বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আরবাব খিজির হায়াত এরই মধ্যে পাকিস্তানের হাল্ক হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। হ্যাঁ, তাঁর বিশাল বপুর জন্যই।
মারদান শহরের এই অধিবাসী লম্বায় পাঁচ ফুট ছয় ইঞ্চি। আর ওজন ৪৩৬ কেজি! তাঁর যে কেবল ওজনই বেশি তা-ই না, এই বিশাল বপুতে শক্তিও কম নেই। এরই মধ্যে তিনি হাল্কের মতো কিছু অসাধ্যও সাধন করে দেখিয়েছেন। এই যেমন ট্রাক্টরের সঙ্গে দড়ি টানাটানি খেলায়, মানে টাগ অব ওয়ার খেলে তাতে জিতেছেনও। খালি হাতে স্রেফ দড়ি দিয়ে তিনি চলন্ত ট্রাক্টর উল্টো পথে টেনে নিয়েছিলেন।
তরুণ বয়সেই অন্য সবার চেয়ে তাঁর শরীর ফুলেফেঁপে উঠতে থাকে। সবাই যখন এমন বিশাল শরীর নিয়ে হাঁসফাঁস করে, তখন তিনি এই শরীরকেই সম্পদ বানিয়ে তুলতে শুরু করেন। প্রচুর পরিমাণে খাওয়াদাওয়ার পাশাপাশি শরীরের যত্নও নিতে আরম্ভ করেন। বর্তমানে ২৫ বছর বয়সী খিজির হায়াত দৈনিক প্রায় ১০ হাজার ক্যালরি খাবার খান। সেই তালিকায় থাকে নিদেনপক্ষে ৩৬টি ডিম, ৩২ কেজি মাংস আর ৫ লিটার দুধ। সঙ্গে অন্যান্য খাবার তো আছেই। আর এত বেশি খাওয়াদাওয়া, এত ওজন—এ সবে নাকি তাঁর এখনো পর্যন্ত কোনো শারীরিক সমস্যাও দেখা দেয়নি।
এরই মধ্যে পাকিস্তানের হাল্ক নাম পেলেও, তাঁর মূল স্বপ্ন ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে এগিয়েছেনও বহুদূর। কিছুদিন আগে জাপানে এক প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। সেখানে সাড়ে চার হাজার কেজি ওজনও তুলেছিলেন। ইচ্ছা আছে রেসলিংয়ে যোগ দেওয়ারও। সেটা যদি সত্যি হয়ই, খিজির হায়াত যে রেসলিংয়ের দর্শকদের জন্য বিশাল আকর্ষণ হয়েই আসবেন, তাতে কোনো সন্দেহ নেই।
সূত্র:- কালের কন্ঠ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now