বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সম্পূর্ণ প্রেমের গল্প (পর্ব ভিত্তিক)_৪ তথা শেষ পর্ব
X
৪.
নিজের কল্পনাশক্তির প্রতি ডোনার বিশ্বাস ছিল, কিন্তু সেই কল্পনাকে যেন হার মানাল বাস্তব! এভাবে সত্যি সত্যিই তার আসল রাজকুমারকেই পেয়ে যাবে, তা কি আদৌ ভেবেছিল ডোনা! মায়ের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশের নয়, আসলেই মা তাকে রাজকুমার এনে দিয়েছেন। সেই ছোটবেলায় যেমন নাকটা টেনে টেনে উঁচু করেছিলেন, আজও যেন তাঁর যত্নের সেই ছোঁয়া।
ডোনার নিভে যাওয়া স্বপ্নের দরজায় প্রথম কড়া নাড়ে লেফটেন্যান্ট কর্নেল শফির চৌকস বুটের শব্দ। এল বুঝি রাজকুমার! কর্নেলের বুটের শব্দে সহসা মনে হয় ঘোড়ার খুরের আওয়াজ! এল রাজকুমার। তারপর শফি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অধর ছুঁয়ে গেলে ডোনা কেঁপে কেঁপে যায়। সেই অপেক্ষমাণ কম্পনের ভেতর সে শুনতে পায়, ‘আই লাভ ইউ।’
তার ঠোঁট দুটো রাজকুমারের গহ্বরে ডুবে যেতে যেতে বলতে থাকে, ‘ভালোবেসেছি...ভালোবেসেছি।’
সেই থেকে ডোনার স্বপ্নের সংসারে লেফটেন্যান্ট শফি ঘোড়ার খুরের মতো পা ফেলে ফেলে ফিরে আসেন। তাঁর পৌরুষদীপ্ত ছোঁয়ায় একসময় নিজেকে রাজেশ্বরী মনে হতো ডোনার।
কিন্তু আজ! শরীরের ওপর কর্নেল না থাকলেও সে এতটুকু নড়তে পারে না। তার ভীষণ কষ্ট হয়। বুটের শব্দ মিলিয়ে গেলেও ডোনার কানে তা বেজে চলে কর্কশভাবে। সুগন্ধি মোমের মতো নীরবে তার চোখ বেয়ে নামে জল। আহারে রাজকুমার!
আজ হয়তো সারা রাত ঘোড়ার মতো দাঁড়িয়ে কাটাবে। রাজার আদেশ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now