
আমার ভাই বোন করে
)। তাই ভাবছি একটা ব্লেন্ডার মেশিন কিনব। এখন আবার লেবু নিয়ে আছি মাইনকার চিপায়। একদিকে হাত কাটা অন্যদিকে লেবু চাপতেই হবে। তাই খুজতে বের হয়েছিলাম লেবু চাপার মেশিন

...কিন্তু সারা সিলেট শহর তন্নতন্ন করে খুজেও কোনো লেবু চাপার মেশিন পেলাম না 

... তাই ছোট্র একটা জিনিসের জন্য দারাজের শরণাপন্ন হওয়া লাগসে।
এখন আবার ভাবছি একটা ব্লেন্ডার মেশিন কিনলেই তো হতো। সম্পূর্ণ লেবুটাই ব্লেন্ডার মেশিনে ছেড়ে দিতাম! আর দা দিয়ে কাটাও লাগবে না। কিন্তু সেই কিম্বাকামার জিনিসটাও এখনও এসে পোছায়নি 

......
তও কি কারনে গল্পটা লিখা তা তো ভুলেই যাচ্ছি! হুম ইফতার নিয়েই লিখব ভাবছি। কিন্তু সাবধান যারা খাবারের প্রতি এলার্জি আছে তারা এই গল্প হতে ১০০ দশমিক ৫ হাত দূরে থাকবেন। অন্যথায় কিছু হলে গল্পের লেখক দায়ী থাকবে না।
একটু ফ্লেশবেকে যাওয়া দরকার। আমার মন অনেকবারই বলত ইফতার মানুষ ছানা মুড়ি খায় কেন? অন্যবারের মত ভাত খেলেই চলত! যাকগে সেই উত্তর এখনও পায়নি। না পেয়ে অবশ্য আমার লাভ বা ক্ষতি হয় নি। আমি ২০১৪ সাল থেকে পাকাপাকিভাবে সিলেটে আছি। এর আগে অবশ্য সিলেটেও থাকলে তখন আমাদের পরিবার অর্ধ বছর থাকত বাড়ি মানে বাউনবাইরায় মানে ব্রাক্ষনবাড়িয়ায় আর অর্ধ বছর থাকত সিলেটে। সিলেটে এসে আমি যে জিনিসটার প্রতি একটু অবাক হয়েছিলাম তা হলো সিলেটের ইফতার দেখে। কিছু সংখ্যাক এলাকাবাদে বাংলাদেশের সব জায়গায় প্রায় মুড়ি আর ছানা দিয়ে ইফতার হয়। কিন্তু সিলেটী ইফতারে কি নেই? একটু বিবরন দিতে শুরু করলে শেষ করা যাবে না। কিন্তু ভাবতেসি আপনারা যদি আবার মাইন করেন? অবশ্য ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো। যদিও আমি কোনো বিষয়ে রাজনীতি করি না। এরই মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কোনোদিন ভোটকেন্দ্রে যাব না 

যাইয়া আর মাইরটা খাইতে চাই না। এর থেকে ভালো ঘরে বসে বসে সিলেটী ইফতার খাব 
তও সিলেটে ইফতারর কি কি আছে? দারান একটু দেখে নেই। মুলার জুস,( (কাইশ্যা! 
)করলার বরা, ডেঙার তরকারি, আঙুর! আর কি যেন! হ্যা মনে পড়েছে চিড়া আর খই ভাজা! এ কি! অবিশ্বাস্য লাগছে? যাঃ একটু মজা করলাম আর কি!... আমার বদলা শুভ হলে আরও খারাপ খারাপ কয়েকটা খাবারের নাম বলতো। 
কি? বিবরন দিব নাকি? 
১) পোলাও ওরফে হলুদ ভাত
২) ছোলা
৩) জিলাপি+ বাখরখানী
৪) খেজুর+ লেবুর শরবত / রুহ আফজা
৫) আলু চপ+ বেগুনি + ভরা মানে পিয়াজু!+.....@
৬) ডিম কিংবা মাংশ/ গোস্ত!
আর কি থাকে জানি না। পারলে গুগলে একটু সার্চ মারিয়েন। আর সাবধান! আমাদের খাদক বলবেন না। 
বললে অবস্থা কি হবে আমি তা জানি না। সিলেটিরা তো আপনাদের মতো ছোলা আর মুড়ি খাই না। তাই একটু শক্তির পরিমাপ করে এসে একটু লড়ভেন। 

....... আর বাই দ্যা রাস্তা! কি হিংসে হয়? 


......
আমি আছি মাইনাকার চিপায়। আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। কিছু পারি না। সবাই একটু দোয়া কইরেন। রমজান মাসে বিরাট এক প্ল্যান ছিলো। কিন্তু তা গেসে বরবাদ হইয়া 

ভাবছিলাম এই মাসে সবগুলো গল্প লিখে শেষ করব। কই লিখলাম হইলে পারসিভারেন্স, পিচ্চিকালের ফাইজলামি!, আর কত কি! কিন্তু সেগুলো নাকি আজ অধরা। যাকগে পরের গল্পে দেখা হচ্ছে আমাদের। আল্লাহ চাইলে দেখা হচ্ছে "পিচ্চিকালের ফাইজলামিগুলো " part 01 এ। বুজলে বুজপাতা না বুজলে তেজপাতা। যাকঃ অল্প কথায় গল্পটা শেষ হইলেই চলে! সবাইকে ধন্যবাদ।
(২য় সংস্করণ)
বিঃদ্রঃ কিম্বাকার এর শুদ্ব শব্দটা কি হবে তা জানি না 

