বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নেশা

"ক্রাইম" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃমুজাহিদ সরকার(guest) (০ পয়েন্ট)

X ঐ খালা এটা করে দাও" "ঐ খালা ডালে লবণ হয় নাই, কি যে রান্না করো।" "ঐ খালা ঠিকমত আসবা। প্রতিদিন দেরি করো। " "ঐ খালা তুমি এত মিস দাও কেন? " "ঐ খালা তুমি আসার পর থেকে অনেককিছু পাই না।" অভিযোগের বস্তা থাকে আমাদের খালাদের উপর। এই খালা হচ্ছে কাজের মহিলা। বেশিরভাগ মানুষ খালাদের উপর খুব বিরক্ত হয়।খাবার নিয়ে,দেরি করা নিয়ে, মিস করা আর খালা চুরি ত আছে... আমার বাসায় যে খালাটা আছে। উনার একটা ছেলে ক্লাস নাইনে পড়ে। নতুন এসেছে গত ২মাস হয়েছে।তেমন ভাবে কখনো কথা হয় নি কাল হঠাৎ করে জিজ্ঞাস করলাম... __আপনি ছেলে জামাই আছে। রান্না করে দেয় কে? __কে দিবে ছেলে আর বাপ মিলেই করে... (এইটুক বলার পরে দেখলাম চোখের মধ্যে পানি যেন গড়িয়ে যাচ্ছে। লুকানোর চেষ্টা করছে) __আপনার অনেক খারাপ লাগে? __খারাপ লাগে না! অনেক লাগে। কিছু করার নেই। ছেলেটা ওইদিন ফুটবল খেলে ব্যথা পাইছে। তার বাপের আবার জ্বর হয়ছে... (ওড়না দিয়ে ততক্ষণে চোখের পানি মুছছে।কেমন যেন মন খারাপ হয়ে গেলো নিজেরেই) খালার স্বামী কাজ করে না। সবসময় নাকি অসুখ থাকে। বাধ্য হয়ে নিজেরেই বাড়ি ছাড়তে হলো... কয়েকদিন আগে চাচার বাসায় কুমিল্লা গেলাম বেড়াতে। ওই খালার কাহিনী শুনে আমি সত্যি হতবাক... উনি অনেক ভালো। ১১দিন ছিলাম দেখে,কাজ,ব্যবহারে মনে হয়ছে ভালো মানুষ।দেখে না চাচি উনাকে নিয়ে সন্তুষ্ট... খালার ছেলে ভালো না। ছেলে আর বাপ দুজনেই নেশা করে । ছেলে নেশা শুধু না বালিশের নিচে ছুরি পেয়েছেন । তারমানে রাতে ছিনতাই করে । উনি চাচিকে বলে "আফাগো এই ছেলে মারা গেলে আমি সবচেয়ে খুশি হয়" একটা মা কখন এই কথা বলে?? ছেলে আর বাবা মারামারি করে বাপে ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। খালা পুলিশে ধরিয়ে দেওয়ার চিন্তা করে আবার ভাবে কয়েকদিন পর ছাড়া পেয়ে বাসায় এসে আরো বেশি যন্ত্রণা দিবে। তাই উনি চিন্তা করেছেন ২মেয়ে নিয়ে ঢাকা চলে আসবে। ঠিকানা জানাবে না ছেলে আর জামাইকে... এইচএসসিতে আমি হোস্টলে ছিলাম। খালা সকাল ৭টায় আসতেন বাড়ি যেতে ৬টায়। সকাল ৭টায় আসার আগে বাড়ির জন্য রান্না করে রেখে আসতেন। উনার স্বামীর ২য় বউ ছিল। প্রথম বউ মারা যাওয়ার পর ২য় বিয়ে করে প্রথম বউয়ের বোনকে। মানে নিজের শালিকে বিয়ে করেন। আবার ২টা সন্তান হয় বিয়ের ৮বছর লোকটা পঙ্গু হয়ে যায়। তবে আমি দেখেছি আমি খালাদের অধিকাংশ জামাই কিছু করে না। জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ওরা বেচেঁ আছে। খালাদের মধ্যেও দোষ থাকে তবে উনাদের ভালবাসা দেওয়া আমাদের দায়িত্ব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪০ জন


এ জাতীয় গল্প

→ নেশা
→ প্রেমের নেশা
→ নেশা খোর বেয়াদব!
→ নেশাখোর পর্ব৫
→ নেশাখোর পর্ব৪
→ নেশাখোর পর্ব৩
→ নেশাখোর পর্ব২
→ নেশাখোর পর্ব-১
→ প্রেমের নেশা
→ "নেশা"
→ নেশাখোর থেকে আলেমম হওয়ার ঘটনা।
→ খুনের নেশায়, খুনে লেখক
→ একটা নেশাগ্রস্থ ভালোবাসার গল্প
→ নেশা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now