বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোটবেলায় হঠাৎ করে একবার কুকুর পোষার শখ
হলো। তখন প্রচুর ‘তিন গোয়েন্দা’ পড়তাম।
ভাবতাম, আমারও যদি কিশোর পাশার মতো একটা কুকুর
থাকত। মনে মনে কুকুরের একটা নামও ঠিক করে
রেখেছিলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় কুকুরছানা
দেখলে মনে হতো, সে যেন আমার দিকে
তাকিয়ে করুণ আকুতি জানাচ্ছে তাকে সঙ্গে
নেওয়ার জন্য। আমিও তার প্রতি সহানুভূতি অনুভব
করতাম। কিন্তু আমার মায়ের ভয়ে তাকে আর
বাড়িতে নেওয়ার সাহস হতো না।
তো একবার সাদা-কালোর মিশেলে কিউট এক
কুকুরছানার দেখা পেলাম। ধরে সোজা মায়ের
কাছে গিয়ে বললাম, ‘কুকুর পুষব।’ মা হাতে
শক্তপোক্ত দেখে একটা লাকড়ি নিয়ে হুংকার
ছাড়লেন, ‘এক বাড়িতে কখনোই দুই কুকুর থাকতে
পারবে না। হয় তুই থাকবি, নইলে অইটা থাকবে।’
এরপর দ্বিতীয়বার বাড়িতে কুকুর আনা আমার সাহসে
কুলায়নি। এখন বড় হয়েছি। চাইলেই কুকুর, বিড়াল যা
ইচ্ছা পুষতে পারি। মা এখন আর বকাঝকা করেন না।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে অনেক বন্ধুর মধ্যে
মাকেই সবচেয়ে বেশি মিস করি। মিস করি আমার
দুরন্তপনা আর মায়ের অবিরাম বকাঝকা...
শাকিল আল কাজেম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now