বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সমালোচনা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন- ৯ x ১ = ৭ ৯ x ২ = ১৮ ৯ x ৩ = ২৭ ৯ x ৪ = ৩৬ ৯ x ৫ = ৪৫ ৯ x ৬ = ৫৪ ৯ x ৭ = ৬৩ ৯ x ৮ = ৭২ ৯ x ৯ = ৮১ ৯ x ১০ = ৯০ লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটিমিটি হাসছে। তিনি বললেন, "আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।” ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিলো । শিক্ষক আবার বলা শুরু করলেন.. দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করোনি বা ধন্যবাদও দাওনি। অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো সমালোচনা করছো। এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না, একটা সামান্য ভুল করে দেখো পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য। অতএব, কে কি বললো এটা কানে নিও না। সমাজে কিছু কিছু মানুষ আছে কিভাবে অন্যের প্রশংসা করতে হয় তারা তা জানেই না। এদের প্রতি রাগ করো না; বরং সহানুভূতি দেখাও, কারণ অন্যের প্রশংসা করার এই বিশেষ গুণটি তারা পায় নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ (প্রকৃতির নিয়ম)_কারো সমালোচনায় আজ মগ্ন?
→ সমালোচনা
→ সমালোচনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now