বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অাজেংকিয়া +জান্নবি

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আজ পহেলা বৈশাখ। ভেবেছিলাম নতুন বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটাবো। সারাদিন তানিয়ার সাথে ঘুরাঘুরি করবো, তাকে একটা সারপ্রাইজ দিবো, একসাথে দুজন মিলে পান্তা- ইলিশ খাবো। কিন্তু তা আর হল না। নতুন বছর শুরু হল আমার তানিয়ার হাতে চড় খেয়ে। আমার সারপ্রাইজটা উল্টো হয়ে আমার দিকেই আসলো। গতকাল তানিয়া আমকে ফোন করে বলতে লাগলো, -এই, কাল তো পহেলা বৈশাখ। তোমার কোন প্ল্যান আছে কি? -হ্যাঁ, কাল তো আমার অনেক প্ল্যান আছে। সারাদিন তোমার সাথে ঘুরাঘুরি করবো, তোমাকে একটা সারপ্রাইজ দিবো, তোমাকে নিয়ে একসাথে পান্তা-ইলিশ খাবো। -ওয়াও! তাই নাকি? তো সারপ্রাইজটা কী? -সেটা কালকেই বলবো। -ঠিক আছে জানু। আই লাভ ইউ। উম্মা! -আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ। উম্মা! -এখন রাখি তাহলে? -হ্যাঁ জানু, রেখে দাও। তোমার টাকা শেষ হয়ে যাচ্ছে। -ওকে বেবি। গুড বাই। তারপর যখন সকালে আমার জানু আসলো, তখন আমি তাকে নিয়ে একটা রিকশায় উঠলাম এবং অনেকক্ষণ পর্যন্ত ঘুরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে যখন আমরা দুজনেই খুব টায়ার্ড ও ক্ষুধার্ত হয়ে পড়লাম তখন সে বললো, -চলো না, এবার গিয়ে একসাথে পান্তা ইলিশ খাই। -হ্যাঁ, অবশ্যই। কিন্তু জানু, তোমাকে না বলেছিলাম একটা সারপ্রাইজ আছে? -হ্যাঁ জানু, বলো কী সারপ্রাইজ? -সারপ্রাইজটা হলো, আমরা এখানে নামি-দামি হোটেলগুলোতে পান্তা- ইলিশ খাবো না। কারণ এখানের ইলিশগুলো খুব বড় বড় এবং দামও খুব বেশি। তাই আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আজ একটা ইলিশের স্কুলে যাবো এবং সেখানেই পান্তা-ইলিশ খাবো। কারণ ঐ স্কুলে খুব ভালো ভালো ইলিশ পাওয়া যায়। তার উপর সেখানের ইলিশগুলো হলো মিডিয়াম সাইজের এবং এর দামও হবে মিডিয়াম। আমাদের জন্য ঐ মিডিয়াম সাইজের ইলিশই যথেষ্ট। কি বলো জানু? -হ্যাঁ, জানু। ঠিক আছে, চলো। তারপর আমি তানিয়াকে নিয়ে সেই ইলিশ মিডিয়াম স্কুলে গেলাম পান্তা- ইলিশ খাওয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে আমার সেই মিডিয়াম সাইজের ইলিশের স্কুলটা বন্ধ। আর হঠাত্ তানিয়াও আমার উপর খুব রেগে গিয়ে আমাকে বলতে লাগলো, -তাহলে এটাই কি তোমার সেই মিডিয়াম সাইজের ইলিশের স্কুল? -না, মানে. . . ইয়ে, আসলে, , , আমি. . . . . কিন্তু আমার কথা শেষ না হওয়ার আগেই তানিয়া আমার গালে একটা চড় মেরে সেখান থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে সোজা বাসার দিকে চলে গেলো। আর যাওয়ার আগে আমাকে বলে গেলো, -থাকো তুমি তোমার মিডিয়াম সাইজের ইলিশের স্কুল নিয়ে। আর যত পারো এখানে বসে বসে তোমার মিডিয়াম সাইজের ইলিশগুলো খাও। আর কখনোই তুমি আমার সাথে যোগাযোগ করবে না। তোমার মত একটা কানা ছেলের সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেক আপ। আমি চললাম। এই বলে আমার জানু আমাকে ছেড়ে চলে গেলো। কিন্তু আমি এটা কী করলাম? আমি এত কানা হলাম কবে থেকে? এখানে লিখা ছিলো 'ইংলিশ মিডিয়াম স্কুল'। কিন্তু আমি দেখলাম 'ইলিশ মিডিয়াম স্কুল'। হায়রে পহেলা বৈশাখ, তোর জন্য আজ আমি আমার প্রেমিকাকে হারালাম। আমার সারপ্রাইজটা উল্টো হয়ে আমার দিকেই আসলো। কিন্তু আমি জানি, তানিয়া কখনোই আমাকে ছেড়ে যাবে না। সে কখনোই আমার সাথে ব্রেক আপ করবে না। কারণ, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমার গল্পের নায়িকা হবে কে? হয়তো বাসায় যেতে না যেতেই সে আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলবে, -আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? আমি যখন রাগ করে তোমাকে চড় মেরে তোমার কাছ থেকে চলে আসলাম, তখন তুমি আমাকে সরি বলে আঁটকালে না কেন? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি একদমই বোকা। এটাই হল আমার আর তানিয়ার মিষ্টি মধুর ভালবাসা। "জানি, আমি একা। আমার জানপাখি তানিয়াও একা। আমরা দুজনেই একা। কিন্তু, দুজন মিলে কি একা?"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now