বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে? ২

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান selfiAan Razon (০ পয়েন্ট)

X শ্বশুরবাড়ি রূপপুর। ফাঁকা শূন্য ঘরে আমার মায়ের ভালো লাগে না। মা আমার জন্য পাত্রী দেখছে। আমার চাকরির পর মা আমার বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়েছে। পাত্রী অবশ্য একরকম ঠিক। নাদিরা। এ শহরেরই মেয়ে। শাপলা আপার বান্ধবী শিখা আপার ছোট বোন। ইন্টারমিডিয়েট পাশ করে স্থানীয় একটি মহিলা কলেজে বি . এ পড়ছে নাদিরা। প্রায়ই আমাদের বাড়ি আসে। মায়ের সঙ্গে খুব ভাব নাদিরার। নাদিরাকে সঙ্গে নিয়েই মা বিয়ের শাড়ি কিনছে। নাদিরার বড় মামা কুয়েত থাকেন। মাস খানেক পর তিনি দেশে ফিরবেন। তখন বিয়ে। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে মরিয়ম ফুপুর কথা মনে হল। অফিস থেকে হাঁটতে-হাঁটতে বাজারে গেলাম। এলোমেলো ঘুরলাম কিছুক্ষণ। কি কিনব বুঝতে পারছি না। সকালে বাজারে এসে বড় একটা রুইমাছ কিনেছি। তরিতরকারিও আছে ঘরে। বেছে-বেছে দরদাম করে এক ডজন কমলা কিনলাম । হঠাৎ মনে পড়ল। মা কালরাতে সুপারি কিনতে বলেছিল। সুপারি কিনে বাজারের বাইরে এসেছি। ঠিকই তখনই মনিরুল ভাইয়ের সঙ্গে দেখা। মনিরুল ভাই সেতারা ফুপুর ছেলে। সেতারা ফুপু আমার বাবার খালাতো বোন। সেতারা ফুপুরা তালতলা থাকে। অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। মনিরুল ভাইয়ের সঙ্গেও অনেক দিন পরে দেখা। মনিরুল ভাই পোলট্রির বিজনেস করেন। বললেন, মা খুব অসুস্থ। শুনে আমার মন খারাপ হল। বললাম, আজকালের মধ্যেই মাকে নিয়ে তালতলা যাব। মনিরুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে গলিতে হাঁটছি। লোড শেডিং চলছিল বলে গলি অন্ধকার। সেতারা ফুপু অসুস্থ শুনে খারাপ লাগছিল। আজকাল সেতারা ফুপুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমে গেলেও এককালে যোগাযোগ ছিল। ছেলেবেলায় সেতারা ফুপু আমাকে আদর করতেন । ঘুড়ি কেনার পয়সা দিতেন । বাড়ির সামনে আসতেই কারেন্ট এল। দরজা খুলল মা। বললাম, বাজারে মনিরুল ভাইয়ের সঙ্গে দেখা। কি কইল মনিরুলে? ওর মায়ে কেমন আছে? বললাম, সেতারা ফুপু অসুস্থ। শুনে মা অস্থির হয়ে উঠল। বলল, তুই কালই আমারে তালতলা নিয়া চল। বললাম, আচ্ছা, তোমাকে কালই তালতলা নিয়ে যাব। ঘরে ঢুকে রান্নার চমৎকার গন্ধ পেলাম। রান্নাঘরে এলাম। মরিয়ম ফুপু চুলার সামনে বসে । হাতে কমলার ঠোঙা দিতেই ফুপুর আঙুলের স্পর্শে চমকে উঠলাম। হাত কেমন ঠান্ডা। যেন মরা মাছ ছুঁয়েছি। মরিয়ম ফুপু অদ্ভুত শব্দ করে হেসে উঠল। চশমার কাঁচের ওপাশে চোখ দুটি যদিও নিষ্প্রাণ দেখাচ্ছি। আমার শরীর শিরশির করে উঠল। রাতে খেতে বসে অবাক হলাম। মুগের ডালের খিচুরি আর ধনে পাতা দিয়ে রুই মাছ। চমৎকার রান্না। মা বলল, তোর মরিয়ম ফুপুর রাঁধছে । তোর আব্বায় মুগের ডালের খিচুরি আর ধনে পাতা দিয়ে রুই মাছ পছন্দ করত। ওহ্ । রাতে ঘুম এল না। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। রাত সাড়ে এগারোটার দিকে একবার নাদিরা মিস কল দিয়েছিল। তখন মোবাইলে নাদিরার সঙ্গে বেশ খাণিক ক্ষণ উষ্ণ প্রেম হল। মোবাইলের কল্যাণে এখন এসব মফঃস্বল শহরেও পৌঁছে গেছে। তারপর ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙার পর মনে হল ঘরে আমি একা নই। আরও কেউ আছে। যে আছে সে অন্ধকারে ঘরে হাঁটছে। ঘর অবশ্য একেবারে অন্ধকার নয়। জানলা গলে চাঁদের সাদা আলো ঢুকেছে ঘরে। খুট করে শব্দ হল। মনে হল কেউ কিছু খুঁজছে। বেশ ভয় পেলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে । সাহস করে উঠে বসলাম। তারপর আলো জ্বালালাম। নাঃ, ঘরে কেউ নেই। আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম । তার আগে ঘড়ি দেখলাম। রাত দেড়ট বাজে। জানালায় অস্থির বাতাস। আর জোছনার আলো । একটা সিগারেট ধরালাম। গন্ধটা বাজে ঠেকল। মনে হল তামাকের বদলে আলকাতরা ভরে দিয়েছে। বিরক্ত হয়ে সিগারেটটা অ্যাসট্রেতে গুঁজে দিলাম। ভিতরে-ভিতরে ভীষণ চঞ্চল বোধ করছি। কেন জানি না। বিছানা থেকে উঠে জানালার কাছে এলাম । নীচে তাকিয়ে চমকে উঠলাম। সিমেন্টের উঠানের ঠিক মাঝখানে পিকলু দাঁড়িয়ে। হাতে নাটাই। ওরা কবে এল? এখন রাত প্রায় দুটো বাজে । এত রাতে পিকলুর তো উঠানে দাঁড়িয়ে থাকার কথা না। জলদি বারান্দায় এলাম। নীচে তাকিয়ে দেখি উঠানে কেউ নেই। ঠিক তখনই বসার ঘরে শব্দ হল। কে যেন চেয়ার সরাল। দ্রুত বারান্দা থেকে বসার ঘরে এলাম। বসার ঘরে আগরবাতির গন্ধ। আশ্চর্য! ঠিক তখনই শোওয়ার ঘর থেকে ‘ঘটাং’ শব্দ হল । শোয়ার ঘরের পুরনো লোহার আলমারীটা খোলার সময় এরকম ‘ঘটাং’ করে শব্দ হয়। আশ্চর্য! এত রাতে কে আলমারী খুলল? মার তো ঘুমিয়ে থাকার কথা। দ্রুত শোয়ার ঘরে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করে আলো জ্বালালাম। নাঃ, আলমারী বন্ধ। ঘরের ঠিক মাঝখানে বড় একটি পুরনো আমলের পালঙ্ক। তারই একপাশে মা গুটিশুটি মেরে শুয়ে। পাশে ফুপু নেই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ স্টিফেন হকিং-এর খোদা কে? [God of Hawking]
→ সম্মানীয় ব্যক্তি কে?
→ রিয়াদুল ইসলাম রূপচাঁন কে?
→ কে???????? ( 2 )
→ লোকটা কে?
→ কে? কে ওখানে?
→ রাখে আল্লাহ মারে কে?
→ জেবী কে?
→ কে? ৪
→ কে? ৫
→ কে? ৩
→ কে? ২
→ কে? ১
→ ম্যাচের কাঠির প্রচলন কবে থেকে?
→ একজনের সাথে এনগেইজ হলে বাকিদের মন রাখবে কে??

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now