বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাগ ভাঙ্গানো

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X হাত জোড় করে নিশির সামনে তৃতীয় বার যখন দাড়ালাম ,নিশির চেহারাটা দেখে এমন মনে হল যে পারলে ও আমাকে চিবিয়ে খেয়ে ফেলে । আমি কিছু বলতে যাবো তার আগেই নিশি বলল -তুমি আবার আমার সামনে এসেছ ? -বাবু আমি কার সামনে যাবো বল ? খুব নিরীহ কন্ঠে বললাম । -তুমি ছাড়া আর আমার কে বল ? অন্য সময় হলে হযতো এই কথাতে কাজ হত কিন্তু আজ হল না । নিশির মুখের কাঠিন্য বিন্দু মাত্র কমলো না । -শোন, তোমার কথা শুনতে আমার ভাল লাগছে না । -আচ্ছা ঠিক আছে আমার কথা শুনতে হবে না । আমি আর একটা কথাও বলব না । তোমার পাশে একটু বসে থাকি ? -না । নিশি বেশ জোরেই চিত্কার করে উঠল । এতো জোরে যে আশেপাশের বেশ কয়েকজন ফিরে তাকালো । কেউ কেউ আবার দাঁত বের করে হাসল । আমার করুন অবস্থা দেখে যেন খুব মজা পাচ্ছে । আমার জায়গায় পড়তে তাহলে বুঝতে । নিশি বলল -তুমি আমার পাশে বসবে না । তোমার গায়ের গন্ধে আমার বমি চলে আসছে । তুমি দুর হও । আমি নিজের শরীরের কাছে নাকটা এনে গন্ধ শুকার চেষ্টা করলাম । সকালবেলা পানির অভাবে গোছল করে বের হতে পারিনি । সত্যি কি গন্ধ বের হচ্ছে ? দুতিনবার শুকে দেখলাম । কই না তো । বলল -কই বাবু, এমন কোন গন্ধতো বের হচ্ছে না যে বমি চলে আসবে । আর সেদিন যে বডি স্প্রেটা কিনে দিলে না সেটাইতো দিয়ে এসেছি । শুকে দেখো ! এই বলে আমি নিশির দিকে এগিয়ে গেলাম । নিশি আবার চিত্কার করে উঠল । -তুমি আমার সাথে ঢং করছো ? -না বাবু ঢং কেন করবো ? তুমি বললে যে .... -চুপ ! একদম চুপ । তুমি আমার দুচোক্ষের সামনে থেকে দুর হবা । এখনই দুর হবা । আমি কোন কথা শুনতে চাই না । নিশির চেহারা দেখে আসলেই মনে হল ও খুব রেখে গেছে । এখন ওর সামনে থেকে চলে যাওয়াই ভাল । কিন্তু এখন যদি নিশির সামনে থেকে চলে যাই হয়তো ওর রাগ আর ভাঙ্গাতেই পারবো না । আসলে নিশি আমার উপর খুব একটা বেশি রাগ করে না । অন্যান্য বন্ধুদের গার্লফ্রেন্ডরা তাদের কে যেমন করে জ্বালায় কথায় কথায় উঠবস করায় নিশি সেই তুলনায় অনেক ভাল । কিন্তু নিশি মিথ্যা কথা বলাটা একদম পছন্দ করে না । আর আমি ঠিক এই অপরাধ করেছি । ঘটনা এমন কিছু না । গতকাল সকালবেলা নিশি ফোন করে বলল -বিকেলবেলা আমাকে একটু সময় দিতে হবে । আমি বললাম -না মানে ....। -কি মানে ? সপ্তাহে ছুটির দিন একটা । তাও তোমার সময় হবে না আমার জন্য ? -না বাবু ঐসময়ে একটা জরুরী কাজ আছে ! -কি জরুরী কাজ ? এখন নিশিকে কিভাবে বলি যে নোভার সাথে ডেট ফিক্স করা আছে । এই কথাতো আর বলা যায় না । আমি বললাম -বাবু আমার এক দুঃসম্পর্কের চাচা হাসপাতালে ভর্তি হয়ে আছে । ওনাকে দেখতে যেতে হবে । -যেতেই হবে ? -হুম । -আমিও যাই তোমার সাথে ? -কি বল ? আম্মুকেও নিয়ে যেতে হবে যে বাবু ! -ও ! আচ্ছা আর কি করা!! আমি হাফ ছেড়ে বাঁচলাম । একটা মিথ্যা কথা বললে কত গুলো মিথ্যা বলতে হয় । আমি ভেবেছিলাম মিথ্যা বলেই আমি পার পেয়ে যাবো ! কিন্তু হায় ! আমি যদি জানতাম তাহলে .... নোভার ট্রিট ছিল বসুন্ধরায় । বিকেল বেলা গেলাম । নোভার সাথে আড্ডার পর খানা দানা চলে এল । কেবল মাত্র চিকেনের পিচটা মুখে নিয়েছি দেখি নিশি সামনে দাড়িয়ে । আমার মনেই ছিল না যে ছুটির দিনে নিশি প্রায়ই বসুন্ধরায় আসে । মনে থাকলে এখানে আসতামই না । তারপর থেকে নিশির মোবাইল বন্ধ । আজ আমার বন্ধু ফোন করে বলল যে নিশি এখানে আছে । তাই দৌড়ে চলে এসেছি । আমাকে দাড়িয়ে থাকতে দেখে নিশি নিজেই উঠে দাড়াল । -বাবু শোন প্লিজ । তুমি জানো নোভা আমার ফ্রেন্ড । ও আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল । আমার কথা শুনে নিশি ঘুরে দাড়াল । -ভাল কথা সময় দিয়ে রেখেছিল । তুমি আমার কাছে মিথ্যা কথা কেন বললা ? তুমি জানো আমি মিথ্যা কি পরিমান ঘৃণা করি । -বাবু আমি বুঝতে পারি নি । প্লিজ এই বারের মত ক্ষমা করে দাও । নিশি কিছু বলতে গিয়ে থেমে গেল । হাত দিয়ে কি যেন বলতে গেল । তার পর ঘুরে হাটা দিল । আমি আবার পিছু নিলাম । -শোন....... শোন......... প্লিজ শোন । বাবু শোন । নিশি আবার ঘুরে দাড়াল । আঙ্গুল তুলে বলল -তোমাকে বলছি না পেছন পেছন আসবে না । ভাল হবে না । নিশি আবার হাটা দিল ঘুরে । যদিও বলল যে পিছনে না আসতে কিন্তু ধা গেলে কি হয় ? -শোন প্লিজ .. আমি নিশির পিছন পিছন দৌড় দিলাম । ঠিক তখন কোথা থেকে মস্তান গোছের কয়েকটা ছেলে আমাকে ঘিরে ধরল । আমি কিছু বুঝে ওঠার আগেই একজন আমার কলার চেপে ধরে বলল -দিনে দুপুরে ইভটিজিং করিস । -এই কি করছেন ? আমি কিছু বলার চেষ্টা করলাম আর একজন আমাকে ধাক্কা দিল ডান দিক দিয়ে । কোন মতে তাল সামলে পড়ার হাত থেকে বাঁচলাম । -আমাদের এলাকায় মেয়েদের টিজ করিস ! -দেখুন , আপনারা যা ভাবছেন তেমন .... আমার কথা শেষ করতে পারলাম না । ছেলে গুলো আবার আমার দিকে এগিয়ে এল । কি করবো ? ছেলেগুলো দেখে খুব বেশি সুবিধার মনে হচ্ছে না । এরা প্যাদানী দেবার মনভাব নিয়েই এসেছে । আর পাকলিকও সাপোর্ট দিবে ওদের । অনেকেই আমাকে নিশির পিছনে দৌড়াতে দেখেছে ! খানিকটা ইভটিজিংয়ের মতই মনে করবে ! এখন কি করবো ? দৌড় দিবো ? কিন্তু এদের সাথে দৌড়েও তো পারবো না । তখন তো আরো বেশি প্যাদানী দিবে । ছেলেগুলো যখন খুব কাছে চলে আমি মার খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তখন .... -আপনারা কি করছেন ? কন্ঠটা নিশির । ছেলেগুলো একটু যেন থামল । -আপনাকে ও টিজ করছিল একটা ছেলে বলল । -সেটা আমায় বিষয় । এই বলে নিশি ছেলে গুলোর মাঝ থেকে আমাকে হাত ধরে নিয়ে হাটা দিল । একটা ছেলে বলে উঠল -আজ কাল তো ভালর জামানাই নেই ! নিশি বলল -আপনাদের বোঝা উচিত্ যে টিজ করছে আর কে করছে না । ছেলে গুলোর কাছ থেকে একটু গিয়ে নিশিকে বললাম -যাক!! অবশেষে আসলে তুমি ! আজতো গেছিলাম ! -আকাম কুকাম করলে তো যাবাই । -আরে কুকাম করলাম কোথায় ? তোমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করছিলাম । এটা কি আকাম বল ? -হয়েছে । এবার চুপ থাকো । যাক নিশির রাগটাতো খানিকটা শান্ত হয়েছে । বললাম -ছেলেগুলো এসে কিন্তু একটু ভালই হল । -কি ? তোমার রাগটাতো একটু কমেছে । -ও তাই না ? যাও .... নিশি আরো কিছু বলতে গেল , আমি বলল -প্লিজ শোনা পাখি আর রাগ করে থেকো না । আমি আর কোন দিন তোমার কাছে মিথ্যা বলব না । প্লিজ । নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে একটু হাসল । -আর কখনও মিথ্যা বলবা না তো ? -কখনও না বাবু । কোন দিনও না । যাক নিশিকে শান্ত করা গেল । আসলেই সিনেমা জীবনে ভিলেন দের ভূমিকা ব্যাপক ! নায়িকাদের সিমপ্যাথি পাওয়া যায় কত সহজে.। সত্যি বলতে গেলে ছেলেগুলোর জন্য নিশির রাগ পড়ে গেল । তা না হল কি করে ভাঙ্গাতাম ওর রাগ কে জানে !! নিশি সন্ধ্যা পর্যন্ত থাকল । ওকে রিক্সায় তুলে দিয়ে যখন ফেরার পথ ধরলাম । তখনই বিকেল বেলার ঐ ছেলেগুলো আমার পথ আগলে ধরল । এগোতে লাগলো আমার দিকে । যে ছেলেটা আমাকে ধাক্কা মেরেছিল সে এবার সবার সামনে । নিশির জন্য তখন আমাকে ঠিক মত প্যাদানী দিতে পারে নি এখন তো নিশি নেই আর সন্ধ্যাও হয়ে এসেছে এখন নিশ্চই প্যাদানী দেবে । ছেলেগুলো একদম আমার কাছে এসে দাড়াল । যে ছেলেটা আমাকে ধাক্কা মেরেছিল সে আমার সামনে এসে বলল -অপু ভাই বেশি জোড়ে ধাক্কা মারি নি তো ? -আরে না না । সমস্যা নাই । -না ভেবেছিলাম একটু জোরেই বোধহয় ধাক্কা মেরে দিলাম । আসলে, ক্যারেট্টারে চলে ঢুকে পরেছিলাম তো, তাই । আমি হেসে বললাম -না না কোন সমস্যা নাই । তোমাদের জন্যই তো ওর রাগটা পানি করতে পারলাম । পকেট থেকে ৫০০ টাকার একটা নোট বের করে ওর হাতে দিলাম । -মিষ্টি খেও । এই বলে বাড়ির দিকে হাটা দিলাম । গার্লফ্রেন্ডের রাগ ভাঙ্গাতে কত কিছু করতে হয় !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৬ জন


এ জাতীয় গল্প

→ রাগ ভাঙ্গানো

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now