বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোহাম্মদ শাহজামান শুভ (০ পয়েন্ট)

X সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ। বার্ষিক পরীক্ষার পর ফলাফল জানাল জানুয়ারি মাসের পাঁচ তারিখ। শিক্ষার্থীরা রোল নাম্বার জানার জন্য বিদ্যালয়ে আসল। প্রথমেই ষষ্ঠ শ্রেণির পরীক্ষার ফলাফল। স্বপন কুমার সূত্রধর স্যার পর্যাক্রমের স্যার ফলাফল প্রকাশ করলো শুভর রোল নাম্বার হলো এক, শামীমের দুই,উত্তমের তিন, হাসানের চার ; শিক্ষার্থীরা স্যারদেরকে সেলাম করে পরবর্তী ক্লাসে পদার্পণ করল। নতুন ক্লাসে সবাই খুশী। শুভও খুশী হয়েছে তবে কিঞ্চিত চিন্তিত কারণ নতুন ক্লাসের জন্য নতুন বই, নতুন স্কুল ড্রেস,আবার ভর্তির টাকা লাগবে। এই ভাবনা ক্লাসের অন্যদের নাই কারণ অন্যরা সবাই সচ্ছল। শুভ পাড়ার বড় ভাইদের পুরাতন বই নিয়ে শুরু করল সপ্তম শ্রেণির ক্লাশ। সপ্তম শ্রেণিতে রোল নাম্বার এক হবার কারণে বন্ধু-বান্ধবের সংখ্যাও বৃদ্ধি পেল। সবাই শুভকে পছন্দ করে। পঞ্চম শ্রেণি পর্যন্ত শুভর বন্ধু বান্ধব ছিল শুধু নিজ গ্রামের তবে সপ্তম শ্রেণিতে উঠার পর আশে পাশের গ্রামেও শুভর বন্ধু সংখ্যা বৃদ্ধি পেল। শুভ সবার জন্যই শুভ। কাজেই বন্ধু হওয়া শুভর জন্য সহজ কাজ। সবার সাথে দ্রুত মিশতে পারে। বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিয় শুভ নিয়ে যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় স্কুলের দশম শ্রেণির সাদিয়া আপা দাদি-নাতির অভিনয় করেছে। শুভ অভিনয় না পারলে , সাদিয়ে বলল, “তুমি অভিনয় করার দরকার নেই। তুমি শুধু আমার হাত ধরে থাকবে। মাঝে মাঝে আমাকে দাদি বলব; আর কিছু না”। শুভ দাদির হাত ধরে সারা মাঠ ঘুড়ল। শিক্ষকদের সামনে গিয়ে দাদি তাঁর নাতনীর লেখা-পড়ার খোঁজ খবর নিয়েছে। শুভ-সাদিয়ার দাদী-নাতির অভিনয় দেখে মাঠের সব দর্শক জোরে করতালি দিয়েছে। দর্শকের করতালির কারণে বুঝা যায় যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় তারা পুরস্কার পাবে। পরে ফলাফলের সময় যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে দাদী-নাতি। এরপর থেকে স্কুলের বড়রা শুভকে নাতি হিসেবে ডাকত। নাতি উপাদিটা শুভ ভাল না লাগলো কিছু করার ছিল না কারণ সবায় বড় ক্লাসের তাই কিছু বলার সাহস ছিল। অনেকে টিটকারি করে বলতো, “কিরে নাতি, দাদীর মোলায়েম হাত ধরে কেমন লাগলো?” অন্যান্যকে সহায়তা করার প্রবনতা আছে। হেলালের সাথে লেখা পড়া নিয়ে একটু প্রতিহিংসা ছিল কারণ প্রাথমিক বিদ্যালয়ে হেলালের রোল নাম্বার সবসময় এক ছিল কিন্তু উচ্চ বিদ্যালয়ে এসে হেলাল শুভ ও সামীমের কাছাকাছি নাম্বার পেত না। হেলাল এই জন্যেই শুভকে দেখে সহ্য করতো না। একই ক্লাসে পড়ে কিন্তু মনে মনে হিংসে করত। তবে আচার ব্যবহার কিংবা বসার স্থান নিয়ে কোন দিন ঝগড়া –ফ্যাসাদ হত না। একদিন পরীক্ষার সময় হেলালের কলমের কালী শেষ হয়ে যায়। পরীক্ষা মুহুর্তে কেউ হেলালকে কলম হাওলাত দেয়নি। হেলাল খুব মর্মাহত হয়েছে। ঠিক ঐ মুহির্তে পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য হেলালকে শুভ কলম দিল। হেলাল খুবই অভাক হলো এবং শুভ কাছ থেকে কলম নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষে হেলাল শুভকে কলম ফেরত দিল। শুভ বলল, হেলাল এই কলমটা তোকে উপহার দিলাম কাজেই ফেরত দেবার কথা চিন্তা করিস না। হেলাল সাথে সাথে বলল, আমি তোকে শত্রু মনে করতাম আর তুই আমাকে এই বিপদ মুহুর্তে আমার উপকার করলি; আসলেই তুই খুব ভালরে। আজ থেকে তুই আমার দোস্ত। শুভ মুল পাঠ্য বই পাড়ার বড় ভাইদের পুরাতন বই সংগ্রহ করে স্কুলে আসা যাওয়া করছে। গাইড বা নৌট বই নাই। একদিন হেলাল জানতে পারে শুভর গাইড বই নাই। হেলাল তাঁর নিজের গাইড বইটি শুভকে দিয়ে দেয়। শুভর জন্য এটা এক বিরাট পাওনা। এই জীবনে বন্ধুদের কাছ থেকে এত বড় পুরস্কার বা উপহার আর পাইনি শুভ। এর আগে শুভ ক্লাসের শান্তনা নামের একটি মেয়ে তাকে কলম উপহার দিয়েছিল। আর আজ হেলালের উপহার পেয়ে শুভ খুবই আশ্চার্যিত হয়েছে। হেলালদের পরিবার অনেক স্বচ্ছল পরিবার কাজেই এই বই তেমন কিছু না কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ।
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now