো সীসার মতো কুরাইশদের কানের ভেতর বিঁধে গেল। তীরের ফলার মতো আঘাত করলো তাদের হৃদয়ে।
ক্রোধে ফেটে পড়লো তারা ক্ষুধার্ত বাঘের মতো। তারা ঝাঁপিয়ে পড়লো আবুযারের ওপর। আঘাতের পর আঘাতে ক্ষত-বিক্ষত করে দিল তাকে।
রক্তাক্ত হলেন আবুযার।
নবীর (সা) চাচা আবদুল মুত্তালিব তাকে রক্ষা করলেন কুরাইশদের হাত থেকে। ধমকের সাথে বললেন তিনি, এ কি করছো তোমরা? গিফার গোত্রের লোকের গায়ে আঘাত করলে? তোমরা বাণিজ্যে যাবে কোন্ পথে? জানো তাকে হত্যা করার পরিণাম কি হতে পারে!
ক্রুদ্ধ কুরাইশরা ছেড়ে দিল তাকে।
একটু সুস্থ হয়ে তিনি ফিরে এলেন নবীর (সা) কাছে। তাকে রক্তাক্ত দেখে ব্যথিত হলেন নবী (সা) । বললেন,
তুমি ফিরে যাও। ফিরে যাও তোমার গোত্রে। সেখানে গিয়ে তুমি দীনের দাওয়াত দিতে থাকো। মানুষকে সত্যের পথে ডাকো। আল্লাহর পথে ডাকো। নবীর (সা) কথা বলো। তারা উপকৃত হবে। আর যখন জানবে- আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, তখন আবার আমার কাছে ফিরে এসো।
আবুযার ফিরে গেলেন প্রিয় নবীর (সা) নির্দেশ মতো। ফিরে গেলেন নিজের গিফার গোত্রে।
তার আহ্বানে নিজে পরিবারের একে একে সবাই ইসলাম কবুল করলেন। সত্যের আহবানেসাড়া দিলেন একজন দু’জন করে গিফার গোত্রের অনেক লোক। শান্তির সুবাতাস টেনে নিলেন তারা বুক ভরে।
নবী (সা) প্রকাশ্যে দীনের দাওয়াত দিচ্ছেন, শুনলেন আবুযার।
তিনি আর দেরি না করে রওয়ানা হলেন মক্কার পথে।
আবারও মক্কায় এলেন আবুযার। গোত্রের লোকদের সাথে তিনি মরুভূমিতে থাকেন।
একে একে শেষ হলো বদর উহুদ ও খন্দকের মতো বড় বড় যুদ্ধের দিনগুলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now