বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ২৩
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
অন্য-তিতুনি বলল, “জি স্যার, একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি' কবিতাটা আপনি জানেন স্যার?"
ফাক্কু স্যার মাথা নেড়ে জানালেন যে কবিতাটা জানেন। তিতুনি বলল, “তাহলে আপনি এখন প্রথমে এটাকে বলবেন এভাবে
সকল উঠয় অম মন মন বল
সরদন যন অম ভল হয় চল।
তারপর এর সাথে আকার লাগিয়ে বলার চেষ্টা করবেন। তখন
এটা হবে
সাকালা আঠায়া আমা মানা মানা বালা
সারাদান যানা আমা ভালা হায়া চালা। যখন আকার প্র্যাকটিস হয়ে যাবে তখন ইকার লাগাবেন।
তখন বলবেন
সিকিলি ইঠিয়ি ইমি মিনি মিনি বিলি সিরিদিন যিনি ইমি ভিলি হিয়ি চিলি।
যখন এইটা প্র্যাকটিস হবে তখন-"
ফাক্কু স্যার হাত তুলে অন্য তিতুনিকে থামালেন, বললেন, “বঝছ । অম বঝছ।” অর্থাৎ “বুঝেছি। আমি বুঝেছি।” একটু পরে দেখা গেল ফাক্কু স্যার চেয়ারে গুটিশুটি হয়ে বিড়বিড় করে কবিতা বলার চেষ্টা করছেন।
ক্লাশ শেষ হওয়ার আগে ক্লাশের বেশিরভাগ মেয়েই আকার-ইকার ছাড়া কথা বলতে এবং সেই কথা বুঝতে শিখে গেল।
স্কুল ছুটির পর আসল তিতুনি যখন বাসায় ফিরে যাচ্ছে তখন তাদের ক্লাশের একজন মেয়ে ঝিনু ছুটে এসে তাকে ধরে বলল, ততন ও ততন ।তিতুনি অবাক হয়ে বলল, “কী বলছিস তুই?”
মেয়েটি হি হি করে হাসতে হাসতে বলল, “অম বলছ অজক ক মজ হল, তই ন?”তিতুনি সাথে সাথে বুঝে গেল অন্য তিতুনি ক্লাশে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটিয়েছে। কী অঘটন ঘটিয়েছে এখন জানার উপায় নেই কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা নিশ্চয়ই খুবই মজার। তা না হলে সবাই এই বিচিত্র ভাষায় কথা বলছে কেন? তারপর দুইজনে মিলে হি হি করে হাসতে লাগল। শুধু তিতুনি
মেয়েটা বলল, “ক হল? তই কথ বলস ন কন?” তিতুনি বলল, “বলছ। অম কথ বলছ।”
তখনো জানে না সে কেন হাসছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now