বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফুপু গেল কই? বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ। দরজার নীচে আলো । পানি পড়ার শব্দ শুনতে পেলাম । ওহ্, ফুপু তাহলে বাথরুমে? ঘরের আলো নিভিয়ে আমি ঘরে ফিরে আসি। একবার জানালায় উঁকি দিই। নাঃ, নীচের উঠানে কেউ নেই। কেবল সাদা জোছনার আলোয় ভরে আছে। নাহ্, আমারই মনের ভুল।
পর দিন দুপুর। অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছি । মা তৈরি হয়ে ছিল। জিগ্যেস করলাম, মরিয়ম ফুপু কি তালতলা যাবে?
মা বলল, না। সকাল থেকে মরিয়ম বুর শরীর খারাপ। ঘুমায় আছে।
থাক, ঘুমাক তাহলে। বললাম।
নীচে নেমে আমি আর মা পাশাপাশি হাঁটছি। বাসস্টপটা কাছেই। বাসস্টপ থেকে আপেল-কমলা কিনে বাসে উঠলাম। তালতলা জায়গাটা কাছেই। পৌঁছতে সময় লাগবে না। সাত কিলোমিটারের মতো বাসরাস্তা ।
বাসে মাকে বললাম, মরিয়ম ফুপু আমাদের ঠিক কেমন আত্মীয় হয় বল তো ?
মা বলল, মরিয়ম বু তোর আব্বার ফুপাত বোন। তোর আব্বার সঙ্গে মরিয়ম বু-র বিয়ে হওয়ার কথা ছিল। মরিয়ম বুর আব্বা বিয়াতে রাজি হয় নাই। তারপর জোর কইরা মরিয়মের জগদীশপুর বিয়া দেয়।
ও। তাহলে মরিয়ম ফুপুর একটা বিষন্ন অতীত আছে? তার টানেই এসেছে? এখন বেশ বুঝতে পারছি বাবার মুখে কেন কখনও মরিয়ম ফুপুর কথা শুনিনি। কেন বাবা কখনও জগদীশপুরের কথাও বলেনি। তবু খটকা গেল না। মরিয়ম ফুপু বাড়ি চিনলেন কি করে? বৃদ্ধা মানুষ। একা এলেনই বা কি করে?
মা বলল, আমার বিয়ার পর মরিয়ম বুরে একবার দেখছিলাম। তিরিশ বছর আগে। আমারে হিংসা করে মরিয়ম বু।
হিংসা করে কেন? আমি অবাক।
তর আব্বা লগে আমার বিয়া হইল বইলা।
ও।
এরপর মা বলল, কালাই আমারে মরিয়ম বু জিগ্যাস করল, তোমার বিয়ার গয়নাগাঁটি সব কি করছ মমতাজ। কইলাম, বাদলের বিয়া ঠিক হইছে। গয়নাগাঁটি আমি ওর বৌয়েরে হাতে দিমু। দেখি মরিয়ম বুর মুখ কেমন কালো হয়ে গেল। কইল, তৈয়ব ভাইয়ের লগে আমার বিয়া হইলে গয়নাগাঁটি আমিই পাইতাম।
শুনে অবাক হয়ে গেলাম।
তালতলা অনেক দিন পরে এলাম। পাঁচ-সাত বছর তো হবেই। কেবল শহর নয়, এখন মফঃস্বলের লোকজনের মধ্যেও দূরত্ব বেড়েছে। তালতলায় সেতারা ফুপুদের টিন সেডের বাড়িটি গাছপালায় ঘেরা। বাড়ির সামনে উঠান। বাঁ পাশে গোয়াল ঘর। জামরুল গাছ। পুকুর । ছেলেবেলায় ওই পুকুরে অনেক দাপাদাপি করে। মনিরুল ভাই পোলট্রির ব্যবসা ছাড়াও মাছ চাষও করে । পুকুর পাড়ে ঘন বাঁশ ঝাড়। অস্থির বাতাসে শরশর শব্দ। বাসে ওঠার পর আকাশে মেঘ জমেছে। বৃষ্টি হতে পারে।
উঠানে মনিরুল ভাইয়ের বউ সালমা ভাবী দাঁড়িয়ে। কাপড় তুলছিল। আমাদের দেখে হাসল। তারপর দৌড়ে বারান্দায় কাপড় রেখে ফিরে এসে মাকে সালাম করল। বলল, আসেন। ঘরে আসেন। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন বাদল ভাই?
বললাম, ভালো। বলে, আপেল-কমলার ঠোঙা দিলাম সালমা ভাবীর হাতে।
সেতারা ফুপু একটা ঘরে শুয়ে আছে। শরীর আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। কালো মুখটা। বিশেষ করে চোখের চারপাশে ঘন কালি জমে আছে। মাথা ন্যাড়া। মনিরুল ভাই গতকালই ইঙ্গিত দিয়েছিল ... ক্যান্সার।
মা অনেক ক্ষণ। কাঁদল। দুজনের অনেক কথা হল। বেশির ভাগই পুরনো দিনের। আমি ফুপুর মাথার কাছে বসলাম। ফুপু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। টিনের চালে তখন বৃষ্টির ফোঁটার শব্দ। ঘরটা অন্ধকার হয়ে এসেছে।
সালমা ভাবী পান নিয়ে এল । তারপর ঘরের আলো জ্বালিয়ে বলল, আপনার ভাইরে ফোন করছি। এখনই আসতেছে।
মা পান মুখে দিয়ে বলল, মরিয়ম বু আমাগো বাড়িত বেড়াইতে আসছে।
কার কথা কও? কোন মরিয়ম? সেতারা ফুপু ক্ষীণ দূর্বল কন্ঠে বললেন।
মা বলল, ওই যে মরিয়ম। বাদলের আব্বার ফুপাতো বোন। যার জগদীশপুরে বিয়া হইছিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now