বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সুন্দরবনে একটি জটিল সময় [পর্ব ০১]
লেখক :ইস্কান্দার আলী খান
উৎসর্গ :এমন একজন যে আমাকে লিখতে উৎসাহ যুগিয়েছে!
আমি দীপু। বাবা -মায়ের একমাত্র সন্তান ।তাই মনে হয় আদর পাই একটু বেশিই ।তবে শাসনও কিন্তু কম পাই না ।এখানকার একটি স্থানীয় বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি ।বয়সটা চৌদ্দ পেরিয়ে সবে পনেরো তে পড়েছে।তবে দেখতে হাট্টাগোট্টা জোয়ানের মতই লাগে ।এর কারণ সম্ভবত আমার উচ্চতা এবং নিয়মিত শারিরীক কসরত ।
আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই ।ছোটবেলা থেকেই আমি ছিলাম চঞ্চল প্রকৃতির শান্তশিষ্ট ছেলে ।আমি সবসময়ই নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করি ।এক জায়গায় আমার মন বেশিদিন টিকে না ।ছোটবেলা থেকেই আমি এরকম জায়গা গুলো পছন্দ করতাম ।যেখানে থাকবে নতুন মানুষের মুখ, থাকবে নতুন নতুন অভিজ্ঞতার ছোয়া। খান পরিবারের ছেলে, তাই মনে হয় সাহস টা একটু বেশিই ।
একদিন একটি ওয়ার্ন্ডার্স এন্ড এডভেঞ্চার্স লিমিটেড জীববৈচিত্রে সমৃদ্ধ জীব ও উদ্ভিদ জাদুঘর খ্যাত সুন্দরবনে যাওয়ার অফার ।দেখেই আমার পেটের ভেতর কেমন করতে লাগল।তাই আর দেরি না করে তাদের সাথে যাওয়ার জন্য কি করতে হবে, তা জানার জন্য যোগাযোগের চেষ্টা করলাম ।পরে অবশ্য তাদের সাথে যোগাযোগ করে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনে যাওয়ার জন্য কি কি করতে হবে তা জেনে নিলাম ।এখানে মোট তিনটি শর্ত দেয়া হয়েছিল।প্রথম শর্ত হলো একটা ফরম পূরণ করে জমা দিতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে ।দ্বিতীয় শর্ত হলো সেখানে গিয়ে নিজের কাজ নিজে করতে হবে , প্রয়োজন অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস পত্র নিজেকে নিতে হবে এবং সেখানে গিয়ে কর্তৃপক্ষের কাজে খুশি থাকতে হবে ।তৃতীয় শর্ত ছিল হচ্ছে, দেখাশোনা করার জন্য সাথে আরেকজন কে সাথে নিয়ে যেতে হবে।
প্রথম শর্ত দুটো কোনরকম ভাবে মেনে নেয়া গেলেও , তৃতীয় শর্ত টি কোন রকমেই মেনে নিতে পারলাম না ।তাই সরাসরি আবার তাদের কাছে ফোন করলাম, ওপাশ থেকে কেউ একজন ফোন ধরে বললেন :
:আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি ?
[শুনে মনে হলো ওপাশে অটোমেটিক একটা মেশিন সেটা করা আছে ।সেখানে থেকেই অটোমেটিক কথা আসছে ]
:ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ।আমি আপনাদের সুন্দরবনে যাওয়ার যে অফার টা আছে, সেটা নিয়ে আপনাদের ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছি ।
: আপনি ইভেন্ট ম্যানেজারের সাথেই কথা বলছেন, আমিই ইভেন্ট ম্যানেজার।আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি ?
[এবার কিছুটা মানুষের সত্যিকারের কন্ঠ বলে মনে হলো]
:আপনাদের অফার টা আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রথম দুটি শর্ত মেনে নেয়া গেলেও শেষ শর্ত আমি মানতে পারছি না।
:না মানতে পারার কারণ টা কি জানতে পারি?
:আমি সেখানে যাব শান্তির জন্য আনন্দে থাকার জন্য ।আমি যদি সেখানে যাওয়ার সময়ে কাউকে আমার সাথে নিয়ে যাই তাহলে ওই ব্যক্তি আমার উপর খবরদারি করবে ।টাকা তো যাবেই, আনন্দ তো পাবই না আর কষ্ট তো আছেই ।
:কিন্তু আপনি যদি আপনার সাথে কাউকে নিয়ে আসেন তাহলে আপনার প্রয়োজন-অপ্রয়োজনে আপনার সাথে থাকবে ।আপনাকে নিঃসঙ্গ হয়ে থাকতে হবে না ।
:আমি চাইলেই কি যে কাউকে সাথে নিয়ে যেতে পারব?
:হুম, অবশ্যই ।তবে আপনার পরিচিত হতে হবে ।
:আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
:স্বাগতম আপনাকে ।
:আরেকটা প্রশ্ন ছিল আমার !
:বলুন,
:আমি ফরম পূরন করে কিভাবে পাঠাব?
:আপনি ফরম টি পূরণ করে ডাকযোগে পাঠাতে পারেন অথবা ইমেইল করতে পারেন ।
:আপনাকে আবার ধন্যবাদ ।
:আপনাকে আবার স্বাগতম ।
ভদ্রলোক মনে হয় হেসে ফোন টা কেটে দিলেন।
ম্যানেজারের কথা শুনে মন তো মানলো এবার ঘরে মানাতে হবে ।বাবা অবশ্য মানাও করবে না, বারণও করবে না ।সমস্যা হচ্ছে মা কে নিয়ে ।কিছুতেই আমাকে বেশি দূরে যেতে দেন না ।মা যা বলবেন বাবা শুধু তার সাথে হ্যা না করে যাবে ।মায়ের কথার উপর বাবা কোনদিনও কিছু বলেন না ।
তাই দেরি না করে আমি মা কে বলার জন্য খুজতে লাগলাম ।মাকে পেলাম রান্না ঘরে, তখন তিনি দুপুরের রান্না নিয়ে ব্যস্ত ।আমি গিয়ে বললাম ,
:মা কি কর?
:দেখছিস না কি করি? রান্না করছি । কিছুটা রাগ করেই বললেন মনে হয়।
মায়ের রাগ দেখে সরাসরি সুন্দরবনে যাওয়ার কথাটা না বলে, একটু ভূমিকা দিয়ে বললাম ,
:মা , তুমি তো জানোই ঈ আমার এক জায়গাতে বেশি দিন একা একা ভালো লাগে।
:তো এখন আমি কি করবো? তোমাকে কি বিশ্বভ্রমনে পাঠাব?
মায়ের কথা শুনে মনে মনে বললাম, পাঠালে অবশ্য খারাপ হতো না ।
আমি আবার বললাম,
:তা বললাম কখন?
----চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now