বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমরা কেউ বাসায় নেই – ০৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X করতে পারে। দুই হাঁটুতে মুরগির পা চেপে ধরে এই কাজটি সে করে। রহিমার মা ইসমাইলের কর্মকাণ্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। ভাইয়ার সঙ্গে এই বিষয়ে সে মতবিনিময়ও করে। যেমন একদিন শুনলাম, সে ভাইয়াকে বলছে, লোকটা ভাবের মধ্যে আছে। মেয়েছেলে দেখলে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে। মাথা ঘুরায়ে নেয়। ভাইয়া বলল, মওলানা মানুষ। এটাই তো স্বাভাবিক। রহিমার মা বলল, থুন ফালায়া কত মওলানা দেখলাম। ইশারার অপেক্ষা। ইশারা পাইলেই ফাল পাড়ব। ইশারা দিচ্ছ না? সময় হোক, সময় হইলেই দিব। তখন দেখা যাবে কত বড় মুন্সি। ইশারাটা দিবে কীভাবে? সব তো আপনেরে বলব না। একেক জনের জন্যে একেক ইশারা। আপনের জন্যে যে ইশারা খাটবে, মুন্সির জন্যে সেটা খাটবে না। ভাইয়া আগ্রহ নিয়ে বলল, আমাকে একবার একটা ইশারা দিও তো, দেখি ঘটনা কী? আমাদের সংসারের চাকা এইভাবেই ঘুরছে। বাবা ক্লসে যাচ্ছেন, ফিরে আসছেন। রহিমার মা নষ্ট গাড়ির দরজা খুলে পেছনের সিটে বসে থাকছে। সন্ধ্যা বেলায় ড্রাইভার ইসমাইল কলপাড়ে দাঁড়িয়ে আজান দিচ্ছে। ভাইয়া বই উল্টা করে পড়ছে। রহিমার মা অপেক্ষায় আছে ইশারার। এমন সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। (বাকি পর্ব বিকালে দিব) সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৬, ২০১১


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ আমরা কেউ বাসায় নেই-১৯
→ আমরা কেউ বাসায় নেই-১৮
→ আমরা কেউ বাসায় নেই-১৭
→ আমরা কেউ বাসায় নেই-১৬
→ আমরা কেউ বাসায় নেই-১৫
→ আমরা কেউ বাসায় নেই-১৪
→ আমরা কেউ বাসায় নেই-১৩
→ আমরা কেউ বাসায় নেই-১২
→ আমরা কেউ বাসায় নেই-১১
→ আমরা কেউ বাসায় নেই-১০
→ আমরা কেউ বাসায় নেই-৯
→ আমরা কেউ বাসায় নেই – ৮
→ আমরা কেউ বাসায় নেই-৮
→ আমরা কেউ বাসায় নেই-৭
→ আমরা কেউ বাসায় নেই-৬

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now