বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাস্তবতা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X >> (সুপ্তি)-প্রমি,এই প্রমি উঠ না!বহুত টাইম হই গেছে রে। (প্রমি দিব্যি ঘুমিয়েই যাচ্ছে......... এত জোরে ডাকাডাকির পরও কোনো হুস নাই প্রমি) (সকাল ১০টা) ........ .........(প্রমি মাত্র চোখ মেলল,মেলেই করুণ সুরে এই সুপ্তি রে সোমারে শুরু করল।কিন্তু কোনো সাড়া শব্দ পেলনা।এক পর্যায়ে নিজেই রেগে মেগে উঠে গেল) (টেবিলের ওপর একটি ছোটো চিরকুট পড়ে আছে,সেখানে লিখা- ওই আমরা অয়নদের বাসায়,তোকে ডাকতে ডাকতে আমাদের গলা শুকাই চৌচির হই গেছে। খেয়ে নিস,খাবার বেড়ে রাখছি।) (প্রমি)-(মনে মনে) হায়রে কালকে কত বড় বড় কথা বললাম ভাইয়টার(অয়ন) সাথে,ওকে তো কথাও দিয়ে ফেলছিলাম এত করে।না জানি কত মাইন্ড করে gj। (এক ঘন্টা পর,প্রমির ওয়াটসঅ্যাপে) (অয়ন)-আপু,কাল তোমায় আমি এত রিকুয়েস্ট করলাম আসার জন্য,তুমিও আমায় আশ্বাস দিলে তুমি আসবেই।এই তার প্রতিদান??? (প্রমি)- বিশ্বাস কর ভাই, তোমাদের বাসায় আসব বলে কত কিছু যে সারারাত ভেবে রাখছি,সেই ভাবতে ভাবতেই একটা রাত ঘুমাতে পারি নাই ঠিক মতন।ভোরবেলায় এতই কড়া ঘুম ধরছিলো যে সুপ্তি,সোমা ডাকার পরেও উঠতে পারি না।ওরা আমাকে রেখে এরকম যেতে পারল। (অয়ন)-আমি এত কিছু বুঝি না আপু,তুমি আজ বিকেলে আসবা,আসবা,আসবা। (প্রমি)-(চিন্তিত ভঙ্গিতে) ভাইয়া পরে গেলে হবে না?আসলে একটা ছোট্টো কাজ ছিলো। (অয়ন)-না আসলে আমি খুব রাগ করব আপু (প্রমি)-(খুব ভাবনাচিন্তা নিয়ে) আচ্ছা আমি আসব ছোটো ভাই। [আজ তাঁর পরিচিত ছোটো ভাইয়েরই জন্মদিন যে শুধু তা নয়,আজ তাঁর সবথেকে কাছের মানুষের জন্মদিন,যাকে ঘিরে ওর জগতটা তৈরী হয়েছে। খুব ছোটো থাকতেই আসিফ প্রমির পিছে ঘুর ঘুর করত,কত যে কথা শুনতে হয়েছে তার হিসেব মিলবে না।কিন্তু হাল ছাড়ার পাত্র আসিফ ছিলো না।বরাবরের মতনই প্রপোজ করেছিলো কিন্ত একটু ভিন্ন কৌশলে।হঠাৎ যখন আসিফের একটি বড় দুর্ঘটনা হয় সেদিনই প্রমি যেন এক নতুন জগতে নিবন্ধন করে ফেলে।সেই সূত্র ধরে আজ তাদের দ্বিবন্ধন। অনেক হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে অয়নের জন্মদিনটা পালন হল।ফিরে এসে দেখে আসিফের কল আর কল। >আজকের দিনটা তোমার আসা উচিত ছিল।জানিনা কিভাবে এত কষ্ট দিতে পারলে আমাকে,সারাদিন ওয়েট করে ছিলাম তোমার অপেক্ষায় অতিষ্ট হয়ে!!!] (পরের দিন) প্রমি আর আসিফ দেখাদেখি করল........প্রমি বারবার ওকে সরি বলছিল কিন্তু আসিফ এতটাই জেদি ছিল যে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে আছে। কিছুতেই সামলানো যাচ্ছে না বলে প্রমি কাতুকুতু দেয়া শুরু করল আসিফের বগলে!! এতক্ষণ পর আসিফের মুখে মিস্টি হাসিটা বেরিয়ে আসল।তারপর স্বাভাবিকভাবেই ওরা হাসি তামাশায় মেতে উঠল। (অনেকদিন পর) প্রমি আর আসিফ দুজনে মিলে বেরিয়েছে।ছোটো খাটো কেনাকাটা করছে প্রমি।আসিফ ওর সঙ্গে বসে একরাশ চোখ মেলে তাকিয়েই আছে....... প্রমি খুঁজছে আর ও দেখেই চলেছে,কপালে বিরক্তির ছাপটা মেলে আসছে।অনেকক্ষণ যাবৎ হতে থাকায় সইতে না পারায় ওকে কনক নাড়াল চলে যেতে। প্রমি এতটা গুরুত্ব দিল না,সে তার মতন করে নিজের সময়ের স্রোতকে পাড়ি দিচ্ছে। (কিছুদিন পর) দুজনের আজ দেখা হবার কথা।প্রমি প্রায় ৩০ মিনিট ধরে বসে আছে।ঠিক ১১টার সময় আসার কথা।আর আসিফ কখনও সময়ের খেলাপ করে না।এসব বিষয়ে সে খুবই সচেতন। প্রায় ১ ঘন্টা পার হয়ে গেল.......... আসিফের কোনো দেখাই মিলল না।প্রমিও আর কোনোরূপ অপেক্ষা না করে নিজ গন্তব্যে রওনা দিল.......... (পরের দিন) প্রমি ঘুম থেকে উঠে দেখে আসিফের ইয়া বড় বড় মেসেজঃ জান আই এম রেলী সরি,আমি এভাবে ঘুমিয়ে পড়ব বুঝতেই পারি নি।সরি সরি সরি............... (কিছুদিন পর) প্রমি আর আসিফ দুজনে আজ দেখা করবে।যথারীতি প্রমি আগেভাগে এসে বসেই আছে। অনেকক্ষণ গেল আসার কোনো চিহ্নই মিলল না.............. তার কিছুক্ষণ পর ফোনে কল আসল প্রমির.............. -হ্যালো জান!প্রমি!আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছি,তুমি এসে থাকলে চলে.................. (বাকি কথা শোনার আগেই প্রমি কল কেটে ফোন অফ করে দিল) কিছুক্ষণ পর প্রমি নিজেই ফোন করে এত কিছু ঘটার একটা বিহিত চায়।দুজনে প্রচন্ড ঝগড়া ঝাটি করা শুরু করে দেয়......... ..... ....... আই হেট ইউ আসিফ,আই হেট ইউ!!!!!!!!!!!!! !!!!!! (ওপাশ থেকে) (প্রমির ছোটো ভাই ফয়সাল)-আপু কি বকছিস এসব!!কে এই আসিফ!!উঠ না!এত্ত ঘুমানো ভালো না। -ওহ আমি ঘুমাচ্ছিলাম যে!!থেনক্স এ লট গড। -হ্যা রে....... আজ অয়ন ভাইয়ার বার্থদে।যাবি না?? -যদি আসিফ বকে আমাকে!!! -কে রে এই আসিফ?? -স্বপ্নের রাজকুমার যে >>>>> >>>>> স্বপ্ন বাস্তবের একটি রূপভেদ নিয়ে আনতে পারে।আপনি যখন ঘুমাবেন,ঘুমের রাজ্যে প্রবেশ করবেন,তখন এতটাই বোকামির দন্ড হবেন যে আপনি কিছুতেই সে সময় বুঝতে পারবেন না আপনি ভুল বুঝছেন............বাস্তবতাটাও এমন!আমাদের আশেপাশের অনেক মানুষই আপনার সামনে কল্পিত ঘটনা এমনভাবে তুলে ধরবে যে আপনি তা বাস্তবতার পর্যায়ে নিয়ে নিতে বাধ্য হয়ে যাবেন।কিছুই করার নেই,এটাই যে বাস্তবতা!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ # বাস্তবতার ভালোবাসা # অনুগল্প
→ বাস্তবতা
→ বাস্তবতার রুদ্ধশাস কাহিনী
→ স্বপ্ন ও বাস্তবতা
→ বাস্তবতা থেকে ইসলামিক জীবনযাপন
→ বাস্তবতা
→ বাস্তব অভিঙ্গতা তথা বাস্তবতা
→ নাগিন নাটকের বাস্তবতা
→ বাস্তবতা
→ বাস্তবতা
→ স্বপ্ন বাস্তবতা ১
→ এটাই বাস্তবতা
→ বাস্তবতা
→ ""বাস্তবতা""
→ বাস্তবতা অনেক কঠিন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now