বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঈদের বিশেষ গল্প
শেষ বসন্ত-(প্রথম পর্ব)
লেখকঃমুজাক্কির ইসলাম
এবারের ঈদ অনেক ভিন্ন অনেকে বাড়িতে গিয়ে বাবা-মা, ভাই বোনদের সাথে ঈদ করার ইচ্ছে থাকলেও করতে পারছেন না।করোনা ভাইরাস এর কারনে ঈদটা family সাথে যারা করতে পারছেন না তাদের ঈদটা যেন মাটি না হয় এই প্রত্যাশা করি।
------------------
ঘুম থেকে উঠেই মৌমি জানালা দিয়ে বাইরে তাকায়, ঝকঝকে সকাল।
জানালা থেকে চোখ ফিরিয়ে আনতেই টেবিলের উপর রাখা একটি চিরকুটের উপর চোখ পড়লো।
"প্রিয় মৌমি,
অফিসে যাচ্ছি। টেবিলের উপর তোমার জন্য ফ্লাক্সে করে চা রেখে দিয়েছি, তুমি তো আবার ঠাণ্ডা চা একদম মুখেই নিতে পারো না। তাই গরম গরম চা, আর চায়ের সাথে টোস্টও খেয়ে নিয়ো। চা শেষ করে লক্ষ্মী মেয়ের মতো টেবিলের উপর রাখা দু'টি পরোটা আর অমলেট খেয়ে নিয়ো কিন্তু। আর আমি না আসা পর্যন্ত বাসা থেকে বের হবার নামও নিবা না। মনে থাকে যেন, এর ব্যতিক্রম হলে কিন্তু ভাল হবে না।
ইতি,
নেহাল।"
মৌমি অবাক হয়ে তাকিয়ে থাকে চিরকুটটির দিকে, গুটিগুটি করে লেখা কয়েকটি শব্দ। একজন মানুষ কিভাবে এতো গুছিয়ে লিখতে পারে, তার মাথায় আসে না। বিয়ের পর থেকে সে দেখে এসেছে তার প্রতি সেই মানুষটার অফুরন্ত ভালবাসা।
দিনের পর দিন অফিসে যাওয়ার আগে চিরকুট লিখে যেতে কি এতটুকুও বিরক্ত লাগে না তার সেই মানুষটার? সত্যিই অবাক হয় সে। হুইলচেয়ারটা হাত দিয়ে ঘুড়িয়ে ঘুড়িয়ে টেবিলের দিকে এগুতে থাকে মৌমি, কর্তার নির্দেশ আছে তার কথামতো কাজ না করলে ভাল হবে
না।
(গল্পটি নয়টি পর্বে প্রকাশিত হবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now