বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গা শিহরিত এক ভয়ঙ্কর রাত-৩

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X ★লেখকঃ মিম★ এবার নানার দিকে মেছোভূতটা এগিয়ে আসতে লাগল। নানা যেই আবার সিগারেট ধরাতে যাবে তখনই ভূতটা এক ঝটকায় সিগারেট আর লাইটার ফেলে দিল পানির মধ্যে। এবার সে নানাকে ঠেসে ধরতে চাইল কাদার ভেতর। কিন্তু নানাও তো পাহলোয়ান। তার গায়ের জোর কি এতই কম?? সেও কুস্তি শুরু করল। একবার নানা ভূতটাকে নিচে ফেলছে আর একবার ভূতটা নানাকে নিচে ফেলছে। এভাবে চলতে লাগল। এদিকে নানার বন্ধু রহমান নানাদের বাড়ি গেল রাত ৪ টার সময় ডাকতে। তখন নানিতো অবাক। নানি বলল,কি বলেন রহমান ভাই আপনি তো উনাকে প্রায় দেড় ঘন্টা আগে মাছ ধরার জন্য ডেকে নিয়ে গেলেন। তখন রহমান নানা বলল,কি আমি ডেকেছি!!আরে এখন বাজে রাত ৪ টা আর দেড় ঘন্টা আগে ছিল রাত আড়াইটা। অত রাতে আমি কেনো ওকে ডাকতে যাবো?? একথা শুনে নানির তো বেহুস হবার উপক্রম। তখন নানি নানার সব ভাইদের ডেকে একথা বলল। ভাইয়েরা নানাকে খুজতে বের হলো। এদিকে ৫ টার সময় ফজরের আজান দেবে। নানা আর ভুতে মিলে কুস্তি এখনো করে যাচ্ছে। এমন সময় আজান দিল। সাথে সাথে ভূতটা নানাকে ছেড়ে দিল। আর নানা একটুকুর মধ্যেই জাঞান হারালো। নানার ভাইরা নানাকে অজ্ঞান অবস্থায় বিলের ধারে পেল। তখন নানার নাকি সেকি জ্বর হয়েছিল। মোট এক মাস জর থেকে উঠতে পারেনি। যখন এটা ঘটেছিল তখন বিলে ধানের সময় ছিল। নানা আর ভূতের কুস্তিতে প্রায় ৫ বিঘা জমির বিলে ধান একেবারে পিশে গেছিলো। পরে নানা বুঝতে পারল কেনো সেদিন রহমান এক ডাক দিয়েছিল। নানা আমাদেরকে সতর্ক করে দিল রাতের বেলা কখনো তিন ডাক না শুনলে ডাকের সাড়া নেবে না। এক ডাকেতো নাই। এতখনে বুঝলাম এটা সত্যিই আমাদের নানা। মাহি বলল,তার মানে এটা সত্যিই আমাদের সাহসী নানা যে কিনা ভূতের সাথে লড়েও ভূতকে হারিয়ে দিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫০ জন


এ জাতীয় গল্প

→ গা শিহরিত এক ভয়ঙ্কর রাত-৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now