বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার মায়েরা দুই ভাই আর দুই বোন।
তাদের মধ্যে সবার ছোট হলেন ইউসুফ
মামা।তঁার
বয়স ছাব্বিশ বছর ।
আমি আমাদের পরিবারের সবচেয়ে
বড় সন্তান।।আমার নাম আরিফ।বয়স
সতেরো বছর। মামা পড়ালেখার
পাশাপাশি গোয়েন্দাগিরিও করেন।
অনেক কেস টেস নাকি সলভও
করেছেন।
এস,এস,সি পরীক্ষার পর মাস দুয়েকের
একটা ছুটি পেলাম।
ছুটিতে মামাদের বাড়ি গেলাম।
মামার সাথে আমার সম্পর্কটা
বেশ বন্ধুত্বপূর্ণ। মামাদের বাড়িতে
কিছুদিন থাকার পর মামা আমাকে
অনেকটা জোর
করেই শহরে নিয়ে এলেন। তিনি এক
রুমের একটা বাসা ভাড়া নিয়ে
থাকেন।রুমের টেবিলটা প্রায়
পুরোটায় নানারকম বইয়ে ঠাঁসা।
আমি মামাকে বললাম,
মামা, তোমার গোয়েন্দাগিরি কেমন
চলে?সত্যি সত্যিই কেস-টেস সলভ
করেছ ? নাকি সব বানানো গল্প?
প্রশ্নটা আমি পরিহাসের ছলে
করলাম।সাধারণত এরকম ভঙ্গিতে
প্রশ্ন করলে মামা কিছু
মনে করেননা।কিন্তু এবার তিনি
বেশ মনঃক্ষুণ্ণ হলেন বলে মনে হলো।
মামা আমার কথার উত্তরে
বললেন,বিশ্বাস হয়না তোর?তুই খুব
তাড়াতাড়িই ব্যাপারটা বুঝবি।
সেদিন রাতেই তাঁ্র সাথে একজন
ভদ্রলোক দেখা করতে এলেন।বয়স
আনুমানিক ৪০-৪৫ বছর। মানসিকভাবে
বিদ্ধস্ত একটা ভাব তার চেহারায়
ফুটে উঠেছে।মামা তাকে বসতে
বললেন।লোকটা সরাসরি বলল,
ভাই, সমস্যায় পরেছি।
এমনভাবে কথাটা বললেন যেন
তিনি মামার সাথে আগে থেকেই
পরিচিত।
মামা বললেন,সেটা তো বুঝতেই
পারছি।কি সমস্যা সেটাই
বলুন।
লোকটা আমার দিকে তাকিয়ে
কিছুটা ইতস্তত বোধ করলেন।মামা
ব্যাপারটা
বুঝে বললেন,সমস্যা নেই।ও আমার
ভাগ্নে।
তিনি বলা শুরু করলেন,
আমার এক বন্ধু গত তিন-চার দিন
আগে খুন হয়েছে।তার সাথে আমার
টাকা -পয়সা নিয়ে বিরোধ ছিল।সে
খুন হয় রাতে।ঐ দিন দুপুরে তার সাথে
আমার কথা কাটাকাটি হয়।এক
সময় তা হাতাহাতিতে রূপ নেয়।তখন
আমি তাকে দেখে নেব বলে
শাসিয়ে এসেছিলাম।এই
শাসানোটাই আমার কাল হয়ে
দাড়ালো।
পুলিশ এখন তার খুনী হিসেবে
আমাকে
সন্দেহ করছে।কিন্তু সত্যি বলছি আমি
তাকে মারিনি।
মামা বললেন, নাম কি আপনার বন্ধুর?
"লতিফ।লতিফ সাজ্জাদ।"
"ওহ সরি।আপনার নামটা কি?''
"মুহিব রহমান।"
" আপনার বন্ধুর কাছ থেকে কি আপনি
টাকা ধার নিয়েছিলেন?"
"না,ও-ই আমার কাছ থেকে টাকা
ধার নিয়েছিল।"
"কতো টাকা?''
"প্রায় আড়াই লাখের মতো।ও আমার
কাছ থেকে কয়েকবার
টাকা নিয়েছিল।ফেরত দেয়নি।
মোট হিসেব করলে তা আড়াই লাখই
হবে।"
"কি করতেন আপনার বন্ধু?নিশ্চয় বড়
সড় বিজনেস করতেন?"
............চলবে........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now