বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

""কি চাইলাম? কি হইলো!""

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X - দোস্ত ফার্ষ্ট ইয়ারে নতুন একটা মাইয়া আসছে। (রিফাত) - কি বলিস মাম্মা! (রাফি) - সত্যি বলছি।এমন মাইয়া আমি জীবনেও দেখি নি।কি রূপ! কি চুল! - সত্যি কইতাছোস তো? - হ্লা,মিথ্যা কইলে কি সে আমারে টাকা দিবে নাকি! - তাইলে অবশ্যই আমারে দেখাবি। - হুম,দেখামু। . এতক্ষণ দুই বন্ধু রাফি আর রিফাতের মধ্যে কথা হচ্ছিলো।খুব ভালো বন্ধু ওরা।তবে রিফাত একটু বেশিই দুষ্টু। ছোট থেকে বাবা মাকে ছাড়াই বড় হয়েছে তো।তাই হয়তো! . রাফি মধ্যবিত্ত বাবা-মায়ের সন্তান। এসেছে গ্রাম থেকে।গ্রামের সেই হাবাগোবা ছেলেটা আজকে কিছুটা চালাক হয়েছে। চালাক হয়েছে বললে ভুল হবে,চালাক নিজেকে ভাবতে শুরু করেছে। . রাফি আর রিফাত দুজন ছাড়াও তাদের দলে আরো ৩ জন আছে।ভার্সিটিতে এসে ক্লাস না হলে হৈহুল্লুড় করে কাটিয়ে দেয় সময়টা। ক্লাসের মেয়েরা সেজন্য অনেকটা বিরক্ত এই পাঁচ তারকার প্রতি।কি আর করা! ভাগ্যে ছিলো তাই এদের মতো ক্লাসমেট পেয়েছে তারা। . - দোস্ত দেখ মাইয়ার দিকে।(রিফাত আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয়) -এই মাইয়াটা? (রাফি) - আরে নাহ রে হ্লা।ওই যে চশমা পড়া মেয়েটা। - দেখছি রে।ইশ! কি অপরুপ তার রুপ! - বলেছিলাম না। - সত্যি দোস্ত। তোর পছন্দ আছে বৈ কি। - তাহলে চল,ফুচকা খাওয়াবি। - হুম চল। . মেয়েটাকে দেখার পর থেকে মনে মধ্যে প্রেম প্রেম ভাব চলে এসেছে রাফির মধ্যে। শয়নে স্বপনে সে শুধু সেই মেয়েটিকে দেখে।আহা! কি তার রুপ লাবণ্য।রিফাতের কথাই সত্যি চুল গুলো এলোকেশী।খানিকটা বাতাস থাকলে বেশ ভালো লাগতো।মনে মনে ভাবে রাফি। . - দোস্ত তুই যদি ওই মাইয়ারে পটাইতে পারিস তাহলে আগামী দশদিন তোরে আমি ফুচকা খাওয়ামু। - সত্যি বলছিস তো? - সত্যি বলছি।আর যদি না পারিস তাহলে? - তাহলে দশদিন তোরে আমি ফুচকা খাওয়ামু।তবে ৩ দিন সময় দিতে হবে। - হুম ডান মাম্মা।বেষ্ট অফ লাক। . রাফি মনে মনে ভাবলো,এই ঢিলে দুই পাখি মারা যাবে।দারুন সুযোগ।এ সুযোগ হাতছাড়া করা যাবে নাহ।তাই তো চুপ করে ভাবতে লাগলো,কিভাবে সুন্দরীরে পটানো যায়।ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়লো অবশেষে। . দুদিন বলতে চেয়েও বলতে পারে নি রাফি।বন্ধুরা বেশ ক্ষ্যাপাচ্ছে।তাই তো সাহস বুকে নিয়ে সুন্দরী মেয়েটাকে প্রোপজ করতে যায়। গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি চারজন শুধু তামাশা দেখছিলো। একে অপরে বলাবলি করতে লাগলো, "খুব মজা হবে।" . - এই যে শুনুন।(রাফি) - জ্বী বলো। (সুন্দরী) - আপনি কি ভার্সিটিতে নতুন? - জ্বী হ্যাঁ,নতুন।কেন? - না মানে! যেহেতু আপনাকে বলতেই হবে সেহেতু ক্লিয়ার করে বলতে চাই। - তাড়াতাড়ি বলো,আমার ক্লাস আছে। - আসলে আপনাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে শুধু আপনাকে নিয়ে ভেবেছি। আপনাকে আমি খুব ভালোবাসি। . ঠাসসসসসসসসসসসসস - এটা কি হলো? (রাফি) - বেয়াদব ছেলে কোথাকার। তুমি জানো আমি কে? - কে? - আমি এই ভার্সিটিতে নতুন শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছি। বাংলা বিভাগে।শিক্ষিকার সাথে প্রেম করতে চাও? ফাজিল ছেলে কোথাকার।যাও আমার চোখের সামনে থেকে। . এমন কথা শুনে রাফি যেন আকাশ থেকে মাঠিতে পড়লো। এই ইয়ং মেয়েটা কেমনে ভার্সিটির শিক্ষিকা! ভাবতে ভাবতে দৌড় দিলো।আর গাছের আড়ালে থেকে চুপি চুপি বাকি চারজন মজা নিচ্ছিলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now