বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পড়াশোনা শেষ করে সবে
মাত্র চাকরিতে
ঢুকেছি।
আর এরই মধ্যে আম্মু উঠে
পড়ে লাগল
আমাকে বিয়ে দেয়ার জন্য।
না যে বলব সেটারও উপায়
নেই।।
কারন আমার সব কিছুই আম্মুর
পছন্দ মত
করতে হয়।আমার ব্রাশের কালার
পর্যন্ত
আম্মু পছন্দ করে দেয়।তাহলে
বউ পছন্দ করা
সেইরকমের একটা মহা কাজের
মধ্যে পড়ে।
আর আম্মু কে আমি সেই
লেভেলের ভয় পাই।
.
আজ অফিস থেকে বাসায়
ফিরতেই আম্মু
বলে উঠল,আমাকে আজ ঐ
মেয়েটার সাথে
মানে
যাকে আমার জন্য পছন্দ করা
হয়েছে তার
সাথে দেখা করতে যেতে
হবে।
আমিও রাজি হয়ে গেলাম।রাজি না
হয়ে
উপায় আছে।
.
আম্মু আমাকে ঠিকানা দিয়ে
দিলেন,আর মেয়েটার একটা
ছবিও দিয়ে
দিল যাতে চিনতে কোন সম্যসা
না হয়।
আমি যেখানে যাচ্ছি সেটা একটা
কফিসপ, ঝিনাইদহ জে,এফ,সি
কফিসপ এটা।
বুঝতেছি না এখানে কেন
আসতে
বলল।তাহলে কী প্রথম দিনেই
বাঁশ যাবে
নাকি।মনে মনে ভাবতে ভাবতে
কফিসপে
এসে হাজির হলাম।
.
যাক অবশেষে সব কিছু চিনেই
মেয়েটার
সামনে হাজির আমি।
যখন বসতে যাবো, তখনই
মেয়েটা বলতে শুরু
করল,,,
.
এইযে শোনেন , আমি
আপনাকে বিয়ে
করতে পারবো না !
.
- আমিও বলে দিলাম আমিও
পারবো না।
(মনে মনে যে কী খুশী
লাগতাছে,,কারন
মেয়েটা না বলাতে আমারি সুবিধা
তাই
আমিও সুর মেলাতে থাকলাম।আর
মেয়েটাও
দেখছি আমাকে ভাল রকমি
চেনে। মনে
মনে এসব ভাবতেছি আমি)
.
- আমি এই বিয়েতে একদম রাজি না
.
- আমিও !(বসেই বললাম)
.
-মানে?
.
-মানে কিছুই না,আমি বিয়েতে
রাজি।
.
-এই না এই মাত্র বললেন আপনি
রাজি না
বিয়েতে।
.
-ওটা না দেখে বলেছি তাই?
.
-কি না দেখে বলেছেন?
.
-আপনাকে,ছবিতে দেখে
ভেবেছি ময়দা
সুন্দরী,এখন দেখি মায়াবতী
সুন্দরী।
.
-অসহ্য,
.
-হু,সহ্য করে নিবেন?
.
-দেখেন?
.
-দেখছিতো,অনেক সুন্দর
আপনি থুক্কু তুমি?
.
-সেটা আমি জানি,তুমি হলাম কখন?
.
-যখন থেকে তোমাকে
পছন্দ হয়েছে তখন থেকে।
আচ্ছা তোমার নাম কী?
.
-যাকে বিয়ে করবেন তার নাম না
জেনেই
দেখা করতে চলে
এসেছেন?
.
-হু,, সময় পায়নি শোনার।
.
-নেহা,
.
-কী?
.
-আমার নাম নেহা।
.
-ওহহ,,,সামনে পিছনে কিছু নাই?
.
-কী?
.
-শুধুই নেহা?তার আগে পিছে
কিছু নাই?
.
-হু আছে,,মেঘলা জাহান নেহা।
.
-সুন্দর নাম,,,
.
-দেখুন আপনি যদি আমাকে বিয়ে
করেন
তাহলে আমি পালাবো?
.
-ওহহ,,আমিও।
.
-কী?
.
-পালাবো,তুমি পালালে আমি বসে
থাকবো
কেন?আমিও আমার বউয়ের
সাথে
পালাবো,পালিয়ে বিয়ে করবো
দুজনে সম্যসা
নাই।
.
-বাদড় একটা?
.
-হু বাদড়ের বউ।
.
-বয়েই গেছে বাদড়ের বউ
হতে,,আমার বর হবে
সবার থেকে সেরা।
.
-হু,বাদড় তো সবার সেরাই হয়।
.
-ওয়েট, ওয়েট,আমি আপনার বউ
হলাম কখন?
.
-হও নাই,তবে হওয়ার চান্স
বেশী।
.
-আমি তো রাজি না,তাহলে,,?
.
-সম্যসা নাই,আমার মা রাজি। বিয়ে
তো
হবেই।আমার মা যা পছন্দ করে
একবার সেটা
হতে হবেই।
.
-আপনার মা কে ভয় পান?
.
-হু,,প্রচন্ড,,তুমি আমার মা কে
চিনো?
.
-নাহ,
.
-আমি চিনি,,,আমার মা আমার ব্রাশের
কালার পর্যন্ত পছন্দ করে,,আর
বউ,,,?
.
-ওত সব জানি না,আপনার সাথে
আমার বিয়ে
হলে কিন্তু আমি গলায় দড়ি দিবো।
.
-ছাগল নাকি গরু?
.
মানে?
.
-গলায় যে দড়ি দিবেন,সেটা
ছাগলের নাকি
গরুর দড়ির?আমি কিনে রাখুম নে।
.
-উহহ,,,এই ছেলের মাথায় দেখি
জিলাপির মত
প্যাচ।আমি বাসায় যাবো।
.
-কেন পিপাসা পাইছে?
.
-নাহ,,মাথা ব্যাথা করছে।।
.
-ওহহ,,আচ্ছা চলো তাহলে,,,
.
বিয়ের দিন রাতে,,
.
বাইরে কী ঝুম বৃষ্টি হচ্ছে।নাহ
আর বাইরে
থাকা যাবে না।
ভয়ে ভয়ে ঘরে ঢুকছি কী
যে হবে কে জানে।বউ
তো দেখি সেই লম্বা ঘোমটা
দিয়ে আছে।
হয়তো নিয়ম রহ্মা করছে।
ঘরে ঢুকতেই,,,বউ বলতে শুরু
করল।
.
-তাহলে আমাকে বিয়ে করেই
ছাড়লেন।
.
-না ছাড়ি নাই তো
.
-আবার শুরু করছেন?
.
-না,মানে, ইয়ে,এই নেও?
.
-কি এটা?
.
-না মানে, এটা ছাগলের দড়ি আর
এটা গরুর
দড়ি,গলায় দড়ি দিবে বলছিলে তাই,?
দুটো তো
কাজে লাগবে না,আমি বাইরে
আছি একটা
ফেরত দিবে।
.
-এই নেন?
.
-কোনটা?
.
-দুটোই, একটাও লাগবে না।
.
-কেনো?
.
-সেটা আপনার না জানলেও
চলবে।কী করেন?
.
-বউ কী কানা নাকি,এই বৃষ্টি দেখি।
.
-আমাকে সাথে নিবেন না?আমিও
দেখবো,দুজনে দেখলে
রোমান্টিক হবে,একা
দেখে মজা নাই।
.
-তার মানে তুমি রাজি?
.
-আমি অনেক আগেই রাজি তুমি
বুঝতে
পারোনি।
.
-আমিও রাজি তাইলে,
.
-কেনো?
.
-তোমার সাথে বৃষ্টি দেখতে।
.
-হি,হি,হি,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now