বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরদিন ইভা ভার্সিটিতে গেল।রনি কাছে যেয়ে বলল,"ওগো তোমার মন ভালো আছে?"
ইভা রাগ করে বলল,"না।"
রনি বলল,"শুধু শুধু রাগ করো কেন?বিয়ে করলেই মনে হয় ঠিক হয়ে যাবে।"
ইভা কিছু বলল না।রনি আগেই দেখেছে তার বন্ধুরা ইভার দিকে হা করে তাকিয়ে ছিল।রনি শান্তর সামনে দাঁড়িয়ে বলল,"কিরে শান্ত তোর ঘরে না বউ আছে।আমার প্রিয়ার দিকে অমন করে তাকালি কেন?আমার প্রিয়াকে কি চাস তোর বউকে রেখে?"
শান্ত বলল,"না না।তোর প্রিয়াকে কেন চাবো?আমার বউ আছে যে।তাকে আমি অনেক ভালোবাসি।"
রনি নীরবের সামনে দাঁড়িয়ে বলল,"কিরে নীরব তোর না বিয়ে ঠিক হয়েছে।নাকি ওই মেয়েকে না করে দিয়ে আমার হবু বউকে বিয়ে করবি?"
"নারে।আমি কি পাগল হয়ে গেসি নাকি?তোর বউকে কেন বিয়ে করবো?"
নীরব বলল,"কেন তোর বউকে নিতে চাইবো?তোর বউয়ের সবাই তোকে পছন্দ করে।আর তোদের সবাই ইভাকে পছন্দ করে।"
রনি তারপর গালে হাত দিয়ে বসে থেকে বলল,"সবাই পছন্দ করে আমাকে।কিন্তু ইভাই শুধু রাজি হয় না।"
শান্ত বলল,"আরে আবুল বুঝিস না ক্যান?ইভা তো তোকে পরীক্ষা করছে।দেখছে তুই তার পিছে কত দৌড়াস।আসলে তোকে বিয়ে করবে।"
রনি বলল,"তাহলে তো ভালোই হয়।"
এই বলে রনি চলে গেলো।ইভা,দীপা আর চিত্রা এই তিনজনই একটা ফ্ল্যাটে থাকে।তিনজনই আলাদা রুম আছে।কাজের মেয়ে রান্নাসহ আরো অনেক কাজ করে যায়।ইভা বেলকুনিতে বসে চা খাচ্ছে।নিচে তাকাতেই দেখলো রনি।দীপা আর চিত্রাও এলো এখানে।দীপা বলল,"দুলাভাই রেস্টুরেন্টে নিয়ে যাবেন না?"
রনি বলল,"অবশ্যই।আজকেই এসো।বউ তুমিও এসো।নীল শাড়ি পরবা।"
চিত্রা বলল,"আজ রাতে যাবো।আপনি রেডি থাকেন।"
রনি বলল,"আমি রেডি।শুধু বলবে আর চলে আসবো।বউ তুমি খুব সুন্দর করে সাজিয়ে বের হবে।এই তোমারা দুইজন আমার বউকে সুন্দর করে সাজিয়ে দিবে।"
দীপা বলল,"হ্যা এমন করে সাজিয়ে দিবো যে নায়িকা ঐশ্বরিয়া ফেল করবে।"
এ ধরনের কথা শুনে ইভার রাগ উঠলো।ইভা রাগান্বিত হয়ে বলল,"আমি যাবো না।"
এই বলে রুমের ভেতর এলো।দীপা বলল,"সমস্যা নাই।একটু রাগ করেছে।আজকে কিন্তু যাবো।"
রনি বলল,"আচ্ছা এসো।"
রনি চলে গেল।দীপা আর চিত্রা ইভার কাছে গেলো।ইভা বলল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now