বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাগী অহীন এবং স্টুপিড মেঘের সম্ভাব্য প্রেম

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X মেঘ ক্লাস শেষ করে বের হতেই অহীন এসে ওর সামনে দাড়ালো ! মুখ টা গম্ভীর ! মেঘের দিকে তাকিয়ে বলল, -আপনার মোবাইল টা দিন ! -কেন ? -দিতে বলছি, দেন ! . অহীনের মুখ টা যেন একটু বেশি গম্ভীর ছিল ! মেঘ একটু অবাক হল ! মেয়েটির কাজ কারবার মেঘ কিছুই বুঝতে পারে না ! কখন কি যে করে ঠিক বোঝার উপায় নেই ! মেয়েদের বোঝা এমনিতেই একটু কষ্টকর তবে অহীনকে বোঝা মনে হয় আরও একটু বেশি কষ্ট কর বলে মনে হয় মেঘের ! . অহীন মেঘের মোবাইল কি যেন টেপাটেপি করলো ! তারপর মেঘের দিকে মোবাইলে স্ক্রীনটা দেখিয়ে বলল -এটা কে ? মেঘ তাকিয়ে দেখে অহীন ওর মোবাইল থেকে ফেসবুক বের করেছে ! সেখানে গত দিনের নিশির সাথে প্রোফাইল পিকচার টা দেখা যাচ্ছে ! মেঘ শান্ত কন্ঠে বলল, -কেন ? -প্রশ্নের পিঠে প্রশ্ন করবেন না ! বলুন এটা কে ? -আমার বান্ধবী ! -শুধুই বান্ধবী ? নাকি অন্য কিছু ? -দেখে কি তাই মনে হচ্ছে না ? -আপনি এখনই এই প্রোফাইল পিকচার বদলে ফেলুন ? -সে কি কেন ? কালকেই তো দিলাম ! -না এইটা বদলে ফেলবেন ! এখনই বদলে ফেলবেন ! এখনই ? -তোমার কথা আমি শুনব কি জন্যে? . মেঘের কথা শুনে অহীনের মুখটা আরও বেশি গম্ভীর হয়ে গেল ! কিছুক্ষণ পরে মেঘের দিকে তাকিয়ে বলল -আমি বলেছি তাই শুনবেন । -আচ্ছা কাল পরশু বদলে দিব । কয়েকটা দিন থাক ! - কি জন্যে পালটাতে বলছি বুঝতে পারছেন? -উঁহু পারছি না ! অহীন খানিকটা ব্যাকুল কন্ঠে বলল -জানার ইচ্ছে আছে? -আমার কৌতূহল কম , তবে তুমি চাইলে বলতে পারো। -আমার হিংসে হচ্ছে ! আমি এবার হেসে বললাম -বল কী ! ট্রেইলার দেখেই এই অবস্থা? পুরো গল্প দেখলে তো হার্টফেল করতা । -আপনি একটা ইতর,একট বদমাইশ, একটা স্টুপিড একটা, একটা......... . অহীন মেঘকে ওর মোবাইল টা না দিয়েই পিছন দিকে হেটে চলে গেল ! মেঘ যে ওর মোবাইল টা ওর কাছে চাইবো কি মনে হল যেন চাইল না ! অহীনের বাসা মেঘদের কমিউনিটিতেই ! বাসায় গিয়ে নেওয়া যাবে ! . তবে মেঘের বেশ মজাই লাগছিল অহীনের রাগ আর ঈর্ষা দেখে । মেয়ে গুলো এতো বোকা হয় কেন ? নিজে মুখ ফুটে কিছু বলবে না আবার কিছু সহ্যও করবে না ! হয় বলতে হবে নয়তো সহ্য করতে হবে ! . অহীন ওদের ভার্সিটিতেই পড়ে । ফার্স্ট ইয়ারে । মেয়েটিকে প্রথম থেকেই একটু অন্য রকম লাগে মেঘের কাছে । পরে খোজ খবর নিয়ে মেঘ জানতে পারে অহীন বেশ জেদি আর রাগী একটা মেয়ে ! যা ভাববে তাই করবে ! এরকম মেয়েদের কাছ থেকে দুরে থাকা উচিৎ কিন্তু কেন জানি দুরে থাকতে পারল না মেঘ । মেয়েটার মুখে একটা আশ্চার্য রকম মায়া জড়িয়ে ছিল ! একবার তাকালে আবার তাকাতে মন চাইতো ! . যাই হোক মেঘ দুপুরে বাসায় এসে একটা ঘুম দিল খেয়ে ! অহীন তখনও মোবাইল টা দিয়ে যায় নি ! না জানি কী করছে মোবাইল টা দিয়ে ! বিকেল বেলা মাঠে যেতেই মেঘ দেখে ওর সব বন্ধুরা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে ! সাকিব বলল, -মেঘ, তলে তলে এতো দুর ? ও কিছু বুঝতে না পেরে বলল -মানে কি ? -মামা এখন কিছুই জানো না ? মেঘ আসলেই কিছু বুঝতে পারছিল না ! . তখন সাকিব তার মোবাইল থেকে ফেসবুক বের করে মেঘকে দেখালো । ফেসবুক বের করে এমন একটা জিনিস দেখালো যা দেখে মেঘ প্রায় হাজার ভোল্টেজের মত শক খেল ! সেখানে দেখা যাচ্ছে মেঘ আর অহীনের ইন এ রিলেশনশীপ স্টাটাস ! . "খাইছে ! বদ মেয়ে করছে কি ? আমার মোবাইল নিয়ে এই আকাম করছে ! এতোক্ষনে তো সবাই জেনে গেছে । বাসায় জেনে গেলে উপায় কী ?" মেঘের চোখে মুখে চিন্তার প্রখর ছাপ দেখা দিয়েছে । মেঘ অহীনকে খুজতে লাগল ! পেয়েও গেল ! ওদের বাসা থেকে একটু দুরে একটা বড় পুকুর আছে । বিকেল হলে অনেকেই এখানে আসে বেড়াতে ! মেঘ ওখানে গিয়ে দেখ অহীন একটা বেঞ্চের উপর বসে আছে চুপ করে ! প্রথমে মেঘের ইচ্ছা হয় খুব জোরে একটা ধমক দিতে ! কিন্তু দিতে পারে না ওর চেহারার দিকে তাকিয়ে ! মনে হচ্ছে কোন কারনে কেঁদেছে কিছুক্ষন আগে ! . -বাহ ! আকাম করবা আবার কান্না কাটিও করবা ! মেঘকে দেখে কিছুক্ষন ওর দিকে তাকিয়ে থেকে আবার পুকুরের দিকে তাকালো অহীন ! মেঘ পাশে বসতে বসতে বলল -এই কাজ টা কেন করলা ? -আমার ইচ্ছা ? -যা ইচ্ছা তাই করতে হবে ? -হুম হবে ! আপনি কেন পিক বদলালেন না ? কেন ? মেঘ কিছু না বলে অহীনের দিকে একটু এগিয়ে বসল ! অহীন ওর পকেট থেকে মোবাইল টা বের করে মেঘকে দিয়ে বলল -চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন ! আই ডোন্ট মাইন্ড ! মেঘ মোবাইল টা হাতে নিতে নিতে বলল -মুখ ফুটে কিছু না বললে আমি কিভাবে বুঝবো ? অহীন ওর দিকে তীব্র চোখে তাকিয়ে বলল -সব কিছু মুখে বলার প্রয়োজন আছে ? -নেই ? -না নেই ! বুঝে নিতে হয় ! -হু ! -কি হু ? -হু মানে আমার কপালে এর পর থেকে দুঃখই আছে বুঝতে পারছি ! . অহীন আবারও মেঘের দিকে তাকিয়ে বলল -আপনি এখনই আমার কাছ থেকে চলে যান ! এখনই ! -যাবো ? সত্যি চলে যাবো ? . মেঘ উঠে পড়তে গেলে দেখে অহীনের চোখে পানি চলে এসেছে ! ও আবার বসে পড়ে ! এমন মেয়েকে ছেড়ে যাওয়া কি সম্ভব ? মেয়েগুলো আসলেই একটু অন্য রকম ! এরা কখন কি যে চায়, কি চায় আর কি বোঝাতে চায় সেটা কেউ জানে না ! চেষ্টা করেও কেউ বের করতে পারে না ! মেঘের কপালে সামনে কি আছে কে জানে !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now