বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলাম আমরা, স্বপ্ন ও দুঃস্বপ্নের। এক সঙ্গে কেটেছে অনেক প্রহর। অনেক কথা হয়েছে, রয়ে গেছে অনেক কথা আড়ালে-আবডালে। শীতের এই রাতে প্রত্যাসন্ন ফাল্গুনের ঘ্রাণে যখন ভরে রয়েছে বাতাস, সেই আড়াল-কথাগুলো আলো বাতাসের পৃথিবীতে আনার জন্য এই পত্র আয়োজন।
তুমি কেমন আছ? কেমন আছে তোমার মন, তোমার মুখ, চোখ, ঠোঁট, দাঁত, চুল, চিবুক? মনে আছে তোমার, আমারা যখন খুব মাখামাখি করছিলাম, প্রশ্ন উঠল এই মাখামাখির নাম কি? বন্ধুত্ব নাকি প্রেম? অবশ্য প্রশ্নের তীর ছিল আমার দিকে ঘোরানো, কারণ আমাকে বেগানা থেকে বন্ধুত্বে পদোন্নতি দেয়াটাও আকাশ-কুসুম কল্পনা, আর ভালোবাসা তো দূরের কথা; যোগ্যতা না থাকলে যা হয়। সত্যি কথা স্বীকার করে নেই, তুমি তোমার অনেক মুহূর্ত আমাকে দিয়েছÑ যা আমার চিরজীবন মনে থাকবে। আমি এই প্রশ্নের উত্তর চার বছর আগেও দিতে পারিনি, এখনো দিতে পারব না। তবে তোমাকে আমি ভীষণভাবে মিস করি আমার হাসি-কান্নায়, আনন্দে-বেদনায়, একাকীত্বে, আমার চলার পথে।
মৃন্ময়ী, আমি জানি এখন তোমার ঘরে ভিড় করেছে রাত। তোমার খোলা চুল এসে ঢেকে দিচ্ছে এই চিঠির কিছু অক্ষর। পৃথিবী সুষুপ্তিতে নিমগ্ন। কালো অক্ষর বন্দি আমার বুকের হাহাকারগুলো এখন একটুও কি তোমার কোমল ঠোঁটের উষ্ণতা পাবে না? তুমি কি দেখাবে না তোমার কাজল পরা চোখের হাসি? হবে না শেষ বিকেলে হাতে হাত রেখে নদীর তীর ধরে আরো কিছুটা পথ হেঁটে যাওয়া? আমি কি দেখতে পারি মৌসুমী ভৌমিকের গান শুনে এক সঙ্গে সারা রাত কাটিয়ে দেয়ার স্বপ্ন, আঙ্গুলের ডগায় তোমার কপাল ছোঁয়ার? যখন তোমার সঙ্গে প্রথম চেনা-জানা হলো, তখন বলেছিলাম আমি তোমাকে চিঠি লিখব, তুমি আমাকে চিঠি লিখবে। আমি আমার কথা রাখলাম, বাকিটা তোমার হাতে...।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now