বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাস্তবতা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X সবসময় যাকে হাসতে দেখ, হাসাতে দেখ, আশার কথা শোনাতে দেখ, যার মত আশাবাদী তুমি হতে চাও; খুব নিরালায় তার হাতের মুঠোয় ধরে থাকা গরম কফির ধোঁয়া আর একবুক দীর্ঘশ্বাস একাকার হওয়ার গল্পটা, কেবল ঐ নির্বোধ-নীরব কফির মগটাই জানে। যার মতো গুছিয়ে তুমি কথা বলতে পারো না বলে অাক্ষেপ হয়, যার মতো বোঝানোর ক্ষমতা নেই বলে হতাশ হও, সেও কারো না কারো সামনে কীভাবে-কী বোঝাবে তা বুঝতে না পেরে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে ঠায়। তার অপূর্ব বাচনভঙ্গি, অভিজ্ঞ বাক্যালাপ সবকিছুই অর্থহীন কাঙ্ক্ষিত কারো কাছে। আমরা সবাই অবহেলিত, কারো না কারো কাছ থেকে; বঞ্চিত, কোথাও না কোথাও হতে। আমাদের সবার ভিতরটাই জ্বলে, শূন্যতার প্রতিধ্বনি বাজে মনের প্রতিটা দেয়ালে, ডুকরে কেঁদে ওঠে অন্তরাত্মা খুব অন্তরালে। কিন্তু কেউ-কেউ কষ্টটাকে বুকের কোণায় লুকিয়ে রেখে কঠিন পথে সহজভাবে হেঁটে যায়। ব্যাপারটা এই নয় যে তাঁর ব্যথা লাগে না। বরং এই যে, সে সেটা দেখায় না বা দেখাতে পারে না। রঙিন ফানুস কী সুন্দর আকাশে উড়ে বেড়ায়! ফানুসটা উপরে ওঠে আগুনের তাপে। ভিতরটা জ্বলে বলেই বাহিরটা অমন উজ্জ্বল দেখায়, ভিতরের আগুনই বাহিরে স্নিগ্ধতা ছড়ায়; উড়িয়ে নিয়ে যায় আকাশে। উৎসুক আমরা ঘাড় উঁচিয়ে অপলক তাকিয়ে দেখি ওপরে উড়তে থাকা সেই উজ্জ্বল ফানুস। কেউই ওটার ভিতরের তাপটা টের পাই না। স্নিগ্ধতা আমাদের সবার, তাপটা ফানুসের একার। চাইলেও কেউ সেটা অনুভব করতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তি ঐ একেকটা রঙিন ফানুস। যার বাহিরের স্নিগ্ধতার উৎস ভিতরের ঐ আগুন। প্রত্যেকটা হাসির অন্তরালে আমরা একেক জন অন্য মানুষ। জ্বলে বলেই জেগে আছি আমরা। নিভে গেলেই নিচে পড়ে যাব, ঘুমিয়ে যাব চিরতরে, মিশে যাব মাটিতে। তাই অন্যকে দেখে আক্ষেপ করো না। যত জ্বলে, জ্বলতে দাও। মনকে শুধু বলো, তুমি একা নও, আকাশে আরো অনেক ফানুস আছে। কেবল আকার-আকৃতি আর রংটাই ভিন্ন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ # বাস্তবতার ভালোবাসা # অনুগল্প
→ বাস্তবতা
→ বাস্তবতার রুদ্ধশাস কাহিনী
→ স্বপ্ন ও বাস্তবতা
→ বাস্তবতা থেকে ইসলামিক জীবনযাপন
→ বাস্তবতা
→ বাস্তব অভিঙ্গতা তথা বাস্তবতা
→ নাগিন নাটকের বাস্তবতা
→ বাস্তবতা
→ বাস্তবতা
→ স্বপ্ন বাস্তবতা ১
→ এটাই বাস্তবতা
→ বাস্তবতা
→ ""বাস্তবতা""
→ বাস্তবতা অনেক কঠিন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now