বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৩৫
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
আব্বু বললেন, “থাক, অনেক হয়েছে রিয়েলিস্টিক গেম।”
টোটন একটা নিঃশ্বাস ফেলে বলল, “আমার যদি একটা কম্পিউটার থাকত তাহলে দিন-রাত আমি কম্পিউটারে গেম খেলতাম। চব্বিশ ঘণ্টার মাঝে বাইশ ঘণ্টা।”
অন্য তিতুনি বেশি কথা বলছিল না। এবারে একটু চেষ্টা করল, জিজ্ঞেস করল, “বাকি দুই ঘণ্টা?” টোটন মুখ শক্ত করে বলল, “বাকি দুই ঘণ্টা খেতাম। ফ্রায়েড চিকেন।”
অন্য-তিতুনি বলল, “কিন্তু কম্পিউটার তৈরি হয়েছে প্রোগ্রামিং করার জন্যে-"
টোটন বলল, “আমি প্রোগ্রামিংয়ের খেতা পুড়ি।”
অন্য-তিতুনি বলল, “ও!” তারপর থেমে গেল। টোটন আবার কথা শুরু করল, বলল, “আম্মু, ফুপুর বাসার কাছেই একটা ফ্রায়েড চিকেনের দোকান আছে। যা মজা, তুমি চিন্তাও করতে পারবে না। বেসন দিয়ে মাখিয়ে ডুবা তেলে ভাজে। তেল চপচপ ফ্রায়েড চিকেন। ইয়াম ইয়াম।"
কথা শেষ করে টোটন মুখে লোল টেনে নিল। আব্বু বললেন, “ফ্রায়েড চিকেন একটা খাওয়ার জিনিস হলো?”
টোটন মহা উৎসাহে বলল, “বার্গারও পাওয়া যায়। আর পিতজা।” টোটন খাওয়ার আলোচনাটা আরো খানিকক্ষণ চালিয়ে যেতে চাইছিল কিন্তু তখন রাস্তার মোড়ে ছোট একটা ভিড় চলে এলো এবং ড্রাইভার এমনভাবে হর্ন দিতে লাগল যে কারো আর কোনো কথা শোনার উপায় থাকল না।
আব্বু একটু বিরক্ত হয়ে ড্রাইভারকে বললেন, “এত জোরে হর্ন দেওয়ার কোনো দরকার আছে? দেখছেন না সামনে ভিড়।"
ড্রাইভার হর্ন থামানোর কোনো লক্ষণ দেখাল না, বলল, “এই মানুষগুলা এমনি এমনি সরবি মনে করেন? এরা সরবি না। হর্ন দিলেও সরবি না। দুই-একটাৱে চাপা দিলে যদি সরে।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now