বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব ৬)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X এই বলে রিজু বাড়ি থেকে বের হল।রনি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো সে এরকম নয়।রিজুও জানতো রনি শুধু ওকে।কিন্তু এটা তো নাটক করছে রনির সাথে।রিজু বাড়িতে আসলো।জামাইকে না দেখতে পেয়ে রিজুর মা বলল,"কি রে রনি কই?"রিজু বলল,"ওর একটা কাজ আছে।তাই সে আসতে পারবে না।"মা বলল,"তাই বলে ওকে এভাবে একা ফেলে চলে এলি?"রিজু বলল,"মা,সমস্যা নেই।ও ওরকম ছেলে নয়।নিজে নিজে সব সামলে নিবে।"এই বলে রিজু তার রুমে গেল।রাত বারোটায় রনি রিজুকে কল দিলো।ফোন বাজছে কিন্তু ধরছে না।রিজু এসএমএস দিয়ে বলল,এই আমাকে ডিসটার্ব দেন নাতো।আমি খুব ব্যাস্ত।"রনি আর কল দিলো না।যেহেতু সে আর রনির সাথে কথাই বলতে চাই না সেহেতু তাকে ডিসটার্ব করে কি লাভ।দুইদিন পর রিজু কোটে যাচ্ছে।দেখল রনি ট্রি স্টলে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে।রিজুর এটা একদমই পছন্দ না।মাদক গ্রহণ করা সে একদমই পছন্দ করে না।তবে আজ সে একি দেখছে?তার স্বামী কিনা সিগারেট খাচ্ছে?রিজু এটা কিছুতেই মেনে নিতে পারছে না যদিও নিজের চোখে দেখছে।রিজু রনির কাছে যেয়ে রনিকে একটা চড় মারল।যদিও স্বামীর ওপর হাত তোলার কোন অধিকার নেই।তবুও তুলতে হল জোর করে।রনি দেখলো রিজু।রনি ভয় পেয়ে গেল।রিজু দেখে ফেলেছ।ও তো এসব পছন্দ করে না।সে তো রিজুর জন্য ব্যথা পেয়ে এই প্রথম সিগারেট খেলো।রিজু বলল,"ছি ছি ছি রনি তুমি?তুমি সিগারেট খাচ্ছ?আমি তোমার সাথে নাটক করেছিলাম।আর তুমি যে সিগারেট খাও সেটা আমি জানতাম না।আমি তোমাকে ডিভোর্স দিবো।"এই বলে রিজু পিছন ফিরে যেতে নিয়েছে।তখনই রনি রিজুর হাত ধরে বলল,"আমি তোমাকে ভালোবাসি।তুমি যখন আমাকে ছেড়ে চলে তখন আমার ভালো লাগে না।আর আমি সহ্য করতে না পেরে এই প্রথম সিগারেট খেলাম।"রিজু হাতটা জোরে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল,"আমি কোন কথা শুনব না।"এই বলে রিজু চলে গেল।রনির চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো।যাকে সে এতটা এতটা ভালোবাসে সে তাকে ভুল বুঝে চলে গেল।বিকেলে রনি যেখানে আড্ডা সেখানে গেল।রনি চুপচাপ বসে আছে।হৃদয় বলল,"কি রে তোর বউ এখনো আসে নাই?"রনিতখন সবকিছু বলে দিল।তারপর রনি কাঁদতে কাঁদতে বলল,"আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না।"ওর কান্না দেখে বন্ধুদের চোখেও পানি এলো।রনি তারপর দেয়ালে তার মাথায় আঘাত করলো।প্রচন্ড রক্ত পড়ছে কপাল থেকে।রনি জ্ঞান হারালো।আর এদিকে যদিও রনির সাথে ঝগড়া তবুও কেমন জানি লাগছে রিজুর।নিজেকে সামলে নিলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(শেষ পর্ব৯)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৭)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব ৬)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৫)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৪)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৩)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব২)
→ তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now