বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নাফির ডায়েরী

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shah Mohammad Seaman(guest) (০ পয়েন্ট)

X আজকে আম্মু মারা গিয়েছে দেড় মাস হয়েছে।ফুপ্পিরা বাসায় এসেছে। ফুপ্পিরা তো আম্মুর জন্য অনেক কান্নাকাটি করেছিলো,এখন তো ওরা খুব হাসছে।তবে কি ওদের আর মন খারাপ নেই ?? . আমার মনটা খুব খারাপ।ওরা বলে গেছে আমার জন্য নতুন আম্মু এনে দিবে।আমার তো নতুন আম্মু লাগবে না। আচ্ছা আমি যদি আম্মুকে ছাড়া থাকতে পারি, আব্বু কেন পারবে না ?? . আজকে আব্বু নতুন আম্মু আনতে গেছে।খুব সেজে গিয়েছে আব্বু, আব্বুকে খুব সুন্দর লেগেছে।আমাকে নিয়ে গেল না ওরা ! আমাকে খালামনির বাসায় রেখে গিয়েছে।খালামনি আমাকে আজকে ভিডিও গেমস খেলতে মোটেও বারণ করছে না।কিন্তু জানো ভিডিও গেমসগুলোকে আজকের মত পচা আমার আর আগে কখনো লাগেনি। . নতুন আম্মুকে দেখে খুব অবাক হলাম,আমার মিস।মিস তো আম্মুকে খুব পছন্দ করতো,আম্মুর জন্য কান্নাও করেছিলো। আচ্ছা মিস কিভাবে আম্মু হতে পারে ?? . আমি কিন্তু একবারো আব্বুর কথা বলছি না। কারন আব্বু আর এখন আমাকে আগের মত আদর করে না,বকাও দেয় না। আমি ইচ্ছা করে হোমওয়ার্ক করি না,যদি আব্বু বা মিস কেউ একটু বকা দেয় তাতে আমি খুশি হবো। তোমরা কেউ মিসকে আম্মু বানাবে না,মিসেরা আম্মু হলে পচা হয়ে যায়। . আজকে আব্বু আর মিস মানে আমার নতুন আম্মু শপিংয়ে গিয়েছিলো।আমার জন্য কিছু আনেনি,মনে হয় ওদের মনে নেই।কারন ওরা অনেক ব্যস্ত, সারাক্ষণ দরজা লাগিয়ে রাখে। আচ্ছা তোমাদের কি মনে হয় ওরা কিছু এনেছে,পরে আমাকে সারপ্রাইজ দিবে ?? হুম বেশিদিন তো বাকি নেই,ওরা নিশ্চয়ই ভুলে যাবে না। . আমি আমার আম্মুর সাথে লুকোচুরি খেলতাম।আমি টেবিলের নীচে,দরজার পিছনে লুকিয়ে থাকতাম।আম্মু এসে ঠিক খুজে নিতো। সেদিন অনেকক্ষণ লুকিয়ে ছিলাম টেবিলের নীচে,নতুন আম্মু খুঁজতে আসেনি। পরে আমি একাই বের হতে গিয়ে মাথায় অনেক বড় লাল একটা ব্যথা পেয়েছি। কাউকে বলিনি।আচ্ছা এখন থেকে কি সবকিছু আমাকে একাই করতে হবে ?? . আজকে আমার জন্মদিন। নতুন আম্মু,আব্বু উইশ করেছে।কিন্তু কেউ চুমুও দেয়নি,জড়িয়েও ধরেনি। আচ্ছা আমি যদি আল্লাহর কাছে বলি তাহলে কি নতুন আম্মু আমাকে জড়িয়ে ধরবে ?? . বড় ফুপ্পি ফোন দিয়েছিলো।ফুপ্পির বাসায় নাকি আমার জন্মদিন পালন করবে। ফুপা এসে আমাকে নিয়ে যাবে।আব্বু আর নতুন আম্মু বাহিরে চলে গেছে।চাবি নিয়ে গেছে,আমাকে বলেছে বাহিরে থেকে লক করে যেতে। . ফুপা এসে গেছে,কলিংবেল বাজাচ্ছে। এখন আমি কি করবো ? . আমি ফুফার সাথে যাবো না।জম্মদিন ও করব না। আম্মুর কথা মনে পড়ছে ভীষণ।জানি,আম্মুর হাতের রান্না খেতে পারবো না। . আমার ছোট্ট নোট খাতায় সব লেখা আছে। আব্বু আর নতুন আম্মু জানতে পারবে আমি ওদের কত ভালোবাসি। আচ্ছা আমি গেলাম আমার আম্মুর কাছে।। . . গল্প : নাফির ডাইরি লিখা gjhah Mohammed Seaman


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ নাফির ডায়েরী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now