বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফেসবুকে নিউজফিড স্ক্রল করছিলাম
এমন সময় ইনবক্সে পকাত করে একটা
মেসেজ এর শব্দ হলো।মেসেজ চেক
করে দেখি একটা মেয়ে মেসেজ
দিয়েছে,
---আমিও আপনাকে ভাবলোবাসি
(লজ্জার ইমোজি)
মেসেজ টা দেখে সাধারনত আমার
খুশিতে গদগদ হওয়ার কথা ছিলো।
কারণ আমি জন্ম-জন্মাতরের
সিঙ্গেল।কিন্তু আমি মেসেজ টা
দেখে কোনো প্রতিক্রিয়াই
দেখালাম না।তার কারণ আজকাল
মেয়েরা ইনবক্সে এরকম আমিও
ভালোবাসি মেসেজ দিয়ে প্রথমে
খুশি করায় তারপর "সরি ভাইয়া ভুল
করে আপনার কাছে চলে গেছে"
নামক জাতীয় বাক্য শুনিয়ে মন
ভেঙে কাঁচের টুকরা বানিয়ে দেয়।
তাই আমি শান্তভাবে মেয়েটিকে
মেসেজ দিলাম,
---- সমস্যা নেই আপু।আমি জানি এটা
ভুলে আমার কাছে চলে এসেছে।
আপনার বিএফ কে দেওয়ার কথা
ছিলো।কোনো ব্যাপার না।
মানুষের দ্বারা ভুল হতেই পারে।
---আরে তুমি এতো লজ্জা পাও
কেনো?ইনবক্সে সরাসরি বলতে
পারো না তুমি আমাকে
ভালোবাসো?
---আপু বুঝতে পেরেছি।আপনার
হয়তো বারবার ভুল হচ্ছে।কোনো
সমস্যা নেই।
---আচ্ছা শোনো আমরা কিন্তু
হানিমুনে সুইজারল্যান্ডে যাবো।
এবার আমার টনক নড়ে উঠলো।মনে
হচ্ছে মেয়েটি সত্যি সত্যি
আমাকেই বলছে।মেয়েটিকে
রিপ্লাই দিলাম,
---আপনি কি সিরিয়াসলি আমাকে
বলছেন?আপনি ভুলে মেসেজ দেননি
তো?
---জানু শোনো আমরা কিন্তু
অনেকগুলো বাচ্চা নিবো।তুমি
কিন্তু আমাকে অনেক ভালোবাসবা
বিয়ের পর।
মেসেজটা সিন করতে পারলাম না।
প্রচুর চাপ দিয়েছে।পাঁচ মিনিট পর
ওয়াশরুম থেকে এসে রিপ্লাই
দিলাম,
---হুম বাবু।আমি তোমাকে বিয়ের পর
বিয়ের আগে অনেক ভালোবাসবো।
প্রচুর ভালোবাসবো।ভালোব
াসতেই থাকবো বাসতেই থাকবো
(খুশিতে গদগদ হয়ে)
---এক্সকিউজ মি!এগুলো কি বলছেন?
মেয়ে দেখলেই এসব মেসেজ দিতে
ইচ্ছে করে না?ফালতু লুইচ্চা ছেলে?
ঘরে কি মা বোন নেই?
---তুমি এসব কি বলছো জানু?একটু
আগেই না তুমি আমাকে
ভালোবাসো বললে?হানিমুনে
আমরা সুইজারল্যান্ড যাবো,অনেক
বাচ্চা নিবো ভুলে গেলে?
২ মিনিট পর মেয়েটি রিপ্লাই
দিলো,
---সরি ভাইয়া।আসলে আমি ফোন
রেখে গিয়েছিলাম ঘরে।ছোটভাই
এরকম করেছে।সবার সাথেই এমন মজা
করে।কিছু মনে করবেন না।
মেসেজটা দেখে আমার বুকের বা
পাশে হালকা নড়ে উঠলো।
ছোটখাটো একটা ভুমিকম্প হলো।আরও
একবার আমার হৃদয়টা ভেঙে চুরমার
হয়ে গেলো।বুকের কষ্ট বুকে চাপা
রেখে রিপ্লাই দিলাম,
---না বইন।কিছু মনে করি নাই।তবে
পরবর্তীতে মোবাইলটা একটু
সাবধানে রাইখেন।তা নাহলে
আবার আরেকটি হৃদয় ভাঙবে।
এরপর মেয়েটি একটা হাসির
ইমোজি পাঠালো।এভাবেই
প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে
আমাদের মতো অসহায় সিঙ্গেল
ছেলেরা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now