বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক বার কোনো এক শহরের সবচেয়ে বড়
ব্যাঙ্কে একটি বুড়ি মহিলা গিয়েছিলো...
ওই বুড়ি মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে কে বললঃ আমি
কিছু টাকা বাঙ্কে রাখতে চাই...
.
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?
.
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত...
.
ম্যানেজার বললঃ বাঃ ! আপনার কাছে বেশ ভালোই
টাকা আছে। আপনি করেন কি?
.
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা । IPL এ বাজি লাগাই ।
আর বাকি সময় সবার সাথে যেকোনো ব্যাপারে
বাজি খেলি।
.
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত টাকা
জমিয়েছো ? তাজ্জব ব্যাপার !
.
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা। আমি এখুনি
বাজি ধরতে পারি যে , তোমার মাথায় ফলস চুল
লাগানো...
.
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না দিদা। আমি এখনো
যথেষ্ট যুবক ।আর মাথায় ফলস চুল লাগানো নেই।
.
তাহলে লাগাবে কি বাজি ? বুড়ি বলল।
.
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল মনে
হচ্ছে । যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে কামানো
যাচ্ছে , তো অত ভেবে লাভ কি...?
.
ম্যানেজার রাজি হয়ে গেলো...
.
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল
সকাল ১১ টায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব।
আর ওর সামনেই প্রমান করা হবে। আপনি কি রাজি ?
.
ম্যানেজার বললঃ ঠিক আছে । আমি রাজি।
.
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা রাত ঐ বুড়ি
আর ১ লাখ টাকার কথা ভাবতে থাকে...
.
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক ১১ টায়
ম্যনেজারের কেবিনে এসে উপস্থিত।
.
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি রেডি ?
.
ম্যানেজার বললঃ একদম রেডি।।
.
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই আমি আমার
উকিলের সামনে আপনার চুল টেনে প্রমান করতে
চাই যে চুল আসল না নকল।
.
ম্যনেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার... যাই হোক
একটু চুল টানারই তো ব্যাপার। তাই সে রাজি হয়ে
গেলো...
.
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল ধরে
টানতে শুরু করল । আর ঠিক ঐ সময়ই কেনো জানি
উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিলো...
.
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল বাবু কি
হলো ???
.
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না । শক খেয়েছে ।
আসলে ওর সাথে ৫ লাখ টাকার বাজি ধরেছিলাম যে
আজ সকাল ঠিক ১১ টায়, শহরের সবথেকে বড়
বাঙ্কের মানেজারের চুলের মুঠি ধরে টানব । ...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now