বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
আমার শখ পিঁপড়া পোষা -১
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
সত্যিই অবাক বিষয়। তবে এটা সত্যি। আমার সবথেকে প্রিয় পোষা প্রাণী হচ্ছে পিপড়া। মিনা তো এই নিয়ে অনেক হাশাহাশি করে। আর রাজু, ওই শয়তানটাতো ঢোল বাজিয়ে বলে বেড়ায় আমার ফ্রেন্ডদের কাছে। মাহিটাও কম যায় না। তবে সাজু আর রবির অবশ্য এই শখটা আছে।
হ্যা পিপড়াকে আমরা আপাত দৃষ্টিতে ছোট প্রানী বলে মনে করি। অনেক সময় প্রানী বলেই মনে করি না। অনেক সময় আবার পা দিয়ে পিষে চলে যায় পেছনে ফিরেও তাকায় না, যে একটা প্রানীকে আমরা হত্যা করলাম। মানুষ মরলে কান্নাকাটি, গরু-ছাগল-হাস-মুরগি মরলে আফসোস, পোষা পাখি মরলে মন খারাপ, আর বাড়ির পোষা কুকুরটা মরলেও সমস্যা। কিন্তু এেকটা কেনো হাজারটা পিপড়া মারলেও কোনো কান্না নেই, মন খারাপ নেই, আফসোস নেই।
আসলে আমরা ছোট প্রানীদেরকে প্রানী বলেই গন্য করি না। সে যাই হোক আমার একটা শখ এই ক্ষুদ্র প্রানী পিপড়া পোষা। এর জন্য একটা স্বচ্ছ ঢাকনা ওয়ালা পাত্রে আমি মাটি নিয়ে তাতে পিপড়ার ঢিবি থেকে কিছু পিপড়া এনে ছেড়ে দেই। এবার তাদের খাদ্য হিসাবে দেই মাছের কাটা,চিনি,বিস্কুটের গুড়া ইত্যাদি।
ওরা যে কি রকম চলাচল করে তা না দেখলে বোঝা যাবে না।প্রথমে পাত্রে দেওয়ার সাথে সাথে কেমন বিশৃঙ্খল ভাবে চলে তারপর আবার নিরব হয়ে যায়। তখন তারা নিজেদের ঘর বানাতে কাজে নেমে পড়ে।দুই একদিন পরে যদি অন্য কোনো পিপড়া ঐ পাত্রের ভেতর দেওয়া হয় তবে সে কি যে মারামারি!! অনেক সময় মিল না হলে কোনো একটা পিপড়েকে সবাই মিলে মেরেই ফেলে। তখন বুঝি সে নিশ্চয় রাজ বিদ্রোহী।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now