বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৪২
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
আব্বু ভয় পেয়ে বললেন, “কী হয়েছে? আরে কী হয়েছে আপনার?”
ড্রাইভার কোনো কথা বলল না, তারপর হঠাৎ কেমন জানি জেগে উঠে পিটপিট করে সবার দিকে তাকাল। আব্বু বললেন, “ঠিক আছেন আপনি?”
“জে বস ঠিক আছি।" মতি ড্রাইভার হাত দিয়ে তার কপালটা মুছে বলল, “হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরে উঠল। জে বস আপনি কী যেন বলছিলেন?”
“আমি বলেছি যে আমরা আপনার গাড়ি করে যাব না। আমাদের ব্যাগগুলো নামিয়ে দেন।” ড্রাইভার কেমন জানি শূন্য দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে রইল,
মনে হলো আব্বুর কথা সে কিছুই শুনছে না। আব্বু বললেন, “কী
হয়েছে আপনার?
“ভুলে গেছি।"
“কী ভুলে গেছেন?”
“গাড়ি চালানো।”
আব্বু অবাক হয়ে বললেন, “গাড়ি চালানো ভুলে গেছেন মানে?” মতি ড্রাইভার আব্বুর কথার উত্তর না দিয়ে হেঁটে হেঁটে ড্রাইভারের দরজার কাছে দাঁড়াল, কেমন যেন ভয়ে ভয়ে ভেতরে তাকাল। আব্বু এবং সাথে অন্য সবাই তার পিছু পিছু এগিয়ে গেল। ড্রাইভার আব্বুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “গাড়ির ইঞ্জিন বন্ধ করে কেমুন করে?”
আব্বু কয়েক মুহূর্ত মতি ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, “কেন চাবি দিয়ে?”
“চাবি কই?” বলে সে উপরে-নিচে তাকাতে লাগল। গাড়ির চাবি কোথায় থাকে সে আর জানে না।
আব্বু বললেন, “ঐ যে, স্টিয়ারিংয়ের নিচে।” “ইস্টিয়ারিং? ইস্টিয়ারিং কী?"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now