বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Writer: জাবের হোসাইন রেজবী
.
সিনিয়র/জুনিয়র ডাক্তার এবং অন্যসকল স্টাফ বসে ওয়েট করতেছে মিটিং রুমে । কিছুক্ষনের মধ্যেই তাদের মাঝে হাজির হবে ,,
এ বছরের সেরা সাইকিয়াট্রিস্টের একজন ডা: অরন্য রহমান ।
লন্ডন থেকে লেখাপড়া করলেও দেশের প্রতি টান তাকে আটকে রাখতে পারে নি ওখানে ।লেখাপড়া শেষ করে পাড়ি জমান তার নিজের দেশে ।
প্রতি দেশেই তার মত স্বনামধন্য একজন সাইকিয়াট্রিস্টের স্বপ্ন দেখে । তার ইচ্ছা নিজের দেশের মানুষের পাশে দাড়ানো ।
গত ২মাস হল ডা: অরন্য রহমান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে জয়েন করছে । আজকে হঠাৎ জরুরি মিটিং ডাকছে ।
.
আজকে আপনাদের যে জন্য ডাকা ।
__সাইকোলজি টুডে অনুসারে বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে,,,
নিজের পছন্দের মানুষের থেকে আমরা ইচ্ছাশক্তিকে নিজের ভিতরে নিয়ে আসতে পারি । তাই আমাদের সর্বপ্রথম দায়িত্ব হল এই সকল মানুষিক রোগিদের (যাদেরকে আমাদের ভাষায় পাগল বলি) প্রিয় হয়ে ওঠা ।
আর আমরা তাদের প্রিয় হয়ে উঠতে পারলেই ,তারা নিজের থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে । তবেই সম্ভব তাদের ইচ্ছাশক্তিকে আওতায় এনে ,আমাদের সুস্থ মানুষদের ইচ্ছাশক্তিকে তাদের ভিতরে প্রবেশ করানো ।
.
__স্যার এটাও কি সম্ভব
.
__অবশ্যই সম্ভব ,কেনই বা না । মেডিকেল ডিকশনারীতে অধৈর্য্য বলতে কোন শব্দ নেই ।আমাদেরকে ধৈর্য্যর সাথে এগিয়ে যেতে হবে । ডিপ্রেশন এমন এক মেন্টাল ডিসঅর্ডার যার অশুভ থাবায় মানুষের জীবন হয়ে পড়তে পারে ক্ষতবিক্ষত । আর আমাদের সাইকিয়াট্রিস্টদের উদ্দেশ্যই হল এ ধরনের রোগিদেরকে সুস্থ ,স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া । আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তখনই এটা possible ।
সো সকলেই আমাকে সাহায্য করবেন ,যাতে এখানে আসা কোন পেশেন্ট বিফল হয়ে না যায় ।
.
__best of luck my son ....এগিয়ে যাও (চেয়ারম্যান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের)
.
__হঠাৎ করেই অরন্য দাড়িয়ে গেল ।
.
__sir, any problem
.
__No BUt .... কিসের সুর আসছে , আর হাসপাতালে ...
.
__ওহ স্যার বুঝেছি ,নতুন এক পাগল ভর্তি করানো হয়েছে গতকাল । কখনো গান ,কখনো লেখালিখি নিয়ে থাকে (নার্স)
.
__what nonsense... পাগল মানে ?
.
__sorry sir .
.
__সরি মাই ফুট । আপনাদেরকে কে বলেছে মেডিকেলে পড়তে , পাগল বলতে কোন শব্দ সেখানে পড়েছেন । পাগল তো আপনি । মনে রাখবেন,,, আপনার আমার মত হাজারও মেডিকেলের চাকরিজীবিদের সংসার চলে , এদের টাকায় । এদেরকে সম্মান দিতে শিখুন । পাগল বলে তাদের ডিপ্রেশনের মাত্রা বাড়াবেন না । নেক্সট টাইম যেন আপনি কেন , অন্য কারো মুখে যেন না শুনি ।
.
__জী স্যার
.
:::আমার ভাঙ্গা ঘরে , ভাঙ্গা চালা ,ভাঙ্গা বেড়ার ফাকে অবাক জোসনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে ।
.
( আবারও শুনা যাচ্ছে সেই সুর , কোন অসুস্থ মানুষ এভাবে সুর তুলতে পারে ) কথাগুলো ভাবতেছে অরন্য
.
__স্যার আমরা দেখতেছি , আপনি বসুন ।
.
__না আপনাদের যেতে হবে না । আমি দেখতেছি । গানের সুর ধরে হাতছে ডা: অরন্য রহমান
.
::::হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না ,আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না ।
তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে ,তোমার হইয়া অবাক জোসনা ডাকলো অচিন সুরে ।
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না ।
ঘর খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যাই ,হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই ।
হাত ইশারায়.........
.
১০২ নম্বর বেডের সামনে গিয়ে দাড়ালো অরন্য রহমান । থমকে গেল সে,,,,
২২-২৩ বছরের এক সুর্দশন তরুনি বেডে বসে আছে , তার হাত পায়ে শিকল বাধা । পাশে এক বয়স্ক মহিলা বসে আছে (হয়ত,মেয়েটার মা) । চুলগুলো এলোমেলো মেয়েটার , শিকলগুলোর জন্য হাত-পায়ে রক্ত জমাট বেধে গেছে । চোখের নিচে কালো দাগ , ফেইসটা ফুলে আছে । এক দৃষ্টিতে তাকিয়ে গান বলতেছে , হঠাৎ করেই অরন্যকে দেখে চুপ হয়ে গেল । (আর অরন্যর সেদিকে কোন খেয়ালই নেই , এমন একটা মেয়ে এই হাসপাতালে কেন । বড্ড মায়া হচ্ছে দেখে )
.
মেয়েটার মা খেয়াল করলে ওরে এভাবে চুপ হতে দেখে । অরন্য রুমের ভিতর প্রবেশ করতেছে আর মেয়েটা মায়ের পিছে পালাচ্ছে ভয়ে । অরন্য বেডের কাছে যেতেই , কেঁদে দিল মেয়েটা ।
.
__প্লীজ আমার মেয়েটাকে বকা দিবেন না । ও একদম বাচ্চাদের মত হয়ে গেছে কিচ্ছু বুঝে না । এই ১বছরে মেয়েটা মাইর আর বকা খেতে খেতে কাটিয়েছে । আমার আর সহ্য হয় না । কিছুক্ষন আগেও অনেকে এসে বকে গেছে ।
.
(মহিলার কথা শুনে ঘোর কাটল অরন্যর )
__নাহ আন্টি কেন বকব , আমাদের কাজই হচ্ছে এদের সেবা করে সুস্থ করে তোলা । আমরা জেনে শুনেই এধরনের পেশা বেছে নেই । এদের জ্বালাতন সহ্য করতেই হয় । আর আমি আপনার ছেলের মত আমাকে তুমি করে বলতে পারেন ।
.
__কিন্তুু বাবা তোমাকে তো....
.
__আমি সাইকিয়াট্রিস্ট অরন্য রহমান । নতুন জয়েন করেছি আর ২দিন ডিউটিতে আসতে পারি নি তাই হয়ত দেখেন নি । কিন্তুু ওনি
.
__ আমার একমাত্র মেয়ে নিঝুম হাসান । আমার একটাই সন্তান । আমার মেয়েটা এমন ছিল না , পরিস্থিতি আমার মেয়েটাকে.......(মহিলাটি কান্নার জন্য কথাই বলতে পারতেছে না )
অনেক সাইকিয়াট্রিস্ট দেখাইছি কিন্তুু কোন উন্নতিই হচ্ছে না। দিনদিন কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে , তাই permanently এখানে নিয়ে আসছি ।
.
__আম্মু ,তুমি কাঁদতেছ কেন । ওনারা তোমাকেও বকছে । আমি যখন ডাক্তার হব এদের সবাইকে বকে দিব । তুমি কেঁদ না তাইলে এখান থেকে চলে যাব
.
__নাহ ,মা । কই কাঁদতেছিনা তো
.
__নিঝুম.....
.
__তুমি আমার নাম জানলে কি করে
.
__আমি তো তোমার বন্ধু , আর বন্ধু হয়ে বন্ধুর নাম জানব না
.
___হিহিহি ,,,,,তুমি বন্ধু । বন্ধু কি
.
__তুমি তো এখন ছোট মানুষ , আগে বড় হও তারপর জানবে
.
__আমি বড় হলে তোমার মত ডাক্তার হতে পারব
.
__হ্যা ,অবশ্যই পারবে । তবে আগে বল তো , এই যে তোমাকে বেধে রেখেছে । তোমার কষ্ট হয় না ???
.
__হুম খুব হয়......
.
__তাহলে তোমাকে বেধে রেখেছে কেন ?
.
__আমি তো জানি না
.
__কিন্তুু আমি তো জানি
.
__কি....??
.
__এই যে তুমি দুষ্টমি কর , কারো কথা শুন না । সুযোগ পেলেই পালাতে চাও । এই কারনে বুঝেছ
.
__তাইলে আমাকে এভাবে বেধেই রাখবে...?
.
__আর একটা উপায় আছে । তাইলে আর বেধে রাখবে না
.
__কি উপায়
.
__তুমি যদি সব কথা শুনো , আর কোন দুষ্টমি না কর তাইলেই
.
__কিন্তুু , ওনারা তো আমকে বকা দেয়
.
__আর বকা দিবে না । প্রমিস কর , এদের কথা শুনবে
.
__প্রমিস ....তবে এরা পঁচা ,তুমি ভাল । আমি তোমার কথা শুনব শুধু
.
__ওকে ওকে....
.
__সিস্টার..........
.
__জী স্যার
.
__ওনার শিকল খুলে দিন
.
__কিন্তুু স্যার...
.
__কোন কিন্তুু না , যা বলছি তাই করেন । আর প্রবলেম হলে আমাকে জানাবেন.....
.
.
চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now