বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুড়ির মুরগি পোষা:

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X -এক পাড়ায় এক থুবড়ি বুড়ি বাস করত। সংসার চালানোর জন্য সে অনেক গুলো মুরগি পুষেছিল। মুরগিগুলো যে কয়েকটা ডিম পাড়ত সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়েই মোটামুটি সে সংসার চালিয়ে নিত। মুরগিগুলোর মধ্যে একটা ছিল তার বড়ো আদরের। রোজ সকালেই সেই মুরগিটি একটি করে বড়ো ডিম দিত। তাই বুড়ি অন্যান্য মুরগির চাইতে বেশি আদরযত্ন করত। একটু বেশি করে দানাও দিত।একদিন বুড়ি চিন্তা করল আমার আদরের মুরগিটিকে আমি যে দানা খেতে দি তাতেই যদি সে রোজ একটা করে ডিম দেয়, ওর খাবার দানা দিগুন করে দিলে ও নিশ্চয়ই দুটো করে ডিম দেবে, আর আমারও বেশি টাকা ঘরে আসবে। এই ভাবে সেদিন থেকে বুড়ি মুরগিটির খাওয়ার মাত্রা দিগুন করে দিল।তাতে মুরগিটি বেশি খাবার খেয়ে খেয়ে প্রথম তিনদিন আগেকার মতো করে ডিম দিল কিন্তু চতুর্থ দিন আর ডিম দিল না। আবার পঞ্চম দিন, সপ্তম দিন, নবম দিন ডিম দিল। শেষমেশ মুরগিটি তিন- চারদিন অন্তর অন্তর একটি করে ডিম দিতে লাগল। অবশেষে একেবারেই ডিম দেওয়া বন্ধ করে দিল। ডিম বন্ধ হতেই বুড়ির চক্ষু চড়কগাছ। বুড়ি নিজের কপাল চাপরে হায় হায় করতে লাগল আর বার বার বলতে লাগল- আমি বুদ্ধির দোষে লোভ করতে গিয়ে সব হারালাম।নীতি:- অতি লোভের ফল খারাপ হয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ বুড়ির মুরগি পোষা:

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now