বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ সকালটা খুব সুন্দর। কিন্তু আমার দিনটা আজ ভাল যাবে না মনে হয়। কারন মনে মনে গতরাতেই টিক করে রেখেছি আজ স্কুলে যাব না। প্রতিদিনের মত আজও স্কুলের দেওয়া পড়াগুলো শেখা হয়নি। তাই স্থীর করলাম আজ যাব না। স্যার ম্যাডামের মার খাওয়ার চেয়ে মা-বাবা হাতে মার খাওয়া অনেক ভাল। ক্লাসের মধ্যে বন্ধু-বান্ধব বিশেষ করে মেয়েগুলো সামনে কান ধরানো, রোদ্র নিয়ে ধার করানো, হাতে স্যারের বেত দিয়ে পেটনো রিতিমত স্যার ম্যাডামগুলো যেন আমার পেছনে লেগেই আছে। সামনে কিংবা পেছনে ডানে কিংবা বামে যেখানেই বসি তারা খুজে আমায় বের করবেই। তাদের একটাই প্রশ্ন গতকাল যে পড়াটা দিয়েছি তা বল। মুখে বলার সাহস নেই তাই আমার নিরবতায় বুঝে নেয় তাদের প্রশ্নের উত্তর। তাই হাতটা বাড়িয়ে দিলেই পেয়ে যাই আমার পাপ্প মুজুরি। সকালে ঘুম থেকে উঠে মদরাসায় গিয়ে হুজুরের হাতে পিটুনি, তারপর স্কুলে গিয়ে স্যারের হাতে পিটুনি, স্কুল থেকে আসার পর পাইভেট মেডামের হাতে পিটুনি এসব শুনে মাঝে মাঝে মা বাবার হাতেও খেতে হয় পিটুনি। রাতে ঘুমের মধ্যে মনে হয় আমার অজান্তে কেউ আমায় মারচ্ছে। সারাদিন কি এই পিটুনি খেয়ে কি পড়তে মনে চায়। ভোরের পাখিগুলো আজ আমায় বলচ্ছে স্কুলে যা। যতটা সহজ করে বলছি যে স্কুলে যাব না কিন্তু আমার প্রতিদন্ধী গুলো তা এত সহজেই মেনে নিবে না। এসব কথা চিন্তা করতে করতেই মা বলে উঠল মুখ ধোয়ে পড়তে বস। বাধ্য হয়ে পড়তে বসা। হাজার বছরের শত্রু বইগুলো তাকেও চোখের সামনে নিয়ে যত্ন করে পড়তে হয়। বইয়ের পাতাগুলো হাত দিয়ে উল্টনো আর চোখ দিয়ে দেখা ছাড়া কোন কাজেই যেন আসে না আমার। মা রান্না ঘরে গিয়ে রান্না করতে লাগল। বাবা এসে বলল "পড়িস নাকি বই নিয়ে বসে রয়েছিস" এই বলে বাবা ঘর থেকে বের হয়ে গেল। মা রান্না শেষ করে বলল খেয়ে স্কুলে যা। যাই খাবার খেয়ে আসি সারাদিনে কপালে খাবার আছে কি নাই। তাই পেঠ ভরে খেয়ে নিলাম। মার কাছে বলার সাহস নেই যে আজ স্কুলে যাব না। অঙ্গবঙ্গিতে বুঝাতে হবে। ইতিমধ্যেই হাজির পড়ার ছেলেগুলো। তাদের দেখে মা বলল এখনো তৈরি হসনি।
গল্পের বাকি অংশটুকু জন্য অপেক্ষা করুন নিয়শ্চই ভালো কিছু দেবার চেষ্টা করব। ইনশাল্লাহ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now