বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্নিগ্ধময় এক সন্ধ্যা

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X বিছানায় আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের "অপরাজিতা" উপন্যাসটা পড়ছি ! সময়টা বিকেল পেরিয়েছে ! এক একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব ! উপন্যাসের মধ্যে অনেকটাই হারিয়ে গেছি আমি ! হঠাৎ আন্টির কথায় ভাবনার ছেদ পড়ল ! -হিমু, মিরা কি তোমাদের বাসায় ? -না তো ! ও কি বাসায় ফিরেনি ? -না ! তুমি একটু গিয়ে দেখ না ! ও তো কোচিং থেকে এম্নিতে সন্ধ্যার অনেক আগেই ফিরে ! -আচ্ছা আন্টি আমি যাচ্ছি ! উপন্যাসটা ছাড়তে মোটেও ইচ্ছে হচ্ছিল না ! তবু মিরা ! আমার হবু .........! তাই ইতস্তত করে বাসা থেকে বেরিয়ে পড়লাম ! মাগরিবের আজান পড়েছে ! মফস্বল এলাকা হওয়ায় শীত এখানে তেমন একটা জেকে বসেনি এখনো ! রাস্তায় লোকজন কম ! মাঝেমধ্যে রিক্সার টুংটাং শব্দ কানে আসছে ! কয়েকজন লোক টুপি মাথায় মসজিদের দিকে এগোচ্ছে ! রাস্তার একপাশটাতে কয়েকজন লোক দাড়িয়ে আছে ! হয়ত এম্নিতেই ! রাস্তায় অনেকটা আবছ্া আলো ! হাটতে হাটতে মিরাদের কোচিংয়ের কাছেই চলে আসছি ! ওর বান্ধবীদের সাথে দেখা হল ! ওরা অবশ্য আমাকে চিনে ! কিছু জিজ্ঞেস করার আগেই মিরাকে দেখিয়ে দিল ! আমি বিনয়সূচক হাসি দিতে গিয়ে দিতে পারলাম না ! কেমন যেন আটকে গেল ! আমার পরীটাকে দেখা যাচ্ছে ! হালকা অন্ধকারের আবছায়ায় ওকে দারূন দেখাচ্ছে ! খুব আস্তে আস্তে হাটছে ! নেই কোন তাড়া, আছে এক স্নিগ্ধময় পরশ ! আমি একটু কাছে গিয়ে মিরার হাতটা ধরলাম ! কিছুক্ষন চুপচাপ ! তারপর..... -এই হিমু, তুমি আমার হাত ধরলা কেন ? -হাত ধরার অধিকারটা বুঝি আমার নাই ? -হুম ছিল ! কিন্তু এখন নাই ! কারণ অধিকারের পরিচর্চা না করলে সেটা হারাতে হয় ! -ও...! আসলে কালকে আমি........! -হিমু, প্লিজ তোমার অজুহাত আমি আর শুনতে চাচ্ছি না ! -আচ্ছা শুনতে হবে না ! এখন বল দেরি হচ্ছিল কেন ? -এম্নিতে ! -না এম্নিতে না ! -আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল! তাই লেইট করে আসছিলাম ! কারণ আমি লেইট করলে আম্মু তোমাকে পাঠাবে তাই ! -আমার বউ তো দেখছি হেব্বি ইন্টেলিজেন্ট! -ঐই বউ বলবা না একদম ! -কেন কেন ? -এখনো বিয়ে করোনি তাই ! -কিন্তু আমার তো বউ ডাকার খুব শখ ! -তো ? -চল ? -কোথায় ? -কা আ জী........! -বেশি কথা বললে একদম......! -একদম কি ? -কিছু না ! -মিরা ? -হু ?। -ভালবাসি ! -হুম জানি ! -তুমি বলবা না ! -না ! -কেন ? -এম্নিতেই ! তোমার শাস্তি ! -যাও যাও বলতে হবে না ! -হেই রাগ করলে নাকি ? -জানিনা ! আমি রাগ করলে তোমার কি ? -হু কিছু না ! -কি ? -না অনেক কিছু ! -তো ? -হুম ভালবাসি ! -শুনলাম না তো ! -ভালবাসি ভালবাসি ! -উফ আরো একটু জোরে ! -ভালবাসি ঈ.....! -আর একবার ? -না আর একবারও না ! -প্লিজ ? -থাপ্পড় ? -হুম ! পারবে তো দিতে ? -না পারব না ! -কেন ? -খুব খুব ভালবাসি তাই ! প্রকৃতি মানুষের কোন চাওয়ার অপূর্ণতা রাখে না ! সব পরিপূর্ণ করে তোলে ! তাই হয়ত আমরা এই দুজন কিশোর কিশোরীর পরিপূর্ণতার জন্য প্রকৃতির আজকের আয়োজন এই স্নিগ্ধময় সন্ধ্যা !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ স্নিগ্ধময় এক সন্ধ্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now