বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তাহলে কেটে ফেলো!!!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X স্ত্রী: এই শোনো, ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল? স্বামী: কেটে ফেলো। স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম... স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন! স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়। স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে। স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না। স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি! স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: বাজে করে কেটে দিলে? স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: না। কেটেই দেখি না একবার। স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী! স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা। স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে। স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: না, একবার কেটেই দেখি। স্বামী: তাহলে কেটে ফেলো। স্ত্রী: তাহলে কবে যাবে? স্বামী: তাহলে কেটো না। স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি। স্বামী: তাহলে কেটে ফেলো! স্ত্রী: কি সব বলছ আবোল তাবোল। শরীর খারাপ নাকি? স্বামী: তাহলে কেটো না! স্বামী এখন পাবনাতে ভর্তি আছে, মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে 'তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো! তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো!'


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১২ জন


এ জাতীয় গল্প

→ তাহলে কেটে ফেলো!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now