বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
নীল পদ্মরাগ (শার্লক হোমসের বাংলা গোয়ন্দা গল্প) পর্ব-১
X
এই অনুবাদটির অনুবাদস্বত্ব সংরক্ষিত। অনুবাদকের
বিনা অনুমতিতে অন্যত্র প্রকাশ বেআইনি!
বড়োদিনের দিন দুয়েক পরে সকালের দিকে
আমার বন্ধু শার্লক হোমসকে উৎসবের শুভেচ্ছা
জানাতে গিয়েছিলাম। হোমস তার পার্পল-রঙা
ড্রেসিং গাউনটা পরে সোফায় হেলান দিয়ে
বসেছিল। তার ডানদিকে পাইপ রাখার তাক আর
হাতের কাছে ছড়ানো ছিল একগাদা সদ্যপঠিত
প্রভাতী সংবাদপত্র। সোফার পাশে চেয়ারে
ঝুলছিল একখানা জীর্ণ পুরনো ফেল্ট হ্যাট। টুপিটা
জায়গায় জায়গায় ফাট–ব্যবহারের অযোগ্য।
চেয়ারের উপর রাখা লেন্স আর ফরসেপস দেখে
বুঝলাম, ওটা ভাল করে পরীক্ষা করার জন্যেই
ওভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
বললাম, “তুমি ব্যস্ত মনে হচ্ছে। আমি হয়ত এসে
কাজে বাধা দিলাম।”
“মোটেও না। বরং এই যে তোমার মতো এক বন্ধুর
সঙ্গে আমার সিদ্ধান্ত নিয়ে দুটো কথা কইতে
পারি, এটা কতো আনন্দের বলো তো। এই
ব্যাপারটা খুবই সামান্য।” তারপর টুপিটার দিকে
অঙ্গুলিনির্দেশ করে সে বলল, “কিন্তু ওই
জিনিসটার সঙ্গে এমন কিছু বিষয় জড়িত যেগুলো
শুধু মনোহারীই নয়, যথেষ্ট শিক্ষণীয়ও বটে।”
বাইরে খুব বরফ পড়ছিল। জানলার কাঁচ ঢেকে
গিয়েছিল পুরু বরফের আস্তরণে। আরামকেদারায়
বসে ফায়ারপ্লেসের গনগনে আগুনে হাতটা
সেঁকতে সেঁকতে বললাম, “মনে হচ্ছে, এই
সাদাসিধে দেখতে টুপিটার সঙ্গে বেশ একটা
মারকাটারি গল্প জড়িয়ে আছে আর তুমি এটার
সূত্র ধরে রহস্যের সমাধান করে অপরাধীকে
শাস্তি দেওয়ার কথা ভাবছো।”
হোমস হেসে বলল, “না না, অপরাধ নয়। আসলে
কয়েক মাইল এলাকার মধ্যে চল্লিশ লক্ষ লোক
গুঁতোগুঁতি করলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। এটাও
সেই রকমই একটা ঘটনা। এত লোকের ক্রিয়া-
প্রতিক্রিয়ার মধ্যে, এত সম্ভাব্য ঘটনীয় ঘটনার
মধ্যে অনেক ছোটোখাটো ঘটনাও থাকে, যেগুলো
খুব উল্লেখযোগ্য ও অদ্ভুত ধরনের হয়, কিন্তু সবসময়
তার সঙ্গে কোনো অপরাধের যোগ থাকে না।
আমরা তো আগেও এমন ঘটনা ঘটতে দেখেছি।”
আমি বললাম, “দেখিনি আবার! আমি শেষ যে ছ-
খানা কেস নোট করেছি, তার মধ্যে তিনটের
সঙ্গেই তো–আইনের চোখে যাকে অপরাধ বলে–
তার কোনো যোগ নেই।”
“ঠিক বলেছো। আইরিন অ্যাডলারের কাগজ উদ্ধার,
মিস মেরি সাদারল্যান্ডের সেই অভূতপূর্ব কেস
আর সেই বাঁকা-ঠোঁটওয়ালা লোকটির রহস্যের কথা
বলছো তো। এই ব্যাপারটাও যে একই রকম নিরীহ,
তা হলপ করে বলতে পারি। কমিশনেয়ার [*]
পিটারসনকে চেনো তো?”
“হ্যাঁ, চিনি বৈকি।”
“জিনিসটা সে-ই জুটিয়েছে।”
“এটা পিটারসনের টুপি?”
“না না, পিটারসন এটা কুড়িয়ে পেয়েছে।
মালিকের পরিচয় অজ্ঞাত। হাতে নিয়ে দ্যাখো।
ফুটো টুপি বলে অবছেদ্দা কোরো না। জেনো,
এটাও একটা বৌদ্ধিক সমস্যা। ও হ্যাঁ, এর এখানে
আগমনের ইতিবৃত্তটাও আগে শুনে নাও। বড়োদিনের
সকালে একটা নধর রাজহাঁস আর এই টুপিটা নিয়ে
পিটারসন হাজির। হাঁসটা খুব সম্ভবত এখন
পিটারসনের রান্নাঘরের উনুনে। ঘটনাটা এই রকম:
বড়োদিনের দিন ভোর চারটে নাগাদ পিটারসন
টটেনহ্যাম কোর্ট রোড ধরে নিজের বাড়িতে
ফিরছিল। সামনের রাস্তায় গ্যাসের আলোয় সে
দেখল একটি লম্বা লোক একটু যেন টলতে টলতে
হাঁটছে। লোকটার কাঁধে ছিল একটা সাদা হাঁস।
গুজ স্ট্রিটের কোনার দিকে যেতেই একদল গুন্ডার
সঙ্গে লোকটার ঝামেলা বাধল। একটা গুন্ডা
লোকটা টুপিটা তার মাথা থেকে খুলে ফেলে
দিল। লোকটা আত্মরক্ষার জন্য নিজের লাঠিটা
মাথার উপর তুলে ঘোরাতে গেল। কিন্তু তাতে
তার পিছনের দোকানের জানলার কাঁচটি ভেঙে
চুরমার হয়ে গেল। তুমি জানো, পিটারসন সৎ
ছেলে। সে লোকটাকে গুন্ডাদলের হাত থেকে
বাঁচানোর জন্য ছুটে গেল। এদিকে জানলার কাঁচ
ভেঙে লোকটা ভয় পেয়ে গিয়েছিল। ওই অবস্থায়
একটা উর্দিপরা পুলিশ-গোছের লোককে ছুটে
আসতে দেখে হাঁসটা ফেলেই দৌড় লাগালো
টটেনহ্যাম কোর্ট রোডের পিছনদিককার ছোটো
গলিপথের গোলকধাঁধার দিকে। পিটারসনকে
দেখে গুন্ডাদলও পালাল। সেই অকুস্থল থেকেই এই
ছেঁড়া টুপি আর সেই অনবদ্য বড়োদিনের
ভোজটিকে উদ্ধার করে আনল পিটারসন।”
“আর তারপর নিশ্চয় জিনিসগুলো তার মালিকের
কাছে পৌঁছে দিয়ে এল?”
“এখানেই তো সমস্যা, বন্ধু। হাঁসটার বাঁ পায়ের
সঙ্গে একটা ছোটো কার্ড আটকানো ছিল। তাতে
লেখা ছিল ‘মিসেস হেনরি বেকারের জন্য’।
টুপিটার লাইনিং-এর উপর ‘এইচ. বি.’ লেখাটাও
স্পষ্ট। কিন্তু আমাদের শহরে কয়েক হাজার বেকার
পদবীধারী লোক পাওয়া যাবে, যাদের মধ্যে
অন্তত কয়েকশো লোকের নাম হেনরি বেকার। এই
হারানো সম্পত্তিটি তার সঠিক মালিকের হাতে
তুলে দেওয়া চাট্টিখানি কথা নয়!”
“ও! তাই পিটারসন হাঁসটা তোমার কাছে নিয়ে
এল?”
“পিটারসন জানে যে, ছোটোখাটো ব্যাপারেও
আমার আগ্রহ আছে। তাই বড়োদিনের দিন সকালেই
হাঁস আর টুপিটা আমার কাছে নিয়ে এল। হাঁসটা
আজ অবধি আমার এখানেই ছিল। কিন্তু দেখলাম,
ঠান্ডা সত্ত্বেও জিনিসটায় পচ ধরছে। তাই আর
দেরি না করে, যে ওটা কুড়িয়ে পেয়েছিল,
তাকেই ওটার সদ্ব্যবহারের দায়িত্ব দিলাম।
বেচারা ভদ্রলোকের বড়োদিনের ডিনারটা মাঠে
মারা গেল। টুপিটা রেখে দিয়েছি। এখন দেখি
এটা অন্তত ওঁকে ফেরত দেওয়া যায় কিনা।”
“ভদ্রলোক হারানো-প্রাপ্তির বিজ্ঞাপন দেননি?”
“না।”
“তুমি তাহলে কী সূত্র পেলে?”
“পর্যবেক্ষণ করে যতটুকু অনুমান করা যায়, ততটুকুই।”
“এই টুপিটা পর্যবেক্ষণ করে?”
“হ্যাঁ।”
“ঠাট্টা করছ? এই পুরনো ফুটো টুপিটা পর্যবেক্ষণ
করে তুমি কী অনুমান করলে শুনি!”
“আমার পদ্ধতি তোমার জানা। এই লেন্সটা নাও।
দ্যাখো তো, জিনিসটা পর্যবেক্ষণ করে তুমি এর
মালিক সম্পর্কে কী ধারণা পাও।”
জিনিসটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলাম। খুব
সাধারণ কালো রঙের একটা গোল টুপি।
শক্তপোক্ত, তবে অবস্থা খুব খারাপ। ভিতরে
রংচটা লাল রেশমের লাইনিং। নির্মাতার নাম
নেই। তবে, হোমস যেমন বলেছিল–‘এইচ. বি.’
আদ্যক্ষরটা এককোণে খুব এবড়োখেবড়ো হরফে
লেখা। দু-পাশে টুপি আটকানোর ছিদ্র। তবে
ইলাস্টিকটা ছেঁড়া। ছেঁড়াফোঁড়া, ধুলোমাখা
টুপি। জায়গায় জায়গায় দাগ। আবার কালি
লাগিয়ে দাগগুলো ঢাকার চেষ্টা করা হয়েছে।
টুপিটা আমার বন্ধুর হাতে ফিরিয়ে দিয়ে বললুম,
“কিছুই তো দেখতে পেলুম না।”
“ভুল করছ, ওয়াটসন, সবই দেখতে পেয়েছো। শুধু
জানতে পারোনি যে দেখতে পেয়েছো। আসলে
কার্যকারণগুলো ঠিকঠাক মেলাতে পারছো না।”
“তাহলে দয়া করে তুমিই বলো এই টুপি থেকে কী
কার্যকারণ আবিষ্কার করলে?”
টুপিটা হাতে তুলে নিয়ে নিজের স্বভাবসিদ্ধ
অদ্ভুত পর্যবেক্ষণ ভঙ্গিতে সেটার দিকে
খানিকক্ষণ তাকিয়ে রইল হোমস। তারপর বলল,
“সবটা হয়তো সঠিক জানা যাবে না। তবে
কয়েকটা জিনিস খুব স্পষ্ট; অন্যগুলোর সম্ভাবনাও
বেশ উজ্জ্বল। যেমন, এই লোকটা যথেষ্ট বুদ্ধি ধরে।
গত তিন বছরের মধ্যে কোনো এক সময় তার অবস্থা
বেশ ভাল ছিল। তারপর কোনো কারণে
অর্থসংকটে পড়ে। আগে লোকটার বেশ দূরদৃষ্টি
ছিল। এখন সেই দূরদৃষ্টি আর নেই। পকেটের জোর
কমে যাওয়ায় স্বভাবটাও একটু খারাপ হয়েছে।
মদ্যপানের মতো খারাপ উপসর্গও সম্ভবত জুটেছে।
তাছাড়া, খুব জোর দিয়ে বলা চলে, ভদ্রলোকের
স্ত্রী আর তাঁকে আগের মতন ভালবাসেন না।”
“বটে!”
আমার ব্যঙ্গোক্তি ধর্তব্যের মধ্যে না এনে হোমস
বলে চলল, “তবে কিছুটা আত্মমর্যাদাবোধ এখনও
লোকটার মধ্যে রয়ে গেছে। লোকটা অলস
প্রকৃতির। বেশি বাইরে বেরোয়-টেরোয় না। শরীরও
বিশেষ দেয় না। মাঝবয়সী। মাথায় কাঁচাপাকা
চুল। কিছুদিন আগেই কেটেছে। মাথায় লাইম-ক্রিম
মাখে। এই টুপি থেকে এই ব্যাপারগুলোই নিশ্চিত
করে বলে যায়। আর হ্যাঁ, খুব সম্ভবত লোকটার
বাড়িতে গ্যাসের আলো নেই।”
“ঠাট্টা করছ, হোমস?”
“এক বর্ণও না। এত কথার পরেও বলে দিতে হবে যে,
কি করে এগুলো জানতে পারলাম?”
“আচ্ছা, আমি না হয় বোকাসোকা লোক। তোমার
কথার কিছুই বুঝি না। কিন্তু তুমি কি করে বুঝলে
যে, এই লোকটা বুদ্ধিমান?”
উত্তরে হোমস টুপিটা নিজের মাথায় পরল। তার
কপাল ঢেকে দিয়ে তার নাকের ডগা অবধি নেমে
এল সেটা। সেটা দেখিয়ে হোমস বলল, “টুপিটার
আকারটাই বলে দেয়, এত বড়ো মাথা যার, তার
মগজেই নিশ্চয় কিছু আছে।”
“কী করে বুঝলে লোকটার অবস্থা আগে স্বচ্ছল
ছিল; কিন্তু এখন অবস্থা পড়ে গেছে?”
“এই টুপিটা বছর তিনেকের পুরনো। এই রকম বাঁকা
ধারওয়ালা টুপি তখনই বাজারে উঠেছিল। এমনিতে
এটা খুব ভাল মানের টুপি। রেশমের বেড় আর
লাইনিং-এর কাপড়টা দ্যাখো। বেশ দামি। যদি
লোকটা তিন বছর আগে এই টুপিটা কিনতে পারে,
এবং তারপর আর টুপিটা না পালটায় তাহলে বুঝতে
হবে তাঁর অবস্থা এখন ভাল যাচ্ছে না।”
“আচ্ছা বেশ, বোঝা গেল। কিন্তু তাঁর দূরদর্শিতা ও
আত্মসম্মানবোধের কী প্রমাণ পেলে?”
শার্লক হোমস হাসল। ছোট্টো চাকতি আর আঙটার
উপর হাত রেখে বলল, “এখানেই আছে দূরদৃষ্টির
পরিচয়। এগুলো টুপিতে লাগানো থাকে না।
লোকটা নিশ্চয় অর্ডার দিয়ে বানিয়েছে। এর
থেকেই বোঝা যায় যে, লোকটার দূরদৃষ্টি আছে।
টুপিটা যাতে হাওয়ায় না উড়ে যায় এটা তারই
ব্যবস্থা। কিন্তু দ্যাখো, এর ইলাস্টিকটা ছিঁড়ে
গেছে। লোকটাও সেটা নতুন করে লাগায়নি। তার
মানে দূরদৃষ্টি তার আগের থেকে কমে এসেছে।
এটা স্বভাবের দুর্বলতার লক্ষণ। অন্যদিকে এই
দাগগুলো কালি দিয়ে ঢাকার চেষ্টাটাই বলে
দিচ্ছে লোকটা এখনও তার আত্মমর্যাদাবোধ
সম্পূর্ণ হারায়নি।”
“হুম! তুমি যা বলছ, তা একেবারে ফেলে দেওয়া
যায় না!”
“আরও শুনবে? এই লোকটা মাঝবয়সী, মাথায়
কাঁচাপাকা চুল, সম্প্রতি চুল কেটেছে, লাইম-ক্রিম
ব্যবহার করে–এসবের প্রমাণ কী? লাইনিং-এর
নিচের অংশটুকু খুব কাছ থেকে পরীক্ষা করে
দ্যাখো। লেন্স দিয়ে দেখলে দেখবে, নাপিতের
কাঁচিতে কাটা চুলের কয়েকটা ডগা চিটে আছে।
আর লাইম-ক্রিমের একটা আবছা গন্ধ পাবে। এই যে
ধুলো দেখছো, এটা রাস্তার খড়খড়ে ধূসর ধুলো নয়,
এই রকম হালকা বাদামি ধুলো বাড়ির ভিতরেই
দেখা যায়। তার মানে এটা বেশির ভাগ সময় ঘরের
মধ্যেই টাঙানো থাকে। টুপির ভিতরে ঘামের দাগ
দেখে বুঝবে লোকটা খুব ঘামে। কারোর মাথা
এতো ঘামা সুস্বাস্থ্যের লক্ষণ নয়।”
“কিন্তু কিভাবে বুঝলে যে, তাঁর স্ত্রী তাঁকে আর
আগের মতন ভালবাসেন না?”
“এই টুপিতে বেশ কয়েক সপ্তাহ ব্রাশ পড়েনি।
ওয়াটসন, তোমার বউ যদি তোমাকে এই রকম
ধুলোমাখা টুপি পরে বাইরে যেতে দেয়, তাহলে
জানবে তুমি একটি হতভাগা। তোমার বউ আর
তোমাকে ভালবাসে না।”
“সে তো অবিবাহিতও হতে পারে।”
“না। সে বাড়িতে একটা হাঁস নিয়ে যাচ্ছিল
স্ত্রীকে তুষ্ট করতে। হাঁসের পায়ের কার্ডটায় কী
লেখা ছিল মনে করে দ্যাখো।”
“হুম! তোমার কাছে দেখছি সব কিছুরই উত্তর আছে।
কিন্তু কী করে বুঝলে লোকটার ঘরে গ্যাসের
আলো নেই?”
“টুপিতে একটা-দুটো ট্যালোর[†] দাগ থাকাটা
স্বাভাবিক। কিন্তু দ্যাখো পাঁচ-পাঁচটা দাগ। এ
থেকে নিঃসন্দেহে ধরে নেওয়া যায়, লোকটা খুব
ঘন ঘন ট্যালো জ্বালে। রাতের অন্ধকারে এক
হাতে টুপি আর অন্য হাতে জ্বলন্ত মোমবাতি ধরে
উপরে ওঠে। গ্যাসজেট থেকে ট্যালোর দাগ পড়ে
না। কি, মিলছে তো?”
আমি হেসে বললাম, “নিঃসন্দেহে অসামান্য
তোমার পর্যবেক্ষণ শক্তি! কিন্তু তুমি বলছো,
কোনো অপরাধের ঘটনা ঘটেনি। একটা হাঁস
খোয়া-যাওয়া ছাড়া কারো কোনো ক্ষতি হয়নি।
তাহলে আর এই সব পাঁচ-সাত ভেবে মাথা খারাপ
করছো কেন হে?”
হোমস একটা কী বলার জন্য মুখ খুলেছিল। কিন্তু
এমন সময় দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকে এল
কমিশনেয়ার পিটারসন। তার চোখমুখ লাল। একটা
হতভম্ব ভাব।
“মিস্টার হোমস, ওই হাঁসটা! ওই হাঁসটা, মশায়!” সে
হাঁপাতে হাঁপাতে বলল।
“অ্যাঁ? কী হয়েছে ওই হাঁসটা? ওটা কী আবার
জ্যান্ত হয়ে উঠে ডানা মেলে জানলা দিয়ে উড়ে
পালিয়ে গেছে?” উত্তেজিত লোকটার মুখটা ভাল
করে দেখার জন্য সোফায় বসেই শরীরটাকে মোচড়
দিল।“না মশায় না! দেখুন, আমার বউ ওই হাঁসটার পেট
থেকে কী পেয়েছে!” এই বলে পিটারসন নিজের
হাতটা মেলে ধরল। একটা জ্বলজ্বলে নীল পাথর।
মটরশুঁটির দানার চেয়েও ছোটো। কিন্তু এত চকচকে
যে মনে হচ্ছিল পিটারসনের হাত থেকে বিজলি
আলো ঠিকরাচ্ছে।
একটা শিস দিয়ে উঠে বসল হোমস। “বাই জোভ,
পিটারসন! তুমি যে গুপ্তধন পেয়েছো হে।
জিনিসটা কী জানো তো?”
“মশায়, এটা কী হিরে? হিরে তো খুব দামি পাথর।
কাঁচ কাটা যায়।”
“এটা যে-সে দামি পাথর নয়। এটা হল সবচেয়ে
দামি পাথর।”
আমি বলে ফেললাম, “কাউন্টেস অফ মরকারের
নীল পদ্মরাগ নয় তো!”
“হ্যাঁ, সেটাই। এটা কেমন দেখতে তা আমার আগেই
জানা ছিল। ‘দ্য টাইমস’-এ প্রায়ই এটার সম্পর্কে
একটা বিজ্ঞাপন বেরোচ্ছে। আশ্চর্য পাথর এটা।
এর আসল দাম শুধুই অনুমান করা যায়। এটার উপর
১০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে
সেটা এর আসল দামের যে কুড়ি ভাগের এক ভাগও
নয়, তা বলাই যায়।”
“এক হাজার পাউন্ড! হা ভগবান!” কমিশনেয়ার ধপ
করে একটা চেয়ারে বসে পড়ল। তারপর আমাদের
দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল।
“হ্যাঁ, এক হাজার পাউন্ড। আমার মনে হয় এটার
সঙ্গে কাউন্টেসের কিছু অমূল্য মধুর স্মৃতি জড়িয়ে
আছে। এটা ফিরে পাওয়ার জন্য উনি অর্ধেক
সম্পত্তি হাতছাড়া করতেও অরাজি হবেন না।”
আমি বললাম, “যতদূর মনে পড়ছে, এটা হোটেল
কসমোপলিটান থেকে খোয়া গিয়েছিল।”
“ঠিক বলেছো। বাইশে ডিসেম্বরের ঘটনা। ঠিক
পাঁচ দিন আগে। কলের মিস্ত্রি জন হরনারকে
গ্রেফতার করা হয় লেডির গয়নার বাক্স থেকে
এটা সরানোর অভিযোগে। তার বিরুদ্ধে প্রমাণ
এতই অকাট্য ছিল যে তাকে অ্যাসিজেসে [‡]
পেশ করা হয়। আমার কাছে এই ঘটনার কাগজপত্র
আছে মনে হয়।” হোমস কাগজপত্র হাতড়ে,
তারিখের উপর চোখ বুলিয়ে, একটাকে বের করে
আনল। তারপর সেটা দু-ভাঁজ করে পড়তে শুরু করল:
হোটেল কসমোপলিটান থেকে চুরি রত্ন। এমাসের
২২ তারিখে কাউন্টেস অফ মোরকারের গয়নার
বাক্স থেকে নীল পদ্মরাগ নামে একটি মহামূল্য
রত্ন চুরির অভিযোগে জন হরনার নামে এক
ছাব্বিশ বছর বয়সী কলের মিস্ত্রিকে গ্রেফতার
করা হয়েছে। হোটেলের প্রধান-পরিচারক জেমস
রাইডারের সাক্ষ্য থেকে জানা গিয়েছে যে,
রাইডার হরনারকে কাউন্টসের ড্রেসিং রুমে
নিয়ে এসেছিল একটা ফায়ার প্লেসের একটা
ভাঙা শিক ঝালাই করানোর জন্য। রাইডার
কিছুক্ষণ হরনারের সঙ্গে ছিল। তারপর রাইডারের
ডাক পড়ায় সে কিছুক্ষণ হরনারকে একলা রেখে
কিছুক্ষণের জন্য বাইরে যায়। ফিরে এসে সে
দেখে হরনার চলে গেছে। ঘরের দেরাজ ভাঙা।
যে ছোট্টো মরোক্কীয় বাক্সে কাউন্টসে রত্নটি
রাখতেন, সেটি খালি অবস্থায় ড্রেসিং
টেবিলের উপর খোলা পড়ে আছে। রাইডার সঙ্গে
সঙ্গে অ্যালার্ম বাজায়। সেই দিন সন্ধ্যেবেলাই
হরনারকে গ্রেফতার করা হয়। কিন্তু রত্নটা তার
কাছে বা তার ঘরে কোথাও পাওয়া যায়নি।
কাউন্টেসের খাস-পরিচারিকা ক্যাথারিন কাসক
রাইডারের চিৎকার শুনে ছুটে আসে। তার
সাক্ষ্যের সঙ্গে রাইডারের সাক্ষ্য হুবহু মিলে
গেছে। বি ডিভিশনের ইনস্পেক্টর ব্র্যাডস্ট্রিট
হরনারকে গ্রেফতার করার কথা জানান। তিনি
বলেন, হরনার গ্রেফতারের সময় পাগলের মতো
ছটফট করছিল এবং খুব কড়া ভাষায় নিজেকে
নির্দোষ বলে দাবি করছিল। তার বিরুদ্ধে আগেও
ডাকাতির অভিযোগ থাকায় ম্যাজিস্ট্রেট
চটজলদি কোনো সিদ্ধান্ত না নিয়ে তাকে
অ্যাসিজেসে পাঠিয়ে দেন। অভিযুক্ত অত্যন্ত
বিহ্বল হয়ে পড়েছিল। ম্যাজিস্ট্রেটের রায় শুনে
সে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে ধরাধরি করে
কোর্টে নিয়ে যাওয়া হয়।
কাগজটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে হোমস
খানিকক্ষণ চিন্তা করে বলল, “হুম! এই হল পুলিশ-
কোর্টের ব্যাপার। এখন আমাদের কাছে প্রশ্ন হল,
গয়নার বাক্স থেকে খোয়া যাওয়ার পর টটেনহ্যাম
কোর্ট রোডের হাঁসের পেটে রত্নটা গেল কী
করে? দেখলে তো, ওয়াটসন, আমাদের ওই
একটুখানি পর্যবেক্ষণজনিত অনুমান কতটা গুরুত্বপূর্ণ
হয়ে উঠেছে! ব্যাপারটাকে আর নেহাতই নিরীহ
ব্যাপার বলা চলে না। এই পাথরটা বেরোলো
হাঁসের পেট থেকে। হাঁসটা মিস্টার হেনরি
বেকারের–যে ভদ্রলোকের খারাপ টুপি আর
অন্যান্য চরিত্রবৈশিষ্ট্য সম্পর্কে বক্তৃতা দিয়ে
তোমাকে এতক্ষণ বিরক্ত করছিলাম। এবার
আমাদের সবার আগে কাজ হবে ভদ্রলোককে খুঁজে
বের করা এবং এই ছোট্টো রহস্যটায় তাঁর কী
ভূমিকা রয়েছে সেটা জানা। তা করতে হতে
আমাদের প্রথমে সবচেয়ে সহজ পদ্ধতিটি অবলম্বন
করতে হবে। সন্ধ্যের কাগজে একটা বিজ্ঞাপন
দিতে হবে। কাজ না হলে, তখন অন্য পদ্ধতি ভাবব।”
“কী বলবে বিজ্ঞাপনে?”
“একটা পেনসিল আর একটুকরো দাও দেখি। হ্যাঁ,
এবার শোনো:
গুজ স্ট্রিটের কোণ থেকে একটা হাঁস ও একটা
কালো ফেল্ট টুপি পাওয়া গিয়েছে। মিস্টার
হেনরি বেকার নামে কারোর এই জিনিস দুটি
খোয়া গিয়ে থাকলে তিনি আজ সন্ধ্যে সাড়ে
ছটায় ২২১বি বেকার স্ট্রিটে এসে দেখা করুন।
খুবই পরিস্কার ও সংক্ষিপ্ত।”
“কিন্তু এটা কী তাঁর চোখে পড়বে?”
“অবশ্যই। ভদ্রলোক নিশ্চয় কাগজের দিকে নজর
রাখবেন। গরিব মানুষ। তাঁর কাছে এই খোয়া
যাওয়াটা বড়ো ব্যাপার। ভুল করে একটা জানলার
কাঁচ ভেঙে ফেলেছিলেন। তারপর পিটারসনকে
দেখে ভয় পেয়ে পালিয়ে যান। পরে হাঁসটা
ওভাবে ফেলে আসার জন্য ভদ্রলোক নিশ্চয় খুব
আফসোস করেছেন। তাছাড়া তাঁর নাম উল্লেখ
করা হয়েছে। এতে তাঁর দৃষ্টি আকর্ষণ করা সহজ
হবে। তাঁকে যারা চেনে, তারাই তাঁকে
বিজ্ঞাপনটা দেখিয়ে দেবে। পিটারসন, শোনো।
বিজ্ঞাপন এজেন্সিতে গিয়ে এটাকে সন্ধ্যের
কাগজে ছাপানোর ব্যবস্থা করো দেখি।”
“কোন কাগজটা, মশায়?”
“‘গ্লোব’, ‘স্টার’, ‘পল মল’, ‘সেন্ট জেমস’স’, ‘ইভনিং
নিউজ স্ট্যান্ডার্ড’, ‘ইকো’ আর অন্যান্য, যাতে
তুমি ভাল বোঝো।”
“খুব ভাল কথা, মশাই। আর পাথরটা?”
“ও হ্যাঁ, পাথরটা আমি রাখছি। ধন্যবাদ। আর,
শোনো, পিটারসন, ফেরার পথে একটা হাঁস কিনে
আমাকে দিয়ে যেয়ো তো। তোমরা তো ওই হাঁসটা
দিয়ে আজ ভোজ করবে। আমাকে তো ভদ্রলোককে
ওটার বদলে কিছু একটা দিতে হবে।”
কমিশনেয়ার চলে গেলে, হোমস পাথরটা আলোর
সামনে তুলে ধরে বলল, “জিনিসটা বেশ, তাই না!
কেমন চকচক করছে দ্যাখো। আলো ঠিকরে পড়ছে
যেন। সত্যি বলতে কী, এই পাথরটাই যত নষ্টের
গোড়া। শুধু এই পাথর কেন, যে কোনো রত্নই এমন হয়
– শয়তানের সবচেয়ে প্রিয় টোপ। যেসব রত্ন বেশ
বড়ো আকারের বা বয়সে প্রাচীন, সেসব রত্নের
সঙ্গে একটা না একটা খুনখারাপির ঘটনা জড়িত
থাকবেই। পাথরটার বয়স তো এখনও কুড়িও হয়নি।
এটা পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের অ্যাময়
নদীর তীরে। আকার-আকৃতি গুণাবলি সব পদ্মরাগের
মতো, শুধু পদ্মরাগ হয় চুনির মতো লাল, এটা নীল।
বয়সের কম হলে কী হবে, এর ইতিহাস খুব
হেলাফেলার নয়। এখনই এর সঙ্গে দুটো খুন, একটা
ভিট্রিওল-হামলা, একটা আত্মহত্যা, কয়েকটা
ডাকাতির ঘটনা জড়িয়ে পড়েছে। আর এই সব কিছুর
জন্য দায়ী এই চল্লিশ গ্রেন ওজনের কাঠকয়লার
স্ফটিকটা। কে বলবে, এমন সুন্দর খেলনাটা আসলে
ফাঁসিকাঠ আর জেলখানার রসদদার? এটাকে
আমার স্ট্রং বক্সে[§] তুলে রাখি আর
কাউন্টেসকে লিখে দিই যে আমরা এটা
পেয়েছি।”
“তোমার কী মনে হয়, এই হরনার লোকটা নির্দোষ।”
“বলতে পারব না।”
“ও! আর এই অন্য লোকটি? হেনরি বেকার? ইনিও
কী এই ব্যাপারে জড়িত?”
“আমার কী মনে হয় জানো? এই হেনরি বেকার
লোকটি সম্পূর্ণ নির্দোষ। যে হাঁসটা সে বয়ে
নিয়ে যাচ্ছিল, তার আসল দাম যে একটা নিরেট
সোনার হাঁসের দামের চেয়েও বেশি, এই
ব্যাপারটা সেটা লোকটার সম্পূর্ণ অজানাই
থেকে গিয়েছিল। আমাদের বিজ্ঞাপনের উত্তর
পেলে আমি একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমেই
সেটা প্রমাণ করে দিতে পারব।”
“আর ততক্ষণ কিছুই করবে না?”
“কিচ্ছু না।”
“তাহলে আমি এক চক্কর রোগী দেখে আসি। তবে
সাড়ে ছটার আগেই ফিরে আসব। এই আজব রহস্যের
সমাধান কিভাবে করো সেটা আমাকে দেখতেই
হবে।”
“সেই ভাল। আমি সাতটায় ডিনার করি। আজ একটা
উডকক [**] এসেছে মনে হচ্ছে। ও হ্যাঁ, আজকাল যা
সব ঘটছে, তাতে করে আমি মিসেস হাডসনকে
আমাদের পাখিটার পেট একবার পরীক্ষা করে
দেখে নিতে বলেছি।”
একটা রোগীকে দেখতে গিয়ে দেরি হয়ে গেল।
বেকার স্ট্রিটে পৌঁছোতে পৌঁছোতেই সাড়ে ছ-
টা বেজে গেল। গিয়ে দেখি বাড়ির সামনে স্কচ
বনেট টুপি আর কোট পরা একটা লোক থুতনি-অবধি
বোতাম আটকিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা
করছে। ফ্যানলাইটের [††] উজ্জ্বল অর্ধবৃত্তাকার
আলো এসে পড়েছে তার উপরে। দরজার কাছে
আসতেই দরজা খুলে গেল। আমরা দু-জনে একসঙ্গে
হোমসের ঘরে ঢুকলাম।
হোমস চট করে আরামকেদারা ছেড়ে উঠে দাঁড়াল।
হাসিমুখে অতিথিকে অভ্যর্থনা জানিয়ে বলল,
“আপনিই নিশ্চয় মিস্টার হেনরি বেকার। আসুন,
অনুগ্রহ করে আগুনের ধারে এসে বসুন, মিস্টার
বেকার। আজ খুব শীত পড়েছে, আপনার স্বাস্থ্যও
এই শীতের অনুকূল বলে মনে হচ্ছে না। আহ্,
ওয়াটসন। একেবারে ঠিক সময়ে এসেছো। ওই
টুপিটা কী আপনার, মিস্টার বেকার?”
“হ্যাঁ, মশাই, নিঃসন্দেহে ওটা আমারই টুপি।”
ভদ্রলোকের চেহারা লম্বা। কাঁধটা চওড়া।
মুখখানা বুদ্ধিদীপ্ত। মুখে কাঁচাপাকা ছুঁচলো
দাড়ি। নাক আর গালটা ঈষৎ লাল। হাতটা সামনের
দিকে বাড়াতে একটু কেঁপে উঠল। তখনই লোকটার
অভ্যাস সম্পর্কে হোমসের অনুমানের কথা মনে
পড়ল। লোকটার ধুলোট কালো ফ্রক-কোটটা
সামনের দিকে উপর পর্যন্ত বোতাম আঁটা।
কলারটা তোলা। সরু কব্জিটা কোটের হাতার
ভিতর থেকে বেরিয়ে ছিল, কোনো কাফ বা
শার্টের চিহ্ন দেখা যাচ্ছিল না। খুব ধীরে সুস্থে
থেমে থেকে কথা বলছিলেন। খুব সন্তপর্ণে শব্দ
চয়ন করছিলেন। দেখে মনে হচ্ছিল, ভদ্রলোক
পণ্ডিত মানুষ; কিন্তু ভাগ্যের ফেরে অবস্থান্তরে
পড়েছেন।
হোমস বলল, “এই জিনিসগুলো দিনকয়েক ধরে
আমাদের কাছে আছে। আমরা ভেবেছিলাম,
আপনি আপনার ঠিকানা জানিয়ে বিজ্ঞাপন
দেবেন। কিন্তু আপনি বিজ্ঞাপন দিলেন না দেখে
একটু অবাকই হয়েছি।”
লজ্জিত একটা হাসি হেসে আগন্তুক ভদ্রলোক
বললেন, “এখন আর আমার আগের মতো অর্থসামর্থ্য
নেই। আমি ধরেই নিয়েছিলাম, যে গুন্ডাদল
আমাকে আক্রমণ করেছিল, তারাই আমার টুপি আর
হাঁস নিয়ে পালিয়েছে। তাই ওগুলোর ফিরে
পাওয়ার বৃথা আশায় আর নিরর্থক অর্থব্যয় করার
সাহস হয়নি।”
“খুবই স্বাভাবিক। ও হ্যাঁ, হাঁস বলতে মনে পড়ল।
আমরা ওটা খেয়ে ফেলতে বাধ্য হয়েছি।”
ভদ্রলোক আঁতকে উঠে বললেন, “খেয়ে ফেলেছেন!”
“হ্যাঁ, তা না করলে ওটা একেবারেই নষ্ট হয়ে
যেত। তবে ওই সাইডবোর্ডের উপর আর একটা হাঁস
রাখা আছে। মনে হয়, ওটা আপনার চাহিদা পূরণ
করতে পারবে। জিনিসটা ওজনে প্রায় এক আর
বেশ তাজা।”
মিস্টার বেকার স্বস্তির নিঃশ্বাস ফেলে
বললেন, “ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই।”
“অবশ্য আমরা আপনার নিজের হাঁসটার পালক, পা,
নাড়িভুড়ি ইত্যাদি রেখে দিয়েছি, যদি চান
তো…”
ভদ্রলোক এবার হো হো করে হেসে উঠলেন।
বললেন, “আমার সেই অভিযানের স্মৃতি হিসেবে
সেগুলো মূল্যবান বটে। কিন্তু তাছাড়া আমার সেই
পুরনো সঙ্গীর দেহাবশেষ আমার আর কী কাজে
লাগবে, তা ভেবে পাচ্ছি না। না মশাই, যদি
অনুমতি করেন, তাহলে আপনার সাইডবোর্ডে রাখা
ওই চমৎকার হাঁসটাই নিয়ে যেতে চাই।”
হোমস আমার দিকে আড়চোখে তাকিয়ে কিঞ্চিৎ
কাঁধ ঝাঁকালো।
মুখে বলল, “তবে এই নিন আপনার টুপি আর আপনার
হাঁস। হ্যাঁ, ভাল কথা, আপনি আমাকে বলতে
পারেন ওই আগের হাঁসটা আপনি কোত্থেকে
পেয়েছিলেন? হাঁস-মুরগি খাওয়াটা আমার শখ
বলতে পারেন। কিন্তু এমন নধর হাঁস আমি খুব কমই
দেখেছি।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
X
একজন মধ্যবয়সী শ্বেতাংগ। বসে আছে রিভলবিং চেয়ারে একটা বড় সুদৃশ্য টেবিল সমনে রেখে।
তার বাম পাশের সাইড ডেস্কে টেলিফোন, ইন্টারকম ও ফ্যাক্স। আর ডান পাশে ইন্টারনেট এবং বড় একটি কম্পিউটার। তার পেছনের দেয়ালে তার মাথা বরাবর উঁচুতে একটা লাল পাথরে একটা সাদা বৃত্তের মধ্যে একটা সাদা 'T'-এর উপর উধ্যত ভঙ্গির একটা সাদা ঈগল নিয়ে সুন্দর একটা মনোগ্রাম খোদাই করে তৈরি।
একটু খেয়াল করলে দেখা যাবে লোকটির সার্টসহ ঘরের টেবিল, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি সব কিছুতেই এই সাদা মনোগ্রাম আঁকা।
দীর্ঘকায় লোকটির দেহের গড়ন অত্যন্ত বলিষ্ট।
চোখের দৃষ্টি সাপের মত ঠান্ডা এবং অন্তর্ভেদী।
এই অন্তর্ভেদী দৃষ্টি তার স্থির নিবদ্ধ ছিল সামনে বসা একজন যুবকের প্রতি, যার সাথে সে কথা বলছিল।
যুবকটির গায়ে আর্মি কাট-এর সাদা সার্ট। তারও সার্টের কলারে ঐ হোয়াইট ঈগল-এর মনোগ্রাম আঁকা।
বলছিল রিভলভি চেয়ারে বসা সেই দীর্ঘকায় লোকটি, 'রাখ তোমার ক্ষয়-ক্ষতির হিসেব। আমি জানি সাউথ টার্কো দ্বীপের তিনটি ঘটনায় 'হোয়াইট ঈগল'-এর ৩৪ জন মূল্যবান সন্তান হারিয়ে গেছে। আমি জানতে চাই, লাশগুলো পাওয়া গেছে কিনা? হাওয়া হয়ে যাওয়া তিনটি মোটর বোটের সন্ধান পেয়েছ কিনা?'
দীর্ঘকায় বলিষ্ট দেহের সাপ চক্ষুর এই লোকটিই জিজে ফার্ডিনান্ড
(জর্জ জেমস ফার্ডিনান্ড)। দুধষ্য 'হোয়াইট ঈগল' দলের ক্যারিবিয়ান এলাকার প্রধান।
'হোয়াইট ঈগল' দলটি 'অল আমেরিকান এ্যাসোসিয়েশন অব হোয়াইট ক্রস সার্ভিস' সংক্ষেপে' হোয়াইট ক্রস সার্ভিস' - HCS এর সামরিক সংগটন। 'হোয়াইট ক্রস সার্ভিস' আমেরিকা জোড়া একটা এনজিও। প্রচার করা হয় এনজিওটি শান্তির স্বার্থে নিবেদিত। হোয়াইট ক্রস-এর প্রকাশ্য ব্যাখ্যা হলো 'শান্তির ক্রস'। কিন্তু অফিসিয়াল বা গোপন ব্যাখ্যা এর সম্পূর্ণ বিপরীত। এই অফিসিয়াল ব্যাখ্যায় বলা হয়, 'ক্রস' এগিয়ে চলার একটা বাহন, বিজয়ের একটা অস্ত্র এবং এই বাহন ও এই অস্ত্র কাজ করবে শুধু শ্বেতাংগদের জন্যেই। 'ঈগল শ্বেতাংগ স্বার্থের প্রতীক এবং ক্রস তার বাহন। একে মনোগ্রাম হিসেবে গ্রহণ করে হোয়াইট ইগল তার উদ্দেশ্যের কথা পরিস্কার বলে দিয়েছে। এই হোয়াইট ঈগলকেই অর্থ, বুদ্ধি ও জনশক্তি দিয়ে চালায়' হোয়াইট ক্রস সার্ভিস। 'তাদের প্রথম টার্গেট তাদের আদর্শের শত্রুকে নির্মূল করা, তারপর বর্ণ শত্রুর গায়ে হাত দেয়া।
হোয়াইট ঈগল নেতা জিজে ফার্ডিনান্ডের প্রশ্নের জবাবে যুবল পল বিনীত কণ্ঠে বলল, 'স্যার, একটিও লাশ পাওয়া যায়নি। মোটর বোট তিনটিরও সন্ধান লাভ সম্ভব হয়নি।'
'কে কিভাবে সন্ধান করেছে?'
'সাউথ টার্কো দ্বীপের বারজন অশ্বেতাংগ খৃষ্টানকে আমরা কাজে লাগিয়েছিলাম। গত কয়েকদিন ধরে পৃথকভাবে সাউথ টার্কো দ্বীপের গোটা দক্ষিণাংশ তারা ঘুরে বেড়িয়েছে। সন্দেহ ভাজন এলাকা তারা তন্ন তন্ন করে খুঁজেছে, নানাভাবে মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু সন্দেহজনক কিছু পায়নি। খাড়ি ও নদীগুলো খুঁজে দেখা হয়েছে। বোট কোথাও দেখা যায়নি।'
'সব অপদার্থ। ৩০ জন মানুষ হাওয়া হয়ে গেল? গোলা-গুলীর শব্দ কেউ শুনবে না, কেউ কিছু দেখবে না। জানবে না, এটা কি করে সম্ভব?'
'সম্ভব নয় স্যার। কিন্তু কোন মানুষের কাছ থেকে এমন কোন কথা বের করা যায়নি, যা দিয়ে সামনে এগুনো যেতে পারে।'
'এমন তো কোন সময়ই হয়নি।মানুষ সব নতুন হয়ে গেল নাকি?'
'অনেকটা তাই স্যার। হঠাৎ করে ঐ অঞ্চলের মানুষগুলো যেন নীরব হয়ে গেছে। অপরিচিত এবং বাইরের কাউকে তারা সহজ চোখে দেখছে না। অনেকে বলছেন, ব্যাপারটা পুলিশকে জানানো দরকার।'
'পুলিশকে কি বলবে?'
'ত্রিশজন লোক ওকারী ও সিডি কাকেম এলাকায় গিয়ে হারিয়ে গেছে।'
'পুলিশের কথা বাদ দাও, কেউ যদি তোমাকে বলে এ কথা তুমি বিশ্বাস করবে?'
যুবক পল হোয়াইট ঈগল-এর তথ্য চীফ। জিজে ফার্ডিনান্ডের প্রশ্নের কোন উত্তর দিল না সে।
হো হো করে হেসে উঠল ফার্ডিনান্ড। বলল তীব্র কণ্ঠে, পল কাপুরুষ তোমরা। পুলিশের আশ্রয় নেয় দুর্বলরা। তোমরা কি হোয়াইট ঈগলকে আক্ষম, দুর্বল ভেবেছ? ধিক তোমাদের! তোমাদের ব্যর্থতা, দুর্বলতার ভার এবার তুলে দিতে চাচ্ছ পুলিশের কাঁধে। যাও, তথ্য চীফের চেয়ারে আর বসবে না। আজ মাফ করলাম। আর কোনদিন এ ধরনের বেয়াদবী করলে রিভলবারের ছয়টি গুলীই তোমার মাথায় ভরব।'
ফার্ডিনান্ড কথা শেষ করতেই ইন্টারকম বেজে উঠল।
পল উঠে দাঁড়িয়ে একটা স্যালুট করে মাথা নিচু করে বেরিয়ে গেল।
কথা বলার মত অবস্থা তার ছিল না। টেলিকমে ফার্ডিনান্ডের পার্সোনাল সেক্রেটারীর কণ্ঠ বেজে উঠল। বলল, 'স্যার মিটিং রুমে সবাই এসেছেন।'
'আসছি।' বলে ফার্ডিনান্ড উঠে দাঁড়াল।
ফার্ডিনান্ডের এই অফিসেরই চার তলায় মিটিং রুম। এটাই বিল্ডিং-এর সর্ব্বোচ্চ তলা।
অফিস রুমেরই নিজস্ব সিড়ি দিয়ে ফার্ডিনান্ড উঠে গেল মিটিং রুমে। মিটিং রুম একটা বিরাট হলঘর।
হলঘরে প্রায় একশ'র মত ছোট সাইজের রিভলবিং চেয়ার।
এই বিরাট হলরুমকে মুভেবল পার্টিশন টেনে ছোট চারটি মিটিং রুমেও বিভক্ত করা যায়।
মিটিং হলের সামনের প্রান্তে বেশ প্রশস্ত একটি মঞ্চ।মঞ্চেও অনেকগুলো চেয়ার।
মঞ্চের পেছনে দেয়ালে ক্রিস্টোফার কলম্বাসের একটা বিশাল ছবি টাঙানো। কলম্বাসের ঠিক মাথার উপর সেই লাল পাথরে খোদিত 'হোয়াইট ঈগল'-এর মনোগ্রাম।
মঞ্চের উত্তর পাশের দেয়ালে যে জানালা সেটায় গিয়ে দাঁড়ালে দু'তিন শ' গজ উত্তরে সাগরের কূলে দাঁড়ানো আকাশ ছোয়া 'কলম্বাস মনুমেন্ট' দেখা যায়।
এই সানসালভাডোর দ্বীপে মনুমেন্টে দাঁড়িয়ে থাকা ঐ স্থানটিতেই ১৪৯২ সালের ১২ই অক্টোবর দুপুর ১২টার সময় কলম্বাসে জাহাজ এসে ভিড়েছিল।
আমেরিকান মহাদেশে ইউরোপীয়দের এটাই ছিল প্রথম আগমন।
এই আগমন স্মরণীয় করে রাখার জন্যেই বাহামা দ্বীপপুঞ্জের সানসালভাডোর দ্বীপে কলম্বাসে জাহাজ ভেড়ানোর ঐ স্থানটিতে তৈরী হয়েছে কলম্বাস মনুমেন্ট।
ফার্ডিনান্ডের হোয়াইট ঈগলের অফিসটি কলম্বাস মনুমেন্ট কমপ্লেক্সেরই একটা অংশ।
মিটিং হলের মঞ্চে ডেস্ক আকারের লম্বা টেবিল। টেবিলের পেছনে
এক সারি চেয়ার।
মিটিং হলের সবগুলো চেয়ার পূর্ণ। কোন সিট খালি নেই।
জিজে ফার্ডিনান্ড মিটিং হলে প্রবেশ করে মঞ্চের পাশে থমকে দাঁড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে মঞ্চে উঠল।
চেয়ারের সারিতে মাঝখানে রাখা প্রেসিডেন্টের আসনে গিয়ে বসল ফার্ডিনান্ড।
তার বসার সাথে সাথেই পাশের কক্ষে অপেক্ষমান হোয়াইট ঈগল-এর অন্যান্য নির্বাহী কর্মকর্তারা বেরিয়ে এসে ফার্ডিনান্ডের দু'পাশের আসনগুলোতে বসল।
ফার্ডিনান্ডের বামপাশে বসা বুদ্ধিদীপ্ত কঠিন অবয়বের এক যুবক ফার্ডিনান্ডের কানে কানে বলল, 'স্যার মিটিং-এর কাজ এখন শুরু করতে পারি?'
যুবকটি 'হোয়াইট ঈগল'-এর সেক্রেটারী জেনারেল। নাম 'হের বোরম্যান'। জার্মান বংশোদ্ভুত শ্বেতাংগ।
প্রেসিডেন্টের অনুমতি পাওয়ার পর যুবক বোরম্যান তার সামনের
মাইকটা অন করে বলল, 'খৃষ্টীয় হোয়াইট নেশন লং লীভ'। বন্ধুগণ, আজ এক অতি গুরুত্বপূর্ণ সভায় আমরা মিলিত হয়েছি। 'হোয়াইট ঈগল'-এর সম্মানিত প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সভার কাজ শুরু হবে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন 'খৃষ্টীয় হোয়াইট নেশন'-এর দিগ্বীজয়ী বন্ধু 'হোয়াইট ঈগল'-এর প্রধান জিজে ফার্ডিনান্ড।'
কথা শেষ করে হের বোরম্যান তার মাইকের সুইচ অফ করে দিল।
প্রায় সংগে সংগেই ফার্ডিনান্ডের তর্জনি তার সামনের মাইকের সুইচ অন করল।
কথা শুরু করল ফার্ডিনান্ড, "মহান খৃষ্ট এবং মা মেরী দীর্ঘজীবী হোন।' দীর্ঘজীবী হোক খৃষ্টীয় হোয়াইট নেশন।'
খৃষ্টীয় ভ্রাতৃবর্গ, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্যে আমরা এই মিটিং-এ মিলিত হয়েছি।
হোয়াইট ঈগলকে চ্যালেঞ্জ করতে পারে এমন কেউ দুনিয়াতে আছে বলে আমার জানা ছিল না। বিশেষ করে আমেরিকা উপমহাদেশে আমাদের কোন লোকের গায়ে কেউ হাত তুলতে পারে, এটা অকল্পনীয় ছিল। কিন্তু সে অকল্পনীয় ঘটনাই আজ বাস্তবে পরিণত হয়েছে। সপ্তাহ দু'য়েক আগে সাউথ টার্কো দ্বীপের ওকারী গ্রামে একজন আগন্তুক এশীয়ানের হাতে আমাদের চারজন লোক খুন হয়। এ খবর পাওয়ার পর আমাদের গ্রান্ড টার্কস অফিস দু'টি মোটর বোটে প্রথমে দশজন, পরে আরও বিশজন সশস্ত্র লোক পাঠায় সেই এশীয়ান ও একটি মেয়েকে ধরে আনা ও ওকারী গ্রামকে উচিত শাস্তি দেবার জন্যে। কিন্তু অস্ত্রপাতি সহ এই ত্রিশজন লোকই হারিয়ে গেছে।'
ফার্ডিনান্ডের সামনে মিটিং হলের চেয়ারে যারা বসে আছে সকলেই ক্যারিবিয়ান হোয়াইট ঈগলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
তাদেরই একজন ফার্ডিনান্ডের কথার মাঝখানে বলে উঠল, 'এশীয়ান ও মেয়েটি কে? ওরা এখন কোথায়?'
'এশীয়ান একজন ট্যুরিস্ট মুসলমান হতে পারে। আর মেয়েটিকে আপনারা সবাই জানেন লায়লা জেনিফার। ষড়যন্ত্রমূলক ডেমোগ্রাফিক সমীক্ষা যারা করেছিল, তাদের মধ্যে একমাত্র সেই এখনও জীবিত আছে। এশীয়ান লোকটা এখন ছিল জেনিফারের বাড়িতে। এখন সেখানে কিংবা কোথায় আছে আমরা জানি না।' বলল ফার্ডিনান্ড।
'সেখানে থাকা না থাকার ব্যাপারে আমরা অনিশ্চিত কেন?' বলল
সদস্যদের একজন।
'কারণ যাদেরকে খোঁজ নিতে পাঠানো হয়েছে, তারা বাড়ি পর্যন্ত
পৌঁছা নিরাপদ মনে করেনি। সকল অপরিচিত লোককে সেখানে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আর কাউকে জিজ্ঞাসা করে সেখানে কিছু জানার পরিবেশ এখন নেই। তবে অনুমান করা হচ্ছে, তারা সেখানেই আছে।'
'এমন বিস্ময়কর পরিবর্তন সেখানে কিভাবে এল?'
'আমরা বুঝতে পারছি না।'
'আমাদের ৩০ জন মানুষ হারিয়ে যাওয়া যেমন বিস্ময়কর ঘটনা, তেমনি বিস্ময়কর ঘটনা এই পরিবর্তন।' বলল আরেকজন সদস্য।
'ঘটনাটা এত বড় বলেই তো আজকের এই সভা আহবান।' বলল সেক্রেটারী জেনারেল।
'কিন্তু কিছু করতে হলে তো কি করবো সেটা জানতে হবে। সেখানকার রহস্যের রূপ কি তা না জানলে আমরা অন্ধকারে দাঁড়িয়ে কি করতে পারি?' বলল সামনের একজন প্রবীণ সদস্য।
'এই পরামর্শের জন্যে আমরা বসেছি। আপনারা বলুন, আমরা কি
করতে পারি?'
একজন তরুণ সদস্য পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলল, 'আমি বুঝতে পারছি না হোয়াইট ঈগল কি দুর্বল হয়ে পড়ল যে, একটা গ্রামের একটা ছোট্র ঘটনা নিয়ে আমরা এমন দিশেহারা হয়ে পড়েছি?'
'চৌত্রিশ জন সশস্ত্র লোক হারিয়ে যাওয়া ছোট ঘটনা নয়।' বলে
উঠল আরেকজন সদস্য।
'চৌত্রিশ জন মানুষ হারিয়ে যাওয়া ছোট ঘটনা নয়, কিন্তু ওকারী ও সিডি কাকেম গ্রাম হোয়াইট ঈগলের কাছে বড় কিছু নয়।'
'সম্মানিত তরুণ সদস্য ঠিক বলেছেন। তাকে ধন্যবাদ। হোয়াইট
ঈগল-এর কাছে ওকারী ও সিডি কাকেম কিংবা সেই এশীয়ান বড় কিছু নয়। কিন্তু আমাদের ৩৪জন সদস্য হারিয়ে যাওয়া হোয়াইট ঈগল-এর জন্যে প্রথম বড় ঘটনা। তাই আমরা পরামর্শ করে অগ্রসর হতে চেয়েছি।' বলল ফার্ডিনান্ড।
আরেকজন তরুণ সদস্য বলল, 'যুদ্ধক্ষেত্রে এ ধরণের পরামর্শ করে কাজ হয় না। যখনই আমাদের লোক হারিয়ে যাওয়ার খবর পাওয়া
গেল, সে মুহূর্তেই আমাদের আঘাত হানা উচিত ছিল ওকারী ও সিডি কাকেম গ্রামে। আজ পরামর্শ করে আমরা যখন অগ্রসর হবো, তখন শত্রু নিশ্চয় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।'
'আমাদের তরুণ সদস্যকে ধন্যবাদ। তাঁর অভিমতের সাথে আমি
একমত। কিন্তু একটা বিষয় আমি বিবেচনা করতে অনুরোধ করি। ওকারী গ্রামে চারজন লোক খুন হবার পর তড়িৎ ব্যবস্থা হিসেবে এ ধরণের কোন পরামর্শ ছাড়াই শক্তিশালী অভিযান পাঠিয়েছিলাম ওকারী ও সিডি কাকেম গ্রামে। ত্রিশটি স্টেনগান, ত্রিশটি রিভলবার এবং দশ বাক্স বাড়তি গুলীসহ ত্রিশজন জানবাজ সদস্যের এই দল ছোট ছিল না। কিন্তু সে অভিযান আমাদের ব্যর্থ হয়েছে, কিভাবে ব্যর্থ হয়েছে আমরা জানি না। ব্যর্থতার একটা চিত্র আমাদের সামনে থাকলে আমরা চোখ বন্ধ করে সেদিকে পা বাড়াতে পারতাম। কিন্তু তা আমরা পারিনি। আমরা মনে করছি, সকলের জন্যেই এটা বিবেচনার বিষয়। এই জন্যেই এই বৈঠক।' বলল ফার্ডিনান্ড।
অন্য একজন তরুণ সদস্য বলল, 'সম্মানিত চীফ-এর কথা আমি বুঝতে পেরেছি। তার যুক্তির সাথে আমি একমত। তবে আমি মনে করি একটা সুস্পষ্ট বিষয় নিয়ে বিরাট আলোচনা করে বিপুল সময় খরচকরার কোন প্রয়োজন নেই। অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা হোক।'
'ধন্যবাদ। আপনার মতটা বলুন।' বলল ফার্ডিনান্ড।
তরুণ সদস্যটি সংগে সংগে উঠে দাঁড়িয়ে বলল, 'সিদ্ধান্তের ব্যাপারটা সুস্পষ্ট, যে লক্ষ্য অর্জনে আমাদের আগের অভিযান ব্যর্থ হয়েছে, সে লক্ষ্য অর্জনের জন্যে এখনই অভিযান পাঠানো হোক। এতে লক্ষ্য অর্জনও হবে, আগের অভিযান সম্পর্কিত আমাদের সব প্রশ্নের জবাবও মিলবে।'
তরুণ সদস্যটি থামতেই লের প্রায় সব সদস্যই একযোগে উঠে দাঁড়িয়ে সমস্বরে বলল, 'আমরাও এর সাথে একমত।'
'ধন্যবাদ। সে অভিযানটা কেমন হওয়া উচিত বলে আপনারা মনে করেন?'
আবার একজন তরুণ সদস্য উঠে দাঁড়াল। বলল, 'অভিযানটা কেমন হবে আপনারা ঠিক করবেন। আমরা যেটা চাই, খৃষ্টীয় হোয়াইট নেশন যা চায়, তাহলো, 'নষ্টের মূল ঐ জেনিফারকে জীবন্ত ধরে আনতে হবে। আর ঐ এশীয়ানকেও কোন সহজ মৃত্যু দেয়া যাবে না। তাকেও জীবন্ত আমরা চাই। আর ওরা যেমন আমাদের ৩৪জন লোককে গায়েব করেছে, তেমন আমরা চাই ওকারী ও সিডি কাকেম গ্রামের কোন অস্তিত্ব থাকবে না সাউথ টার্কো দ্বীপের মানচিত্রে। এরপরের পদক্ষেপ হবে, যে সব গ্রাম বা যারা তাদের সাহায্য করেছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের উচ্ছেদ করতে হবে এ দ্বীপপুঞ্জ থেকে। আমাদের কোন অখৃষ্টান অশ্বেতাংগ, বিশেষ করে মুসলমানরা থাকতেই পারবে না।' আবেগ ভরা কণ্ঠ থামল তরুণ সদস্যটির।
সদস্যটি থামতেই এবারও সব সদস্য হাত উঁচু করে একবাক্যে বলল, 'আমরা একমত। এই কাজে কোন প্রকার দুর্বলতা না দেখানো হোক, আমরা চাই।'
সবাই থামল। নীরবতা কয়েক মুহূর্ত।
সেই নীরবতা ভেঙে ভারি কণ্ঠ শ্রুত হলো ফার্ডিনান্ডের। তার আসনে নড়ে-চড়ে বসে কথা শুরু করেছে ফার্ডিনান্ড, 'সকলকে ধন্যবাদ। সকলে যা বলেছেন এবং যে আবেগের প্রকাশ ঘটিয়েছেন তার সাথে আমরা একমত। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, হোয়াইট ঈগল কোন কাজে কখনও দুর্বলতা দেখায়নি, ভবিষ্যতেও দেখাবে না। 'হোয়াইট ঈগল' কলম্বাসের সংগঠন এবং আমরা কলম্বাসের সন্তান। আমরা সকলেই জানি, ১৪৯২ সালে কলম্বাস তাঁর যে অভিযাত্রায় আমাদের এই আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাতে তার বড় একটা উদ্দেশ্য ছিল এ থেকে যে ধন-সম্পদ অর্জিত হবে, তা স্পেনে মুসলমানদের চূড়ান্ত পরাজয় ও স্পেন থেকে মুসলমানদের বিতাড়নের কাজে লাগবে। স্পেন থেকে মুসলমানদের চুড়ান্ত উচ্ছেদকারী রাজা ফার্ডিনান্ড ও রাণী ইসাবেলাকে কলম্বাস এই প্রতিশ্রুতি দিয়েই তাদের কাছ থেকে অভিযাত্রার জন্যে অভূতপূর্ব সাহায্য আদায় করেছিলেন। সুতরাং কলম্বাসের সে অভিযাত্রা ছিল এক অর্থে মুসলিম উচ্ছেদের লক্ষ্যাভিসারী। এ লক্ষ্য না থাকলে স্পেন থেকে মুসলিম বিতাড়নের যুদ্ধে ব্যাপৃত রাজা ফার্ডিনান্ড ও রাণী ইসাবেলা অমনভাবে হাত উজাড় করে কলম্বাসকে সাহায্য করতেন না। পৃথিবীর বড় বড় সমীক্ষকরা বলেছেন, অভিযাত্রী কলম্বাস হঠাৎ করে রাজা ফার্ডিনান্ড ও রাণী ইসাবেলার কাছ থেকে যে অস্বাভাবিক সাহায্য পেয়েছিলেন, তা পৃথিবীর আর কোন অভিযাত্রীরই ভাগ্যে জোটেনি। বন্ধুগণ, রাজা ফার্ডিনান্ড ও রাণী ইসাবেলা কলম্বাসের অভিযাত্রাকে যে দৃষ্টিতে দেখেছিলেন, আমরা আমেরিকার খৃষ্টীয় হোয়াইট নেশন কলম্বাসের অভিযাত্রাকে সে দৃষ্টিতেই দেখছি। এই কারণেই বন্ধুগণ, আমেরিকার প্রকৃত আবিষ্কর্তা আমেরিগো ভেসপুসি হলেও আমরা স্মরণ করি কলম্বাসকে। আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পাঁচশ বছর পূর্তি উৎসব পালন করেছি, কিন্ত প্রকৃতই যারা আমেরিকার মুল ভুখন্ডে পা দিয়েছিলেন, আমেরিকার আবিষ্কার করেছিলেন, তাদের কথা আমরা স্মরণ করিনি। আমরা হোয়াইট ঈগল আমেরিকার এ মানসিকতারই উত্তর সূরী। আমরা কলম্বাসের সন্তান। কলম্বাস এই ভূখন্ডে স্পেন থেকে মুসলিম নির্মূলকারী রাজা ফার্ডিনান্ড ও রাণী ইসাবেলার পতাকা উড্ডীন করেছিলেন। সেই পতাকাই আমরা বহন করছি। এই পতাকার ছায়ায় গোটা আমেরিকা। এই পতাকার ছায়ায় আর যাই হোক মুসলমানদের কোন স্থান নেই।' থামল ফার্ডিনান্ড। একটু পানি খেল গ্লাস থেকে।
তারপর আবার শুরু করল, 'খৃষ্টীয় হোয়াইট নেশন-এর গর্বিত সন্তান বৃন্দ, শক্তিশালী অভিযান প্রেরণের ব্যাপারে আমরা সকলেই একমত। এই অভিযান কার কার নেতৃত্বে কতজন কিভাবে কখন প্রেরিত হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি। এইটুকু আমি আপনাদের জানিয়ে রাখছি, জেনিফার ও ঐ এশীয়ানটা দ্বীপের যেখানেই থাক আমরা তাদের ধরবই। আর ওকারী ও সিডি কাকেম গ্রামের মানুষ পরশু দিনের সূর্যোদয় দেখবে না, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন।' থামল ফার্ডিনান্ড।
সে থামতেই গোটা হলে একটা হর্ষধ্বনি উঠল। শ্লোগান উঠল, 'খৃষ্টীয় হোয়াইট নেশন জিন্দাবাদ। জিন্দাবাদ হোয়াইট ঈগল। জিন্দাবাদ ফার্ডিনান্ড।'
সেদিনই দুপুর ১২টা।
সানসালভাডোরের কলম্বাস বন্দর থেকে পাঁচটি বড় মোটর বোট সাউথ টার্কো দ্বীপের দিকে রওনা হলো।
পাঁচটি বোটে শতাধিক মানুষ। প্রত্যেক বোটের পাটাতনের নিচে অস্ত্র ও গোলা-গুলীর বাক্স।
বোটগুলো চলছে বিমানের সম্মিলিত মহড়ার মত সুন্দর সার বেঁধে।
সারিবদ্ধ বোট বহরকে নেতৃত্ব দিচ্ছে যে বোটটি, সবার আগের সেই বোটের মাথায় পাশাপাশি দু'টি ডেক চেয়ার পাতা।
ডান পাশের আসনটিতে বসেছে বোট বহরের কমান্ডার জন ব্ল্যাংক এবং তার বামপাশে সহকারী কমান্ডার জিম টেইলর।
জন ব্ল্যাংক মধ্য বয়সী এবং টেইলর তারুণ্যদীপ্ত যুবক।
'পুলিশের ভূমিকা সম্পর্কে তো আমাদের কিছু বলা হয়নি স্যার?'
বলল টেইলর তার বস ব্ল্যাংককে লক্ষ্য করে।
'টার্কস দ্বীপপুঞ্জের বৃটিশ পুলিশের বিভিন্ন পর্যায়ে আমাদের প্রচুর সমর্থক আছে। তাদের সহযোগিতা আমরা পাই। কিন্তু প্রকাশ্যে কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। প্রকাশ্যে আইনের অধীন তাদের থাকতেই হবে। এ জন্যে আমরা কাজ করব তাদেরও চোখের আড়ালে। এ কারণেই রাতকেই বেছে নেয়া হয়েছে। ভোর হবার আগেই আমাদের সব কাজ শেষ হয়ে যাবে।'
'আমরা কি সাউথ টার্কো দ্বীপে সরাসরি যাচ্ছি?'
'না না, আমরা যাচ্ছি এখন গ্রান্ড টার্কস-এ। আমরা মেডিকেল ইউনিট নিয়ে আসিনি। ওখানকার হোয়াইট ঈগল অফিস থেকে একটা শক্তিশালী মেডিকেল ইউনিট নিতে হবে।'
'আমরা কি ওদের জানিয়েছি?'
'না জানানো হয়নি। তবে অসুবিধা হবে না। আমরা ওখানে পৌঁছাব রাত আটটার দিকে। রাত ১১টার দিকে আমরা সাউথ টার্কো দ্বীপে রওয়ানা হবো। সুতরাং সময়ের অসুবিধা নেই।'
'ঠিক আছে। আমি ভাবছিলাম, ওখানকার মেডিকেল ইউনিট যথেষ্ট শক্তিশালী নাও থাকতে পারে।'
'তা ঠিক। যা সময় আমরা হাতে পাচ্ছি, তাতে প্রয়োজন হলে আমরা ঔষধপত্র সংগ্রহ করতে পারবো। কাছেই কুইন এলিজাবেথ হাসপাতাল। ওখানকার সেন্ট্রাল মেডিকেল স্টোরটি সার্বক্ষণিক খোলা থাকে।'
'আমরা রাত ১২টার দিকে 'সাউথ টার্কো'র পোর্ট টার্কো'তে নামছি। সেখান থেকে ওকারী ও সিডি কাকেম গ্রাম খুব কাছে নয়।আমরা যাবার জন্যে অতগুলো অটো হুইলার কি তখন পাব সেখানে?'
'আমরা সেখানে নামছি না টেইলর। অতএব চিন্তার কিছু নেই। আমাদের আগের অভিযান যেখানে নেমেছিল, দক্ষিণের সেই মৎস ঘাটে আমরাও নামব।'
'ঘাটের অবস্থার খবর না নিয়েই সেখানে ল্যান্ড করা কি আমাদের ঠিক হবে?'
'তুমি ঠিক চিন্তা করেছ। এ চিন্তা আমরা করিনি বলে মনে করো না। আমাদের এজেন্টরা সেখানে আজ বিকেল থেকে সার্বক্ষণিক পাহারায় থাকবে। আমাদের বোটের হেডলাইট থেকে সংকেত পাওয়ার পর ওরা সবুজ সংকেত দেবে। যদি সে সবুজ সংকেত পাওয়া যায়, তাহলেই আমরা ল্যান্ড করব।'
'আর একটা কথা স্যার, আগের অভিযানে ওরা শক্তি দু'ভাগ করেছিল, ওটা ঠিক হয়নি।'
'কিন্তু টেইলর এবারও তাই করতে হবে। ঘাটে নামার পর অর্ধেক বাহিনী নিয়ে তুমি যাবে সিডি কাকেম গ্রামে। অবশিষ্ট অর্ধেক নিয়ে আমি যাব ওকারী গ্রামে। তুমি সিডি কাকেম গ্রাম নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলার পর মোবাইলে আমাকে জানাবে। তারপর আমি ওকারী গ্রামে হামলা চালাব। ওকারী গ্রামের অপারেশন শেষে আমরা সিডি কাকেমে পৌছলে, তবেই সেখানে অপারেশন শুরু হবে।' তার আগে তোমার দায়িত্ব হবে গ্রাম থেকে একটা প্রাণীকেও বের হতে না দেয়া।'
'কিন্তু অনেক সময় নষ্ট করতে হবে দাঁড়িয়ে থেকে।'
'সময় নষ্ট হবে না টেইলর। গ্রাম ঘেরাও করার পর বেশ কাজ আছে। গ্রাম ঘেরাও হবার পর আমাদের বিষ্ফোরণ ইউনিট গ্রামে ঢুকে ঘর-বাড়ির প্রতিটি গুচ্ছে বোমা পেতে আসবে। সিডি কাকেম গ্রামে শুধু বোমা পাতা হবে না জেনিফারের বাড়িতে। বোমা পাতার পর ওরা ফিরে এলে ডেনোনেটরের একটা সুইচ টিপলেই গোটা গ্রাম দাউ দাউ করে জ্বলে উঠবে। তখন শুধু আমাদের কাজ হবে বেঁচে যাওয়া লোকগুলোকে হত্যা করা। ৫০ জন লোকের এতে বেশি সময় লাগবে না।' থামল জন ব্ল্যাংক।
একটা সিগারেট ধরাল সে। তারপর বলল, 'তোমার সিডি কাকেম গ্রামের অপারেশনও আগেই শুরু করা যায়। কিন্তু দেরী করা এই জন্যে যে, ওখানে জেনিফার ও সেই এশীয়ান রয়েছে মনে করা হচ্ছে। তাদেরকে জীবন্ত ধরতে হবে। অতএব সম্মিলিত উদ্যোগ প্রয়োজন হতে পারে। তবে বোমা পাতার কাজ তোমার সম্পূর্ণ করে রাখতে হবে। যাতে আমরা পৌছার সাথে সাথে অপারেশন শুরু হয়ে যায়।'
আনন্দে মাথা নাড়ল টেইলর। বলল, 'কিন্তু আমি ভাবছি ৩০ জন সশস্ত্র লোক গায়েব হবার রহস্য কি করে জানা যাবে?'
'ভেবনা টেইলর। এ জন্যেই ঐ এশীয়ান ও জেনিফারকে আমরা জীবন্ত ধরতে যাচ্ছি।'
জন ব্ল্যাংক কথা শেষ করলেও টেইলর কথা বলল না।
অল্পক্ষণ চুপ থাকার পর সে বলল, 'মুসলিম ও অশ্বেতাংগ পুরুষ
শিশু কমিয়ে ফেলার মাধ্যমে আমরা জনসংখ্যার যে শ্বেতাংগকরণ করার পরিকল্পনা নিয়েছি, এটা খুব ধীর। কতদিনে এ পরিকল্পনা সম্পূর্ণ হবে কে জানে। তার চেয়ে আজকের মত ডাইরেকট এ্যাকশনে আমাদের এগুনো উচিত বলে আমি মনে করি।'
'দেখ তুমি শিশুর মত কথা বলছ। আবেগ নিয়ে এসব কথা বলা যায়, কিন্তু এসব কাজ করা যায় না। দেখ, দু'চারটা গ্রাম জ্বালানো যায়, লোকদেরও হত্যা করা যায় এবং একে দুর্ঘটনা ও পারস্পরিক দাঙ্গার ফল বলে চালিয়েও দেয়া যায় কিন্তু সব গ্রামে তা করা যাবে না। তাহলে গোটা দুনিয়ায় হৈচৈ শুরু হয়ে যাবে। চাপে পড়ে জাতিসংঘ ও শত শত মানবাধিকার ফোরাম ছুটে আসবে এখানে। তাতে সব জারিজুরি আমাদের ধরা পড়ে যাবে। আমরা ব্যর্থ হবো। অন্যদিকে জনসংখ্যা পরিবর্তনের যে পরিকল্পনা আমরা নিয়েছি, তা কারও চোখে পড়বে না। সময় বেশি লাগলেও অত্যন্ত নিরাপদে জনসংখ্যার শ্বেতাংগকরণ ও খৃষ্টীয়করণ হয়ে যাবে।'
'বুঝলাম। কিন্ত জনসংখ্যা পরিবর্তনের এ ষড়যন্ত্র তো জেনিফাররা
ধরে ফেলেছে।'
'ষড়যন্ত্র ধরে ফেলেনি এবং তা পারাও সম্ভব নয়। ওরা যেটা ধরেছে সেটা হলো, 'মুসলিম পুরুষ সংখ্যার হার কমছে। কিন্তু এটা কোন ষড়যন্ত্রের ফল তা তারা জানতে পারেনি। জানতেও কোনদিন পারবে না।'
'কিন্তু এই পরিবর্তন কেন, এ নিয়ে অনুসন্ধান হবে তো?'
পৃথিবী জানতে পারলে তো হবে! যাতে জানতে না পারে, তারই তো ব্যবস্থা আমরা করেছি। ওদের রেকর্ডপত্র আমরা ধ্বংস করেছি।
সমীক্ষার সাথে প্রত্যক্ষভাবে জড়িতদের আমরা হত্যা করেছি। জেনিফার শেষ হলে পরোক্ষ সাক্ষীও শেষ হয়ে যাবে।'
'আমি ভাবছি স্যার, জেনিফার খুবই ক্ষুদ্র, খুবই দুর্বল, কিন্তু সাউথ টার্কো দ্বীপের ওকারী ও সিডি কাকেম অঞ্চলে যা ঘটল তা খুবই বড়।এর কোন ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না।' থামল টেইলর।
জন ব্ল্যাংকও কিছু বলল না।তারও চোখে মনে হয় ঐ একই প্রশ্ন।