বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"দেও" এর গল্প

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X ★লেখকঃ মিম★ রাজুর নানা তো আমাদের ভয়ঙ্কর রাতের কথা বলেছিলেন। তার পর আবার পরের দিন বললেন কিভাবে "দেও" এর হাত থেকে বেচে ফিরলেন। আমরা সবাই চোখ বড় বড় করে আছি গল্প গেলার জন্য। এবার নানা শুরু করলেন। সেদিন ছিল রবিবার। তখন নানাদের এলাকায় কোনো হাট বসতো না।বসত নানাদের গ্রাম থেকে ২ মাইল দূরে এক বটতলায়।আর হাট বসত রবিবারে। তো সেদিন হাট বসেছিল। আগে গ্রামে হাট বসতে বসতে প্রায় সন্ধ্যে লেগো যেত। আর রাতদুপুর পর্যন্ত হাটে বেচাকেনা চলত। তো সেদিন নানা হাটে গেছিলেন গরু কেনার জন্য। লাঙল চালানো গরু। আর হাট থেকে ফিরতে ফিরতে পুরো রাত। আর গ্রামের জীবনে রাত মানে শুনশান নিরবতা। চারিদিকে ঝেঝি ডাকছে। রাস্তায় মনুষ্যের ছায়ামাত্র নেই। এমন পথ দিয়ে নানা ফিরছেন গরু নিয়ে। এমন সময় নানা কিসের যেন একটা শব্দ শুনতে পেলেন। প্রথমে কানে নেননি। পরে শুনলেন শব্দটা আস্তে আস্তে বাড়ছে। একটু পরে শব্দটা বেশ বেড়ে গেল। নানা লক্ষ করলেন রাস্তার সামনে দিয়ে কিছু একটা আসছে। পরে যখন ওটা একেবারে কাছে এল তখন নানা দেখল এটা বিচুলির পালার মত জিনিস ওনার দিকে এগিয়ে আসছে। আর সেকি বিকট শব্দ!!! নানার গরুদুটো ভয়ে ছুট দিতে চাইছে। কিন্তু নানা তাদেরকে কিছুতেই ছাড়ল না। নানা ভয় পেয়েছিল ঠিকই কিন্তু বুদ্ধি হারায় নি। উনি দুই গরুর দড়ি ভালোভাবে ধরে গরুদুটোকে এক করে তার মাঝে ঝুলে পড়লেন। গরুদুটো যতই ছুট দিতে চাইল নানা তত শক্ত করে ধরে রাখলেন। যতই হোক পাহলোয়ান মানুষতো। এভাবে গরু যত সামনের দিকে এগোতে লাগল সেই বিচুলির পালার মত জিনিসটা তত পেছনের দিকে যেতে লাগল। এভাবে যেতে যেতে যখন লোকালয়ের কাছে চলে এল তখন সেই বিচুলির পালা আর থাকল না। আমরা তো ভয়ে ভয়ে গল্প শুনছিলাম। আমি বললাম, গরু ধরে ছিলেন তাতে ভূতে কেনো ভয় পাবে? তখন নানা বলল, না না ওটা ভূত ছিল না ওটা ছিল "দেও"।ওরা আগুনকেও তেমন একটা ভয় করে না। ওরা ভয় করে গরু। ভীষণ ভয় পায় গরুকে। তখন আমরা বললাম, দেওরা তবে গরুকে ভয় পায় তাই নানার সাথে গরু ছিল বলে নানার কোনো ক্ষতি করতে পারে নি। এদিকে আমাদের সাজু এই গরমের দিনে লেপ মুড়ি দিয়ে ঘেমে একেবারে স্নান।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now