বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"শেষের শুরু"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X “তুই নেই তাই পুরনো শহর ঝাঁ চকচকে/তুই নেই তাই এই লোকগুলো বড় বাজে বকে” কাউকে যখন ভালোবাসি, তখন যেন তাকেই শুধু ভালোবাসি; আর কিছু না, আর কাউকে না। সবকিছুর কেন্দ্রে সে থাকে, সবকিছুর মূলে সে থাকে। কিন্তু আমরা ভুলে যাই জীবনে কাউকে অন্ধের মত বিশ্বাস করতে নেই! একদিন ঠিকই সে অন্ধ প্রমাণ করে চলে যাবে। সম্পর্ক শেষ হলে কখনও তার সামনে ছোট হবেন না। বারবার তাকে রিকোয়েস্ট করে নিজেকে তার সামনে ফেলনা বানাবেন না। বোঝানোর চেষ্টা করুন; যদি একান্তই না বোঝে, তবে ছেড়ে দিন। সে যদি ভাবে সে থাকবে না, তাহলে কোনোভাবেই আপনি তাকে রাখতে পারবেন না। বারবার ফোন করা, টেক্সট দেয়া ভাল কথা নয়। একা থাকবেন না, বন্ধুদের সাথে থাকুন, কথা বলুন এবং স্বাভাবিক থাকার চেষ্টা করুন যতটা সম্ভব। মাথায় যদি আজেবাজে চিন্তা আসে, সেটা বন্ধুদের বলুন। সেই সাথে নিজেও নিজেকে সব সময় বলুন জীবন আসলেই সুন্দর। শুধু একটি কারণে কিংবা একজন মানুষের জন্য সম্পূর্ণ জীবনটা নষ্ট হতে পারে না। আরও অনেক পথ বাকি আছে, করতে হবে অনেক কিছু। নিজেকে প্রমাণ করতে হবে। সবসময় মনে রাখবেন, আপনার মূল্য আপনি নিজে দিতে না পারলে অন্য কেউ সেটা দিবে না। প্রেমের শেষ যেন এখন থেকে হয় জীবনের নতুন অধ্যায়ের শুরু!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now