বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৩৪
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
বাসা থেকে যখন মাইক্রোবাসটা রওনা দিল তখন সবারই মনে একধরনের ফুরফুরে আনন্দের ভাব। সবচেয়ে বেশি আনন্দ টোটনের মনে। সে একটানা কথা বলে যাচ্ছে কিন্তু সে যেহেতু তিতুনিকে মানুষ বলেই বিবেচনা করে না তাই তার কথাবার্তা সব আব্বু আম্মুর সাথে । কথার বিষয়বস্তু অবশ্যি কম্পিউটার গেম আর ফ্রায়েড চিকেনের বাইরে যাচ্ছিল না।
মাইক্রোবাসটা রওনা দিতেই টোটন বলল, “আব্বু, আমাকে একটা কম্পিউটার কিনে দেবে?” “কী করবি কম্পিউটার দিয়ে?”
টোটন প্রশ্নটা শুনে অবাক হলো, বলল, “কী করব মানে? গেম খেলব। কী ফাটাফাটি গেম আছে তুমি জানো আব্বু?”
আব্বু মাথা নেড়ে জানালেন যে জানেন না। টোটন বলল, “একটা
গেম আছে খুবই মজার। তুমি গাড়ি চালাবে আর পাবলিককে চাপা
দিবে। যত বেশি চাপা দিবে তত পয়েন্ট।” আম্মু বললেন, “এটা আবার কী রকম গেম?”
টোটন দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, “যখন একজনকে চাপা দিবে ফেঁসে যায়-”
তখন ফটাস করে মাথাটা ফেটে যায়, না হলে ভ্যাড়াৎ করে হুঁড়ি
আম্মু আবার বললেন, “ছিঃ!”
টোটন তবু থামল না, “মাথার মগজ নাড়ি ভুঁড়ি রক্ত সব ছিটকে ছিটকে যাবে। যা মজার গেম, তোমরা চিন্তাও করতে পারবে না। খুবই রিয়েলিস্টিক।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now