বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভেবেছিলাম ভুলে যাব। তা তো হলোই না, বরং
উল্টো পথে সবকিছুই ঘটছে। সবাই জানে আউট
অব সাইট, আউট অব মাইন্ড। আমিও তাদের দলেই
ছিলাম, কিন্তু হঠাৎই তোমার জন্য তা বদলে গেল।
সাত দিন গত হলেও তোমায় ভোলা গেল না
কিছুতেই। মনের সঙ্গে লুকোচুরি খেলা চলছে।
তোমায় মন থেকে যতই বের করে দিতে চাই,
ততই মনের গভীরে চলে যাচ্ছ। কী করি
বেলা? নাই ঠিকানা, না কোনো ফোন নম্বর।
কোনো পথ না পেয়ে ‘মনের বাক্সের’ দ্বারস্থ
আমি। আমায় কি চিনতে পারবে তুমি?
একটি রাত দুটি চার প্রহর কেটে গেল হরহর।
একসঙ্গে থাকা হরদম স্বপ্ন দেখা। কাঁকড়াবানী
গাঁয়ের মেলায় নাগরদোলায় চড়ার কথা না। না আগে
চড়িনি। তুমি বললে, ‘ভয় নাই আমি আছি।’ তাই এলাম
চলে হঠাৎ করে। জানি তুমি চড়েছ তাতে অন্য
কারও সঙ্গে, ভেবেছ আমাকে পাশে। যদি
পাশে থাকতে, কী মজাই না হতো। আমি এসেছি
ঠিকই, মনটা পড়ে আছে তোমাতেই।
তোমার কি লাগছে আমার মতন?
শ্রীকান্ত আচার্য্য
দিনাজপুর সরকারি কলেজ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now