বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্টুডেন্ট_লাইফ

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে (০ পয়েন্ট)

X বন্ধুদের সাথে আড্ডা হৈ চৈ করেইতো স্টুডেন্ট লাইফটা এগিয়ে চলে।প্রথম প্রথম ভর্তি হওয়ার পর নতুন কত মুখের সাথে দেখা হয়ে যায়।কিন্তু বুঝতেই পারিনা কে যে কখন ভালো বন্ধু হয়ে যায়। ১-বন্ধু হবে এমন, যে চোখের ইশারায় বুঝতে পারবে কখন মিথ্যা কথা বলায় সঙ্গ দিতে হবে।এটা হলো বন্ধুত্বের একটি সংজ্ঞা। ২-বেষ্টফ্রেন্ডগুলোর ভদ্রমার্কা চেহারা দেখলে কেউ বুঝবেইনা এরা যে কত নম্বর পাগলের স্যাম্পল ! ৩-বন্ধুমহলে সবগুলার সুন্দর কয়েকটি নাম দেওয়া থাকবে, যেটা ধরে ডাকলে অটোমেটিক মেজাজ খারাপ হয়ে যায়।তাছাড়া এরা শুধু নামই রাখেনা,এই নামটা পুরো কলেজে ছড়িয়ে দেয়। ৪-ওরা ২/৩বছরের আগের ভুলগুলাকেও খুঁচিয়ে খুঁচিয়ে তাজা করবে।ওরা ভুলগুলা নিয়ে এমনভাবে হাসিঠাট্টা করে,শুনে মনে হয় ঐগুলা ভুল ছিলো না, কমেডি ফিল্মের কাহিনী ছিলো। ৫-ফোন নম্বরগুলো ভালো নামে সেইভ না করে সব উল্টাপাল্টা নামে সেইভ করে। ম্যাসেজ করতে বসলে একসাথে যে কত্তগুলা ম্যাসেজ ওরা নিজেও জানেনা।ফোনটা হ্যাং করে ছাড়ে। ৬-বন্ধুরা বাড়িতে আসলে এত্ত ভদ্র সেজে থাকে আমি নিজেই কনফিউজড হয়ে যাই,এরা আসলে কি? মা যখন বন্ধুদের কথা বলে উপদেশ দিতে শুরু করে তখন মাকে খোঁচাতেও ওরা ২বার ভাবেনা। ৭-একদিন ওদের সাথে কোনো কারণে আড্ডা মিস হয়ে গেলে ঐদিন বিভিন্ন খাবারের ছবি পাঠিয়ে পাগল করে ছাড়বে।খাবারের চারপাশে হাতি মশা সবগুলা এমন ভাবে প্রতিবন্ধীদের মতো সেলফি তুলে পাঠায় তখন ভীষণ আফসোস লাগে। ৮-মাঝে মাঝে ওদেরকে দেখে ভাবি কে জানে জীবনে কি পাপ করছি তার ফল হিসেবে এই স্যাম্পলগুলো কপালে জুটলো। ৯-মন খারাপ বা রাগ করলে ওরা কারণ জিজ্ঞেস করবেনা।উল্টাপাল্টা কথা বলে হাসিয়েই ছাড়বে। ১০-এরা সবসময় বলবে,তুই একটু সিরিয়াস হতে পারিস না? আর সিরিয়াস হলে বলবে তুই এত্ত সিরিয়াস কেন? ১১-এদের সাথে ফোনে কথা বলতে গেলে ভুলেও স্পিকার বাড়িয়ে কথা বলা যায় না।তাছাড়া বারবার বলবে তুই চুপ থাক, আমি বলি। আমাকে আগে বলতে দে। বকবক থামাবি? অত্তোরি বালডা,কি বলতে গেলাম, সেটাই ভুলে গেছি। ১২-বন্ধুমহলে কথা বলার না থাকে কোনো টপিক না কোনো সাবজেক্ট না কোনো সেন্স সবগুলার সাথে পাগলের মতো বকবক করতে করতে সারাটাদিন কেটে যায়।বিপদে পড়লে এরাই আপনার পাশে থাকবে।এরাই আবার আপনাকে বাবা মায়ের মতো শাসন করবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ স্টুডেন্ট_লাইফ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now