বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেরা লেখকের ফ্রেন্ড রিকোয়েস্ট

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হেলাল নিরব (০ পয়েন্ট)

X বিখ্যাত বেস্টসেলার লেখক হাসান মুফাজ্জল। সাংবাদিকতা, গান, রেডিও জকি, টিভি উপস্থাপনা সহ নানান কাজ করেন। এককথায় সব্যসাচী। ফেসবুকে লাইক-কমেন্টে ভরপুর। কোনো লেখা দিলেই লাইক-কমেন্ট বৃষ্টির মতো পরতে থাকে। সেদিন পোস্ট করল, ‘আজ খাব না।’ ব্যাস এতটুকুই! শুরু হয়ে গেল লাইক-কমেন্ট, ট্যাগ শেয়ারের বন্যা। ‘কেন খাবে না, শরীর খারাপ নাকি’, ‘খেয়ে নেন, প্লিজ!’, ‘কারো উপর রাগ করছেন নাকি?’— এরকম হাজার শুভাকাঙ্ক্ষির কমেন্ট। কেউ কেউ কমেন্ট করল, ‘থাক, টাকা বাঁচল’, ‘ডায়েট করছেন নাকি ভাই’। আবার ‘অভিমানি গার্ল মুমো’ নিজের জাত চিনাতে লিখে ফেললেন জ্বালাময়ী কবিতা। ‘জুতা মারব ছাগলের বাচ্চা/মেয়েদের পিছন নিলে’— লাইন দুটির উপর গবেষণা করে ভাববহুল বহু ফেসবুকার কমেন্টে দুটি কথা, প্যারাগ্রাফ, রচনাও লিখে ফেলল কবি ও কবিতার পক্ষে-বিপক্ষে। ‘বন্ধু হলে লাইক দিন, দিলেই এড করব।’ ‘১০০% সিওর হাসবেন’ ‘প্রেম করলাম বিয়ের পরে’—এমন হাজার পেইজের এড চলে। কত সময় চালিয়ে দেয় হাসান মুফাজ্জলের ‘আমি আজ খাব না’ পোস্টটি। তা তার একেবারেই অজান্তেই। কেউ কেউ দুই পাতার ভালোবাসার কথা তুলে লেখক মুফাজ্জলের ফ্রেন্ড হতে চায়। আমি কিন্তু সেরকম পাগল না। কমেন্টে ক’জনের রিপ্লাই দেবে সে। এটা ভেবে সরাসরি ইনবক্সে সাহস নিয়ে এসএমএস করেছিলাম প্রায় ছ’মাস। রিপ্লাই নাই। অসহ্য হয়ে উল্টাপাল্টা লিখলাম আরও মাস দুয়েক। কোনো রিপ্লাই নাই। স্টারদের এ এক বড় সমস্যা! পুরো এলাকার প্রায় সবাই জানে আমি হাসান স্যারের ফ্যান। গার্লফ্রেন্ড জুঁইও মাঝে মধ্যে বায়না ধরে, কখনো টিটকারি মারে হাসান মুফাজ্জলকে ফ্রেন্ড করা নিয়ে। এবারের বইমেলায়ও নতুন বই এনেছিল সে। বই সম্পর্কে জানতে চাইলেও উত্তর পেলাম না। মাঝেমাঝে খুব রাগ উঠত মাথায়। তারপরও এবার কন্ট্রোল করে বুদ্ধি বের করলাম। ইনবক্সে বই প্রচারণার আশ্বাস দেব। তারপর যা হয়। যতটুকু সম্ভব লেখক স্টাইলে লিখে দিয়েছিলাম শব্দশৈলীর আকর্ষণীয় এক আর্টিকেল : ‘ভাইয়া, আমি আপনার বড় ফ্যান। আমি আপনার বইটি কথা দিচ্ছি পঞ্চাশ কপি কিনব। এবং আমার যত গার্লফ্রেন্ড আছে তাদের এবং তাদের যত বয়ফ্রেন্ড আছে সবাইকে বইটি কিনতে উত্সাহিত করব। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার বইয়ের প্রচ্ছদটি লিফলেট করে বিলি করব। আর আমাদের টিমের সবার গেঞ্জিতেও প্রচ্ছদটি ছাপিয়ে নেব। তাই আমি চাই আপনি আমাকে কাজটি করতে অনুমতি দিন। তবে হ্যাঁ! আমিও এসব করব শুধু আপনি আমাকে ফ্রেন্ড হিসেবে এড করবেন—এতটুকুই। তাহলেই আমি সব করব। কসম খাচ্ছি! প্লিজ ভাইয়া প্লিজ, add me!’ টোপটায় কাজ করল। আধঘণ্টার মাঝেই ফ্রেন্ড রিকোয়েস্টের উপরের সারিতেই চকচক করছে হাসান মুফাজ্জলের আইডি। কাছের সব বন্ধুদের পাসওয়ার্ড বলে দিয়েছিলাম। তারাও অবাক, কিভাবে সম্ভব এ যে রিয়েল আইডি! ফেসবুকের চ্যাট অফ করে দিয়ে শুধু ওই আইডির প্রোফাইলে বারবার ঢুকছিলাম। দূরের সব বন্ধুদের ডেকে সারপ্রাইজ দিলাম একদিন। তবে সর্বনাশটা হলো গার্লফ্রেন্ড জুঁইকে যেদিন দেখাব বলেছি, সেদিন। যাচ্ছিলাম কড়া জবাব দিতে। ততদিনে বইমেলা শেষের পথে। বেশিই দেরি করে ফেলেছিলাম বোধহয়। ফেসবুকে ঢুকে মাথা ঘুরে পরে যাই অবস্থা! হাসান মুফাজ্জলের আইডি ক্যানসেল রিকোয়েস্ট করছে! বইমেলা শেষ তাই তার মনে হয় আর প্রচারণার দরকার নাই। অথবা আমার বাটপারি সে বুঝতে পেরেছিল, তাই এমন করছে! যাত্রা ঘুরে গেল। জুঁই বাদ, তবে ফ্রেন্ডদের কী বলব? হ্যাঁ বলব, ‘এত বড়ো লেখকের ফ্রেন্ড হওয়ার থেকে ফলোয়ার হয়ে থাকাই ভালো। তাই ক্যানসেল করলাম তার রিকোয়েস্ট!’ [গল্পটি ‘সেরা লেখকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া!’ শিরোনামে ইত্তেফাকের ঠাট্টায় প্রকাশিত (২৩/০২/২০২০)।]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪২ জন


এ জাতীয় গল্প

→ সেরা লেখকের ফ্রেন্ড রিকোয়েস্ট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now