বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কল্পনার রং তুলিতে আঁকা ছবি

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X শিপলু , নেহা, নিদী আর মেঘলা বসে আছে লেকের পাড়ে। ~আচ্ছা শিপলু তুই কাউকে ভালোবাসিস না,, কেনো।(নেহা) ~ভয় পাই ভালোবাসতে।(শিপলু) ~ধুর, পাগলা কিসের ভয়। (নিদী) ~মন ভাঙার ভয়। (শিপলু) ~ধ্যাত,,তুই কি মেয়ে নাকি। (নেহা) - ~না ওই মেয়ে না,, ওই অন্য কিছু থাক বললাম না। (নিদী) ~এই তোরা ফালতু বকিস না তো। মন কি শুধু তোদেরই আছে নাকি। যে ভাঙলে শুধু তোরাই কষ্ট পাবি। আমাদের ও মন আছে মনে রাখিস। ছেলেরা মেয়েদের মত হাউমাউ করে কাঁদতে পারে না এটাই মাত্র। ~বাহ, অনেক বুঝিস তো তুই। (নিদী) ~হুম,, নিদী তোকে আমার ভালো লাগে কিন্তু তোকে ভালোবাসার মত না।(শিপলু) (মেঘলা তখন আমার দিকে তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না) - ~কেনো,, কেনো,, নিদীর মধ্যে কি নেই। যা তুই একটা মেয়ের মাঝে খুঁজিস। (নেহা) ~সবই আছে কিন্তু নিদীর মাঝে আমি আমার সুখ খুঁজে পাই না। ধর, প্রিয় মানুষের সাথে কথা বললে মনে শান্তি লাগবে না। মেঘলা কিছু বলছো না যে? (শিপলু) ~না কি বলবো তোমরা বলো আমি শুনতেছি। (মেঘলা) ~কি রকম শান্তি রে? (নিদী) - ~যাকে ভালোবাসবো তার দুষ্টু কথাও মিষ্টি লাগবে,,তার মাঝে আমি আমার অস্তিত্ব অনুভব করতে পারবো। হাজার কষ্টের মাঝে থাকলেও তার মায়া- মাখা মুখটা দেখলে সব কষ্ট দুর হয়ে যাবে। সে যখন গভীর আবেগ নিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে আর দুষ্টু মুখে মিষ্টি করে বলবে পাগল একটা। এই সবই ভালোবাসার শান্তি। (শিপলু) ~তুই এমন মেয়ে কোন দিনও খুঁজে পাবিনা। কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে যেটা চাইবি সেটা কখনোও পাবিনা। (নেহা) - ~ঠিক বলেছিস কিন্তু আমি আমার সুখ পাখিকে পেয়ে গেছি। জানিনা সে আমার কথা ভাবে কিনা। কিন্তু নিজের অজান্তে আমার কল্পনার রং তুলি দিয়ে তার ছবি এঁকে ফেলেছি। সেটা ভুলি কেমন করে বল। (শিপলু) ~কে সেই লাকি গার্ল বলতো যে তোর মন কেঁড়েছে? (নিদী) - ~কি রে কি হলো বল? (নেহা) ~মেঘলা আমি জানি না তোমার মনের প্রান্তে ঠিক আমি কোথায় আছি। কিন্তু বিশ্বাস করো তুমিই আমার সেই কল্পনায় আঁকা জলছবি। ~কি সত্ত্যি মেঘলায় সেই মেয়ে। যে তোর কল্পনা জুড়ে রয়েছে। যাকে নিয়ে তোর এতো ভাবনা। (নিদী) ~মেঘলা কিছু বলছো না কেনো?,,প্লিজ। (শিপলু) ~আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। (মেঘলা) - ~মেঘলা তুই সত্ত্যিই লাকি গার্ল রে। (নেহা) ~কিছুতো একটা বলো। আমার প্রতি তোমার অনুভূতি টা কেমন। (শিপলু) ~এটা কেউ জানেনা,,যে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। তারপর এক সময় তোমার প্রতি আমি অনেক দূর্বল হয়ে পরি। সেটা তুমি কখনোও বুঝতে পারোনি। কখনো মুখ ফোটে বলতেও পারিনি। তারপর এক সময় ভাবলাম তোমাকে আমি পাবো না। কিন্তু কখনোও ভাবিনি যে আজ এই দিন টা আমার জীবনে আসবে। (মেঘলা) - ~ধুর পাগলী,,সত্য ভালোবাসা কি কখনো শেষ হয়। সেটা যতই কিছু হোক না কেন সারা জীবন টিকে থাকে। পাওয়া না পাওয়ার মাঝে। (শিপলু) ~আজ আমি অনেক খুশি। আমার যেন বিশ্বাসই হচ্ছে না।(মেঘলা) ~দেখিস আমাদের যেন ভুলে যাস না তোরা। (নেহা) ~যাস না মানে কি ইতিমধ্যে ভুলে গেছে। দেখতে পাচ্ছিস না কি লুতুপুতু কথা বলছে। আমাদের কথা আর মনেই পড়ছে না যে তাদের। (নিদী) ~কি বলিস তোদের কে ভুলতে পারি। তোরা হচ্ছিস আমার ভালো বন্ধু। (শিপলু) - ~হ্যাঁ রে তোরা কথা বল,, আমরা যাই। (নেহা) ~না থাক সমস্যা কি? (মেঘলা) ~না না যাই,, তোরা পরে আয়।,,বাই (নিদী) ~ওকে বাই ।(মেঘলা) → এইসব বন্ধু পাশে থাকলে আর কি লাগে। বন্ধুরাই তো বন্ধুদের মর্ম বুঝবে নাকি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now