বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
উপেন্দ্র সরোবর
টাঙ্গাইল জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান ‘উপেন্দ্র সরোবর’ সৌন্দর্যের এক স্বর্গরাজ্য! জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ধলেশ্বরী বিধৌত নদীবেষ্টিত নাগরপুর উপজেলার কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন উপেন্দ্র সরোবর। ইতিহাস থেকে জানা যায়, আটিয়া পরগনার উল্লেখযোগ্য স্থাপত্য উপেন্দ্র সরোবর স্থানীয়দের কাছে ‘বার ঘাটলা দীঘি’ নামে পরিচিত। আজ থেকে ৮৪ বছর আগে ১৩৪১ সালে (মতান্তরে ১৩৬৮ সাল) নাগরপুরের তৎকালীন জমিদার রায় বাহাদুর সতীশ চৌধুরী তার বাবা উপেন্দ্র মোহন রায় চৌধুরীর নামানুসারে ১১ একর জমির ওপর এ সরোবর খনন করেছিলেন। উপেন্দ্র সরোবরের চারপাশজুড়ে ১২টি সুপ্রশস্ত ঘাটলা রয়েছে। সরোবরের তলায় রয়েছে ৬টি সুগভীর কূপ বা কুয়া। চারপাশে খেজুরসহ অন্যান্য সবুজ গাছ-গাছালি রয়েছে। দিনের অধিকাংশ সময় হরেকরকম পাখির মিষ্টি ডাক আর কিচিরমিচির শব্দে মুখরিত থাকে এ সরোবর। কথিত আছে, এক জোৎস্না রাতে জমিদার রায় বাহাদুর চৌধুরী তার সঙ্গী-সাথীদের নিয়ে নিজের বৈঠকখানায় জোৎস্না দেখছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন রাতের আঁধারে তার এলাকার কিছু মানুষ দূরে বিল থেকে পানি নিচ্ছে। পরে তিনি খবর নিয়ে জানতে পারলেন যে, তার এলাকার প্রজারা সুপেয় পানির কষ্টে রাতে পানি সংগ্রহ করেন। এ ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়ে সরোবরটি খনন করার উদ্যোগ নেন। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তা বাস্তবায়ন করেন। তার প্রজাদের সুপেয় পানি নিশ্চিত করার জন্য সরোবরে ১২টি ঘাটলা এবং ৬টি কূপ (ইন্দারা) খনন করেন। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার বাসযোগে সাটুরিয়া পর্যন্ত এসে সেখান থেকে ব্যাটারি চালিত থ্রি হুইলার বা সিএনজি চালিত অটোরিকশা করে পাটুরিয়া, এরপর সেখান থেকে রিকশা নিয়ে এলেই উপেন্দ্র সরোবর বা বারো ঘাটলা দীঘিতে পৌঁছে যাবেন আপনি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now