বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্পর্শ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ভার্সিটির বাসে করে বাসায় যাচ্ছে অদ্রি। বাসে বিকেল বেলা বাসে করে বাড়ি যাবার কথা ভাবতেই আনন্দ লাগছে ওর।জানালার পাশের সিটে বসেছে।সাঁ সাঁ করে বাতাস আসছে। সে বাতাসে মাতাল করা ঘুম আসছে কখনো কখনো।হয়তো আকাশে কড়া রোদ।শরীরেও ক্লান্তির ভীড়। কিন্তু এসবের যেন কোন বালাই নেই। সবাই খুব মজা করছে। ওর সিটে বসা পাশের দুটি ছেলে অবশ্য অন্য হলে থাকে। অদ্রি ওদের চেনে না।হঠাৎ ইঞ্জিনের গদিতে বসে থাকা দিতি লক্ষ করলো, আরে অদ্রি না!বাসের মধ্যে অদ্রি, অদ্রি করে ডাকতে শুরু করে দিতি। একদম সামনের সিটে দিতির দিকে মুখ করে বসে আছে দিশা। ওরাও বাসায় যাচ্ছে,অদ্রির ডিপার্টমেন্টেরই বান্ধবী। কিন্তু কারও সাথে যোগাযোগ করা হয়নি আর।এক হলের বলে দিতি দিশার সাথে এসে পড়েছে। দিতি অদ্রিকে ডেকে ওর সাথে বসতে বলে ওকে। একা একা অদ্রির ও ভাল লাগছেনা। দিতির কথা শুনে একদম প্রথম সিটে দিতির সাথে বসেছে ও। আর দিশা বসেছে ইঞ্জিন বগিতে ওদের দিকে মুখ করে।খুব লাজুক ছেলে অদ্রি।কিন্তু দিতি, দিশা খুব মিশুক। অদ্রির কথা বলতে হবে কি ওদের কথা শুনেই তো কুল পাচ্ছেনা। দিতি দেখাচ্ছে ও বাসায় থাকলে কী কী করে! এক একটা এক্সপ্রেশন নিয়ে এমন সেলফি তুলেছে যে অদ্রি হেসেই খুন। দিতির আবার বিড়াল খুব পছন্দ। বিড়ালের নানা এক্সপ্রেশনের কালেকশন আছে ওর কাছে।সেগুলো দেখে অদ্রির ওকে পাগল মনে হোক আর যাই হোক,দিতি হেসেই খুন। দিশাও কই দেখি তো বলে দিতির থেকে মোবাইলটা নিয়ে হাসতে শুরু করলো।হাসি সংক্রামক কিনা তাই অদ্রিও হাসতে শুরু করে দিল হাসতে।হাসির রোল পড়ে গেল। কথার প্রসঙ্গের শেষ নেই। "তোদের দুইটারে অস্থির লাগতেছে।" বলেই মোবাইলটা নিয়ে বাসের মধ্যেই একটা করে ক্লিক করতে শুরু করল দিশা। আর দিতি, অদ্রিকে বলছে দেখ, "কত্ত সুন্দর আসছে না?"দিশা ছবি তোলার সময় কাউকে রেডি হতে বলেনা। হঠাৎ এক গতিরোধক খেয়াল না করে ড্রাইভার গাড়ি চালাতে থাকল ঝড়ের বেগে আর লাগল দুরন্ত এক ঝক্কি। তাতে অদ্রির হাত গিয়ে পড়ল পুরো দিতির হাতের উপর। দুজন দুইজনের দিকে দু দন্ড তাকিয়ে থেকে যার যার হাত সরিয়ে নিল যার যার জায়গায়! কিন্তু তাতে রক্ষা হয়নি। ওই পলক ফেলার মুহূর্তটা বন্দি করে ফেলেছে দিশা। ভাবখানা ওর এমন যেন কিছুই হয়নি।দেখ, "খুব সুন্দর হইছে কিন্তু।" বলে দিশা একাই হাসতে থাকে। "দাঁড়া এক কাজ কর", বলে দিশা বলে তোরা দুইজন দুইজনের মাথা ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে মাথার সাথে লাগা।এক্কেবারে "সেই" লাগবে!পুরা কাপলদের মত।তারপর কালকে ক্লাসে গিয়ে সবগুলারে ডস্ দিবো। প্রথমে একটা হতচকিত ভাব নিয়ে তাকিয়ে নিজেদের দিকে তাকিয়ে থাকে ওরা। দিশা বলে দাঁড়া, পোজ আমি ঠিক করে দিচ্ছি।তো যেই কথা সেই কাজ। যদিও পুরোপুরি ত্রিশ ডিগ্রি হলোনা।তবুও "স্মাইল" বলতেই দু'জন মুচকি হাসি দিল। আর ফ্রেমে বন্দি হয়ে গেল ছোট্ট মুহূর্তটা।কিন্তু এটা কি হল ওরা বুঝতে পারছেনা। যেখানে বন্ধুত্ব আছে,স্পর্শ সেখানে কতদূর??পথ পেরিয়ে হয়তো বাসটা গন্তব্যের কাছাকাছি চলে যাবে। কিন্তু বাসটি দিয়ে গেছে আরেক গন্তব্য, যেখানে চলছে এক অদৃশ্য বাস..........সেটা যেভাবে আছে সেভাবেই চলুক। চলুক অবিরাম.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ লোভী রাজা মিডাসের স্পর্শ
→ জনম জনমের স্পর্শ!
→ তার_স্পর্শ❤ #পর্ব_৫
→ তার স্পর্শ পর্ব-৪
→ তার_স্পর্শ❤ #পর্ব_৩ #SaYeD CHy
→ তার স্পর্শ পর্ব-২
→ তার স্পর্শ পর্ব-১
→ অস্পৃশ্যের স্পর্শ
→ ""জিজের সংস্পর্শে আসা ০১""লেখক:Jahid hasan (অপরাধী)
→ অস্পর্শ ভালোবাসা
→ বদলে যাওয়া ভালোবাসার স্পর্শে___
→ স্পর্শ
→ প্রিয়জনের প্রথম স্পর্শ
→ আত্মহননের আগে ধর্ষিতার মর্মস্পর্শী চিঠি
→ প্রথম প্রেমের স্পর্শ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now